somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

একটি চিঠি...।

০৮ ই জানুয়ারি, ২০১৬ রাত ৯:৫১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

প্রিয় মৃণালিনী,

সময়ের স্রোতে অনেক বেলা বয়ে যায়, নদীতে জমে অনেক পলি। ও পলির কথা বলা যাবে না, সে তো মনে হয় তোমার বান্ধবী, কিন্তু এটা শুধুই পলিমাটি। একাবারে তোমার মনের জমিনের মতোই নরম। যেরকম নরম হওয়া আজকের দিনে কাপুরুষতা ও দূর্বলতা হিসেবে চিহ্নিত হয়।

অনেক দিন তোমার সাথে দেখা হয় না, এক দিন সিদ্ধান্ত নিয়েছিলুম, হাতে হাত রেখে চলে যাবো লাল পাহাড়ের দেশে। হ্যাঁ, লাল পাহাড়, চীনের লাল পাহাড় কী না জানি না। তবে গানের লাল পাহাড় তো বটেই। ‘লাল পাহাড়ের দেশে যা, রাঙ্গামাটির দেশে যা...’। মনে পড়ে যায় অনেক সময় আগে ‘চেয়ারম্যান মাউ’ এই লাল পাহাড় অতিক্রম করেছিলেন লাল বিপ্লবের উদ্দেশ্যে। রেড স্কয়ার রক্তে লাল হয়েছিলো ঠিক ই, কিন্তু বিপ্লব কী আদৌ সেই লাল রঙ মাখা জীর্ণ পতাকার কথা, শ্রমিক কিংবা কৃষকের কথা বলে কী না, সেই বিতর্কে তোমার সাথে আগেও আমি জিততে পারি নি আজ ও পারবো না। রাজনৈতিক কর্মী ও তাত্ত্বিক হয়েও তোমার কাছে হারাতেই যেন আমার বিশাল জয়।

অদ্ভুত সময়য়ের বুদবুদ গুলোর কথা ভাবো, শহুরে ল্যাম্পপোষ্ট আর তার স্নিগ্ধ সাদা আলো (চাঁদের রিপ্লেসমেন্টে), আর মানুষের কুঞ্চিত চোখের কথা পরোয়া না করে আমরা পড়াশুনা করে গেছি, প্রেম করে গেছি। প্রেম , ভালোবাসা, কিংবা মেক লাভ অথবা যৌনতা এই শব্দ গুলোর ডায়ালেক্টিস ধরতে গিয়েই আমাদের প্রথম ঝগড়া। হা হা হা, কী পরিমাণ পাগল আমরা, যা নিয়ে ঝগড়া করা উচিৎ মানে চাল ডালের স্বাভাবিক হিসেবের ঝগড়া, তা না হয়ে আমাদের ঝগড়া হয় এ্যকাডেমিক লেভেলে, তাত্ত্বিক পর্যায়ে। মাঝে মাঝে ভাবি, তোমার মাথায় ও মনে হয় আমার মতো ‘ছিট’ আছে তাই আমরা এখনো একে অন্যকে ভালোভাবেই সহ্য করে নিচ্ছি। না হলে কবে একে অন্যকে দা ছুরি দিয়ে কেটে ফেলতুম। কিন্তু তুমিও কুমড়ো নও আর আমিও দা কিংবা বটি নই। সুতরাং টিকে গেছি অনেক দিনের জন্য। আরো অনেক দীর্ঘ সময়ের জন্য।

জলদি ফিরে এসো এবার, অনেকদিন বই কেনা হয় না আমাদের। বই কেনা ও বই পড়া দুটোই আমাদের নেশা পর্যায়ে ছিলো। কিন্তু তুমি বখে গেছো এখন আর বই পড়তে চাও না। বই না পড়া আমাদের সংসারে একটা গর্হিত অপরাধ। যদিও তোমার এখন্য অন্য রোগ হয়েছে ‘ফিলিম’ দেখা। সিনেমা বলছি না, কারণ যা দেখো তুমি, ইয়াক, জঘন্য। ত্যারেনতিনো, সত্যজিত, মৃণাল বাদ দিয়ে কী না রাম গোপাল ভার্মা, একতা কাপুর। এর ওপর আদিভৌতিক ভুতের ছবি। তা ও যদি বুঝতাম ভয় পাওয়া যায় এমন ছবি, এখনকার উত্তর-আধুনিক (Post Modern) ভুত দেখলে আমার হাসি পায়। যাই হোক আর পঁচাচ্ছি না। তুমি বই পড়ো না এটা ভুল বললাম, চলচিত্র নিজেও বই, তবে অডিও ভিজ্যুয়াল আকারের বই, এটা পরাও ক্ষতিকর নয়।

