somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ভবিষ্যত ...!

১০ ই জুন, ২০১৬ রাত ১:১৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

বাইরে তখনো বরফ পড়ছে। দীর্ঘ শীতকালীন বরফ। ঘরের নরম বিছানায় শুয়ে বার বার বাইরের দিকে তাকাচ্ছি। সে বসে আছে বারান্দায়। হাতে গরম কফির মগ। আমাদের মতো ভিনদেশীদের জন্য এই সকল বড় শহর গুলোতে হিটারের হিট নষ্ট করা মহা পাপ, যেখানে আয় আর ব্যায় মেপে খরচ করতে হয়।

তার পর ও আমি ওকে কিছু বলতে পারি না। ডান বাম কোন কিছু না ভেবে, আমার মতো এক ক্যাবলাকান্তের হাত ধরে সাড়ে তেরো হাজার মাইল পাড়ি দিয়ে ঘর বাঁধা চা্রটিখানি কথা নয়। আরো পাঁচটি বছর আগের কথা। অনেক কিছুই বদলায় নি তখনো...।

আজ যে অনেক কিছু বদলে গেছে এমন নয়। সব কিছুই আগের মতোই আছে। মূল কথা এতো কিছুর পর ও আমরা পাশা-পাশি আছি। ভালো আছি। আছি কী? ভালো আছি কী না এই প্রশ্ন টা অবান্তর। আমরা ভালো আছি। কিন্তু তার পর ও একটা কিন্তু থেকে যায়।
ওকে দেখে আজ অনেক দিন পর রোমান হলিডে ছবিটার কথা মনে পড়ে যাচ্ছে। সেই অসহায় রাণীর কথা। সব থেকেও প্রটোকলে সে বন্দিনী অসহায়। আজ ওর অবস্থাও হার হাইনেসের মতোই। সকালে উঠে কাজের জন্য দৌড়ানো অফিসের পথে। ফিরে এসে সেই সন্ধ্যায় ঘর সংসার। কেমন কেমন যেন একটা সময় কাটে। নিরানন্দ সন্ধ্যা গুলো ভরিয়ে দিতে আমি মাঝে মাঝেই ল্যাব থেকে ফিরে আসি বিকেল হবার আগেই। সময় গুলো ভালো কাটে। সেই আট নাম্বার পুরান ঢাকার অলি গলি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সেই বুড়ো গাছ। বুড়ো বড় ভাইএর পাল। স্মৃতি রোমন্থন। এর মাঝে দুবার দেশে ফিরে গিয়েছি আমরা। হায় দেশ। হতাভাগ্য দেশ। রক্তপাত আর হানা হানি চলছেই নিত্যদিন। আমার মাথার উপর ফতোয়া দেয়া হয়েছে। ওর ও। দেশে ফিরে যেতে ভালো লাগে, সাথে লাগে ভয়।

হঠাৎ সে ডেকে উঠলো, এই যে শুনছেন, আমার চিন্তার রেখাপাত বন্ধ হয়। তার হাসিটা আগের মতোই আছে। অমলিন। এই হাসির বিনিময়ে আমি আমার সব কিছুই বিলিয়ে দিতে পারি। চুলোয় যাক যত্তোসব স্যাডিস্ট ভাবনা। সে ভালো আছে। হয়তো বা অভিনয় করেই ভালো আছে। আমি সেটা জানি এবং বুঝি। কিন্তু তার পরেও এই মৃদু হাসিটার বদলে আমার মাথা গেলে যাক। সে বললেই ফিরে যাবো দেশে। কিন্তু সে চায় না। হা হা হা। মানুষের মনস্তত্ত্ব বোঝা বড় ভার। আচ্ছা বাইরে যাবেন, চলুন না বরফে হাঁটি আগের মতো। আমিও সেটাই বলছিলাম। সে আর আমি এক সাথে বলে উঠলাম... কপিবাজ...।
সর্বশেষ এডিট : ১০ ই জুন, ২০১৬ রাত ১:১৭
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

রিলেশনশিপ

লিখেছেন সাইফুলসাইফসাই, ১৮ ই জুন, ২০২৬ রাত ১০:২৩

রিলেশনশিপ
সাইফুল ইসলাম সাঈফ

কোনো রমণীর সাথে রিলেশনশিপে
জড়াইনি বলে প্রতিদিন-ই শুনতে হয়
উপহাস, ঠাট্টা, বিদ্রূপ, পরিহাস, তাচ্ছিল্য
ও ব্যঙ্গ কতো কথা, খুব খারাপ লাগে
সারাদিন তা কানে খালি বাজে
পালাতে ইচ্ছে করে বিমর্ষ, লাজে!

বয়স হয়ে গেছে... ...বাকিটুকু পড়ুন

'তুমি আমাকে এটা কোন ধরনের হোটেলে নিয়ে এলে?'

লিখেছেন এমএলজি, ১৯ শে জুন, ২০২৬ রাত ১:২৮

এ লেখাটি ম্যাচিউর পাঠকদের জন্য। সে কারণে reader discretion is advised, অর্থাৎ, অস্বস্তি লাগলে পড়বেন না।

ব্যবসায়িক কাজে চায়না গেলেন হাজি মামুন (ছদ্মনাম)।

পঞ্চাশোর্ধ বয়সের সংসারী মানুষ তিনি। ঘরে পরহেজগার... ...বাকিটুকু পড়ুন

আমাদের শাহেদ জামাল- ৯৮

লিখেছেন রাজীব নুর, ১৯ শে জুন, ২০২৬ বিকাল ৫:২২



আজ শুক্রবার। শুক্রবার মুসলমানদের জন্য বিশেষ একটি দিন।
আজ বাংলা আষাঢ় মাসের ৫ তারিখ। যদিও বর্ষাকাল। আজ আকাশে মেঘ নেই। বরং রোদ উঠেছে। রোদের তাপ ভালোই। শাহেদ পথে বের... ...বাকিটুকু পড়ুন

ইউরোপের সবচেয়ে বড় ফিনটেঁক কোম্পানী রিপাবলিক ইউরোপকে ছেড়ে দেওয়ার সত্য ঘটনা

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১৯ শে জুন, ২০২৬ সন্ধ্যা ৭:১৩

বাংলাদেশের আইটি ফার্মগুলোর মাঝে আমার ফার্মই তাঁর ইঞ্জিনিয়রাদের সবচেয়ে বেশি বেতন দিতো। আমার সিনিয়র রুবি অন রেইলস ব্যাকএন্ড ডেভেলপার ছিলো রিফাত। বয়স ৩০, সেই বয়সেই সে মাসে পেতো... ...বাকিটুকু পড়ুন

ফিরে এসো পূর্ণিমায়

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১৯ শে জুন, ২০২৬ রাত ৮:৫৫



তুমি ছাড়া ভালো লাগে না পূর্ণিমা চাঁদ, তুমি লুকিয়ে চন্দ্রিমার হলুদ বর্ণে। মায়াবী জোছনা মাখা রাত সবই যেন নিস্ফল, মন যেন হারিয়েছে আঁধারে সব সময় কাঁদে। চারিদিকে যেন... ...বাকিটুকু পড়ুন

×