মেয়েদের মোবাইল ফোন দেবেন না, এতে তারা বেপরোয়া হয় !
২৩ শে অক্টোবর, ২০১২ সকাল ১১:০৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
নারীদের মোবাইল ফোন ব্যবহারের বিরুদ্ধে এবার কথা বললেন ভারতের বহুজন সমাজ পার্টির পার্লামেন্ট সদস্য রাজপাল সিং সাইনি। তিনি বলেছেন, মেয়েদের মোবাইল ফোন দেবেন না। এতে তারা বেপরোয়া হয়ে ওঠে। তার এ বক্তব্যে ব্যাপক প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে সারা ভারতে। গতকাল সবগুলো মিডিয়াতে তার এ বক্তব্যকে হাই লাইট করে রিপোর্ট প্রকাশ করে। এতে বলা হয় রাজপাল সিং সাইনি হলেন রাজ্যসভার সদস্য।
তিনি বলেন, ছেলেমেয়েদের, বিশেষ করে মেয়েদের মোবাইল ফোন দেবেন না। আমি বলতে চাই, যেখানে আমি বক্তব্য রাখি সেখানে নয়। আমারে সভায় যদি কোন ছেলেমেয়ের কাছে মোবাইল ফোন পাওয়া যায় তাহলে তাকে সরিয়ে দাও। এটি ব্যবহার করে তারা কি মিসই না করছে। মোবাইল না দিলে একজন মেয়ে কি মিস করছে। তিনি রোবরার রাতে মুজাফ্ফরনগরে দলীয় কর্মীদের এক সভায় বলেছেন, আমাদের মায়েরা, বোনেরা তাদের সময়ে কোন মোবাইল ফোন ব্যবহার করতেন না। তাতে কি তারা মারা গিয়েছেন? বৈঠকে তিনি কর্মীদের আহ্বান জানানÑ তার এই বাণী যেন মানুষে মানুষে ছড়িয়ে দেয়া হয়।
বাগপাতের এক পঞ্চায়েত কয়েক মাস আগে প্রেমজনিত বিয়ে বন্ধ করে দেয়। একই সঙ্গে ৪০ বছরের কম বয়সী মেয়েদের কেনাকাটায় যাওয়া নিষিদ্ধ করে। তাদের বাড়ির বাইরে মোবাইল ফোন ব্যবহার নিষিদ্ধ করে।
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

মরুভূমির মাঝে দাঁড়িয়ে পুরো আরবকে বদলে দেওয়ার স্বপ্ন দেতেন একজন মানুষ। শুনতে পাগলামি লাগে, তাই না? কিন্তু সেই মানুষটা যদি ছোটবেলা থেকে কাফেলায় কাজ করে থাকেন, যদি তিনি জানেন...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
হিমন, ০৮ ই জুন, ২০২৬ রাত ২:৫০
হোমো ইরেক্টাসদের প্রায় বিশ লাখ বছর আগের আগুনের ব্যবহার থেকে শুরু করে ছয় হাজার বছর আগের চাকা আবিষ্কার, ১৮৩১ সালের বিদ্যুৎ, গত শতাব্দীর অ্যান্টিবায়োটিক, আর এই সেদিনের ইন্টারনেট ও স্মার্টফোন—... ...বাকিটুকু পড়ুন
মৃতরা ফিরে আসে না।
ফিরে আসে তাদের ফেলে যাওয়া শূন্যতা,
চায়ের কাপের ধোঁয়া,
অধেক বলা কোনো কথা
অথবা হঠাৎ থেমে যাওয়া কোন সুর
যে প্রেম চলে গিয়েছিল,
সে আর কোনোদিন দরজায় কড়া নাড়ে না।
শুধু একদিন আয়নায়... ...বাকিটুকু পড়ুন

সতর্কবার্তা: এটি একটি সম্পূর্ণ কাল্পনিক ক্রাইম ফিকশন। বাস্তব একটি অপরাধের কাঠামোর ওপর ভিত্তি করে পাঠকদের জন্য এর চরিত্র, নাম এবং স্থান পরিবর্তন করে গল্পটি সাজানো হয়েছে। খুলনা...
...বাকিটুকু পড়ুনআমার গত পোস্টে আলামিন১০৪ নামের এক ব্লগার মন্তব্য করেছেন যে - "এ আই দিয়ে হুমায়ূন আহমেদের মতো লেখা যায়।"
তিনি এ আই-কে প্রম্পট দিয়েছিলেন ' হুমায়ুন আহমেদের মতো গল্প লিখে... ...বাকিটুকু পড়ুন