যাই হোক, সীমান্তে যাওয়া হয় না, খাওয়া হয় না অনেক দিন। প্রায় এক মাস হয়ে গেলো তুমি ঢাকার বাইরে, তারতারি ফিরে এসো, জলদি, সু-সময় গুলো কাটছে দুঃসময়ের ঘোড়ে। ফিরে এসো এই ঘাসে, মাঠে এই জানজটে ঘেরা মিথ্যে কথার শহরে, শুধু মাত্র আমার জন্যেই। ভালো থেকো, ভালো রেখো...।

ইতি,
কাছের মানুষ।
সর্বশেষ এডিট : ০৮ ই জানুয়ারি, ২০১৬ রাত ৯:৫১
৬টি মন্তব্য ৬টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

রিলেশনশিপ

লিখেছেন সাইফুলসাইফসাই, ১৮ ই জুন, ২০২৬ রাত ১০:২৩

রিলেশনশিপ
সাইফুল ইসলাম সাঈফ

কোনো রমণীর সাথে রিলেশনশিপে
জড়াইনি বলে প্রতিদিন-ই শুনতে হয়
উপহাস, ঠাট্টা, বিদ্রূপ, পরিহাস, তাচ্ছিল্য
ও ব্যঙ্গ কতো কথা, খুব খারাপ লাগে
সারাদিন তা কানে খালি বাজে
পালাতে ইচ্ছে করে বিমর্ষ, লাজে!

বয়স হয়ে গেছে... ...বাকিটুকু পড়ুন

'তুমি আমাকে এটা কোন ধরনের হোটেলে নিয়ে এলে?'

লিখেছেন এমএলজি, ১৯ শে জুন, ২০২৬ রাত ১:২৮

এ লেখাটি ম্যাচিউর পাঠকদের জন্য। সে কারণে reader discretion is advised, অর্থাৎ, অস্বস্তি লাগলে পড়বেন না।

ব্যবসায়িক কাজে চায়না গেলেন হাজি মামুন (ছদ্মনাম)।

পঞ্চাশোর্ধ বয়সের সংসারী মানুষ তিনি। ঘরে পরহেজগার... ...বাকিটুকু পড়ুন

আমাদের শাহেদ জামাল- ৯৮

লিখেছেন রাজীব নুর, ১৯ শে জুন, ২০২৬ বিকাল ৫:২২



আজ শুক্রবার। শুক্রবার মুসলমানদের জন্য বিশেষ একটি দিন।
আজ বাংলা আষাঢ় মাসের ৫ তারিখ। যদিও বর্ষাকাল। আজ আকাশে মেঘ নেই। বরং রোদ উঠেছে। রোদের তাপ ভালোই। শাহেদ পথে বের... ...বাকিটুকু পড়ুন

ইউরোপের সবচেয়ে বড় ফিনটেঁক কোম্পানী রিপাবলিক ইউরোপকে ছেড়ে দেওয়ার সত্য ঘটনা

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১৯ শে জুন, ২০২৬ সন্ধ্যা ৭:১৩

বাংলাদেশের আইটি ফার্মগুলোর মাঝে আমার ফার্মই তাঁর ইঞ্জিনিয়রাদের সবচেয়ে বেশি বেতন দিতো। আমার সিনিয়র রুবি অন রেইলস ব্যাকএন্ড ডেভেলপার ছিলো রিফাত। বয়স ৩০, সেই বয়সেই সে মাসে পেতো... ...বাকিটুকু পড়ুন

ফিরে এসো পূর্ণিমায়

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১৯ শে জুন, ২০২৬ রাত ৮:৫৫



তুমি ছাড়া ভালো লাগে না পূর্ণিমা চাঁদ, তুমি লুকিয়ে চন্দ্রিমার হলুদ বর্ণে। মায়াবী জোছনা মাখা রাত সবই যেন নিস্ফল, মন যেন হারিয়েছে আঁধারে সব সময় কাঁদে। চারিদিকে যেন... ...বাকিটুকু পড়ুন

×