সেই উঁচু রাস্তাটার কথা মনে আছে তোমার?
ওই যে গাঁয়ের পথ ধরে অনেকটা পথ যেতে
দেখা হয়েছিলো মোর তোমার সনে।
আচ্ছা আজ কী মনে পড়ে সেই দূরের কাশবন,
কোন এক শরতের সন্ধ্যা বেলায়, হেটে গিয়েছিলাম,
সেই দুরের সাদাটে অন্ধকারে।
আচ্ছা বলোতো সেই দিন টার কথা কী তোমার মনে পড়ে?
বৃষ্টি স্নাত ধোয়া ওঠা চায়ের কাপের ঠোকা ঠুকি,
সিগেরেট পোড়ানো ক্লান্ত বিকেলে ভোরের শিশির...।
আচ্ছা লেকের পারের সেই ছবিটা অথবা ছবি গুলো,
তপ্ত যৌবনের দৃপ্ত পদক্ষেপে হেটে গিয়েছিলাম সেই সব পথে...
আচ্ছা তোমার কি মনে পড়ে?
আজ এ পড়ন্ত গোধুলী বেলায়, বুড়িয়ে যাওয়া দুটি মানুষের দীর্ঘশ্বাস,
তোমায় কি কাঁদায় প্রিয়ংবদা? কিছু কী মনে পড়ে?
না কী সব ই ছিলো সে সময়ের দাবী, স্বপ্ন, কুহেলিকা!
প্রিয়ংবদা, কিছু কী মনে পড়লো তোমার?

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।






