বিশ্বে এখন টেস্টটিউব শিশুর সংখ্যা প্রায় ৫০ লাখ। অথচ আজ থেকে ৩৪ বছর আগে যখন প্রথম টেস্টটিউব শিশুটি জন্ম নেয়, তখন প্রকৃতির ওপর মানুষের এই হস্তক্ষেপ নিয়ে বিস্তর বিতর্ক ছিল। সেসব বিতর্ক এখন অনেকটা মিইয়ে এসেছে। দিন দিন টেস্টটিউবে শিশু জন্মের হার বাড়ছে। বর্তমানে প্রতিবছর প্রায় সাড়ে তিন লাখ শিশু এভাবে পৃথিবীতে আসছে।
বিবিসি অনলাইনে প্রকাশিত এক খবরে জানা গেছে ইউরোপিয়ান সোসাইটি অব হিউম্যান রিপ্রোডাকশন অ্যান্ড এমব্রায়োলজির এক হিসাব অনুযায়ী, প্রতিবছর যে ১৩ কোটি শিশু পৃথিবীতে আসছে এর শূন্য দশমিক তিন শতাংশের জন্ম হচ্ছে টেস্টটিউবে।
ইন্টারন্যাশনাল কমিটি ফর মনিটরিং অ্যাসিসটেড রিপ্রোডাকটিভ টেকনোলজিসের চেয়ারম্যান ডেভিড অ্যাডামসন বলেন, ‘এখন লাখ লাখ পরিবার টেস্টটিউব শিশু নিচ্ছে, এতে শিশু জন্মদানে অনুর্বরতার সমস্যা অনেকখানি লাঘব হচ্ছে।’
টেস্টটিউবে শিশু জন্ম দেওয়ার প্রযুক্তি আরও সহজলভ্য ও উন্নততর হচ্ছে দিন দিন। কিন্তু এতে করে একটি বিতর্ক আবার জোরদার হচ্ছে। অনেকের আশঙ্কা, প্রযুক্তিগত উন্নতির ফলে এখন মা-বাবার পছন্দ অনুযায়ী সুনির্দিষ্ট চরিত্র বা বৈশিষ্ট্যের শিশু জন্ম দেওয়ার পথ সুগম হবে।
১৯৭৮ সালে জন্ম নেয় প্রথম টেস্টটিউব শিশু লুইস ব্রাউন। ওই ঘটনার আগে থেকে এবং এখন পর্যন্ত টেস্টটিউব শিশু নিয়ে মূলত দুই ধরনের নৈতিক বিতর্ক আছে। প্রথমত, প্রাকৃতিক মিলনে শিশু জন্মের পরিবর্তে এভাবে মানবশিশুর জন্ম দেওয়াটা অনেকে ধর্মীয় দিক দিয়ে আল্লাহ বা ঈশ্বরের কর্তৃত্বের খর্ব বলে মনে করেন। দ্বিতীয়ত, এ পদ্ধতিতে ডিমে শুক্রাণু ও ডিম্বাণুর মিলনে অনেকগুলো ভ্রূণের জন্ম হয়। যার সবগুলোকে শিশু হিসেবে জন্ম দেওয়া সম্ভব হয় না। অর্থাত্ অনেক ভ্রূণ মেরে ফেলতে হয়। এটাকে অনেকে অনৈতিক মনে করেন।
তবে ৫০ লাখ টেস্টটিউব শিশু জন্মই এসব বিতর্ক মিইয়ে দিয়েছে। কেননা, বিভিন্ন সমস্যা ও জটিলতার কারণে যেসব দম্পতি স্বাভাবিকভাবে মা-বাবা হতে পারেন না, তাঁদের বড় ভরসা এখন টেস্টটিউব শিশু।
আলোচিত ব্লগ
আওয়ামীলিগের একটা জিনিস আমার ভালো লাগে।

লীগের একটা গুণ দেখে আমার অনেস্টলি হিংসা হয়। ওরা শত্রুর সাথে কোন দয়ামায়ার রাজনীতিতে বিশ্বাসী না। অস্তিত্বের প্রশ্নে নিয়মতান্ত্রিকতা আর সুশীলতা দেখাতে গেলে যে টিকে থাকা সম্ভব না,... ...বাকিটুকু পড়ুন
সাময়িক পোষ্ট

আসসালামু আলাইকুম।
আশা করি সক্কলে ভালো আছেন। আজ শুক্রবার, ২৮শে কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ। ইংরেজি তারিখ ১৩ই নভেম্বর। আজ গ্রেট লেখক হুমায়ূন আহমেদের জন্মদিন। আর কিছুদিন পর শীত এসে... ...বাকিটুকু পড়ুন
বাঙ্গালী বেশিরভাগ সময় নিজেদের আবেগ দিয়ে পক্ষ বিপক্ষে অবস্থান নেয়।

সম্প্রতি অনন্ত জলিলের ঋণখেলাপি হওয়া নিয়ে বেশ আলোচনা হচ্ছে। আলোচনায় দেখা যাচ্ছে, একটি পক্ষ অনন্ত জলিলের পক্ষে অবস্থান নিচ্ছে, আরেকটি পক্ষ বিপক্ষে। তবে লক্ষণীয় বিষয় হলো, দুই পক্ষের কেউই অনন্ত... ...বাকিটুকু পড়ুন
কত নিয়েছ, কত দেবে, কবে যাবে?

দফা তো একটাই- কত নিয়েছ, কত দেবে, কবে যাবে! শেখ হাসিনাকে ঘিরে বদলে যাচ্ছে কি রাজনৈতিক সমীকরণ?
ছয় দফা ঘোষণার পর ন্যাশনাল আওয়ামী পার্টি বা ন্যাপের পূর্ব পাকিস্তান প্রধান... ...বাকিটুকু পড়ুন
১৩৩১৩ তম দিন শেষে
আজ জীবনের ১৩৩১৩ তম দিন পার করলাম। কর্মব্যস্ত এক দিন ছিল কিন্তু তবুও তা ভালো লাগার ছিল। হতাশা সেভাবে গ্রাস করেনি। কিছু বিষয়ে মন খারাপ করার মতো কারণ থাকলেও মনটা... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।