ফ্ল্যাশব্যাক...।
১৩ ই জুন, ২০১৬ রাত ১২:১০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
একটু দূরেই সেই কাঁচ ঘর। এটা পেরোলেই দেশের সীমানা পেরিয়ে যাওয়া। এখন রাত আট টা বেজে কুড়ি মিনিট আট টা বেজে চল্লিশ মিনিটে ওই কাঁচ ঘরে ঢুকতে হবে ইমিগ্রেশনের সব কাজ সারবার জন্য। অনেক মানুষ লাইনে। এর মাঝে একজন আমি আরেকজন সে। আমরা জানি আমরা যাচ্ছি আর কেউ জানে না। আমি দূর থেকে মেয়েটিকে দেখছি। নিজের বিষন্নতাকে লুকিয়ে রাখছি। মেয়েটি বেশ আবেগী নিজের কষ্টকে লুকিয়ে রাখতে পারছে না। যদিও প্রাণ পন চেষ্টা করছে। নিজের দেশ, নিজের মানুষ ছেড়ে এমন একটা দেশে যাওয়া যে দেশের মানুষের ভাষা আমরা জানি না। সম্বল মাত্র এই ভাঙ্গা ভাঙ্গা ভিক্টোরিয়ান ইংরেজী। মেয়েটি সব জেনে সব বুঝে আমার মতো একটা ক্যবলাকান্তের সাথে ওই দূর দেশে পাড়ি দেবার সিদ্ধান্ত নিয়েছে।
হাতে আছে আর ১৫ মিনিট। আমার সাথে কেউ আসে নি। আমি আসতে দেই নি। আর ওর সাথে এসেছেন তার জীবনের স্বর্বস্ব। ওর মা আর বাবা। হঠাৎ মেয়েটি কেঁদে উঠলো, “মা, আমি তোমাদের ছেড়ে কোথাও যাবো না। ও মা, আমি বাড়ি যাবো, আমারে বাড়ি নিয়ে যাও”। আমি দেখছি কিনতু কিছুই করতে পারছি না। এ যেন শতাব্দী কালের জন্য সময় থেমে গেছে...। যদি সে বাড়ি ফিরে যায়। যদি ধরা পড়ে যাই...।
সর্বশেষ এডিট : ১৩ ই জুন, ২০১৬ রাত ১২:১০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

'প্রেমানন্দ' একজন ভারতীয় হিন্দু তপস্বী ও গুরু।
১৯৭১ সালে কানপুরের কাছে 'আখরি' গ্রামে তার জন্ম। দরিদ্র পরিবারে জন্ম। ১৩ বছর বয়সে প্রেমানন্দ সন্ন্যাসী হওয়ার জন্য গৃহ ত্যাগ করেন।...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
আবু সিদ, ০৪ ঠা মে, ২০২৬ সকাল ১১:৪৯
একনাগাড়ে ৪-৫ বছর কাজ করার পর রহিমের মনে হলো, নাহ! এবার আরেকটা চাকরি দেখি। লোকাল একটা কোম্পানিতে কাজ করত সে। কিন্তু কোনকিছু করার জন্য শুধু ভাবনাই যথেষ্ট নয়। সে চাকরির... ...বাকিটুকু পড়ুন
লিখেছেন
সামিয়া, ০৪ ঠা মে, ২০২৬ দুপুর ২:৩৩

করোনার সময় নানান উত্থান পতন ছিল আমাদের, আব্বা মা ছোটবোন সহ আমি নিজেও করোনায় আক্রান্ত হয়ে প্রায় মরে যেতে যেতে বেঁচে গিয়েছিলাম শেষ মুহূর্তে, বেঁচে গিয়েছিল আমাদের ছোট্ট সোনার...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
কিরকুট, ০৪ ঠা মে, ২০২৬ বিকাল ৫:১০

আফ্রিকার মালি এর হৃদয়ে, খাড়া পাথুরে পাহাড় আর নির্জন উপত্যকার মাঝে বাস করে এক বিস্ময়কর জনগোষ্ঠী ডোগান। বান্দিয়াগারা এস্কার্পমেন্ট অঞ্চলের গা ঘেঁষে তাদের বসতি । এরা যেন সময় কে...
...বাকিটুকু পড়ুন
সূরাঃ ১৩ রাদ, ১১ নং আয়াতের অনুবাদ-
১১। মানুষের জন্য তার সম্মুখে ও পশ্চাতে একের পর এক প্রহরী থাকে। উহারা আল্লাহর আদেশে তার রক্ষণাবেক্ষণ করে। আর আল্লাহ কোন সম্প্রদায়ের...
...বাকিটুকু পড়ুন