রাত ভোর হয়ে যায়,
তুমি আমি জেগে থাকি,
ইনসমোনিক হতাশায়।
চাঁদ নিভে যায়,
হতাশা গ্রাস করে তোমায় আমায়,
জেগে থাকি; ইনসমোনিক ভালোবাসায়।
মেঘের চাদর যখন ঢেকে দিয়ে যায়,
জেগে থাকি তখন তোমারই প্রতীক্ষায়।
রাজ্যের ঘুম ভর করে আবার আমায়,
জোৎস্না রাতে ইনসমোনিক; জেগে থাকায়।
জীবন কেটে যায়,
ফেসবুকের, নীলচে পর্দায়,
চিঠি লিখা হয়নি কখনো তোমায়।
তাই যাচ্ছি লিখে, ইনসমোনিক রাত জাগায়।
সময় বয়ে যায়,
নিশ্চুপ নিঃসঙ্গ ভালোবাসায়,
হাত ধরবো বলে হাতটা বাড়াই,
ইনমমোনিক রাতে বসে থাকায়।
ইনসমোনিক এই শহরে,
দেখা হবে আবার তোমার সাথে,
রাতের কোন অন্ধরাতে,
অথবা, আমাদের চেনা বিছানাতে!

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


