somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

সংবাদ সম্মেলনকে ‘সাংবাদিক সম্মেলন’ বলা ভুল

২০ শে আগস্ট, ২০১৫ রাত ২:৫৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

সংবাদ সম্মেলন ( press conference/news conference) ও সাংবাদিক সম্মেলন (journalists' conference) দু’টি ভিন্ন ধারণা। সংবাদ সম্মেলনকে ‘সাংবাদিক সম্মেলন’ বলা সর্ম্পূণভাবে ভুল। আথচ বাংলাদেশে ধারণা দু’টির অপপ্রয়োগ করা হয় হরহামেশাই। তিনি প্রেস ক্লাবে ‘সাংবাদিক’ সম্মেলনে একথা বলেন--এ ধরনের ভুল প্রয়োগ এক রেডিওতেও শুনেছি। আর অনেক প্রতিষ্ঠান তাদের ব্যানারে ‘সাংবাদিক সম্মেলন’ লিখে থাকে সাংবাদিকদের কোন বিষয় জানানোর জন্য। এমনকি, Illinois State University'র এক অধ্যাপক যিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকতা বিভাগের শিক্ষকও ছিলেন তিনিও তাঁর ফেসবুক স্ট্যাটাসে বলেন, “আদর্শ ঢাকা আন্দোলন নামের একটি সংগঠনের সদস্য সচিব হিসেবে তিনি ওই সংগঠনের একটি সাংবাদিক সম্মেলনে অংশ নেবার জন্যে যাবার সময় তাকে আটক করা হয়েছে। সংগঠনটিকে সাংবাদিক সম্মেলন করতে দেয়া হয়নি।” অর্থাৎ ওই শিক্ষকও সংবাদ সম্মেলনকে “সাংবাদিক সম্মেলন” বলেছেন [ওই শিক্ষককে ছোট করার জন্য উদাহারণটা দেয়নি, তিনি অনেক বিজ্ঞ অধ্যাপক, আসলে ধারণাটার ভুল ব্যবহার যে অনেকেই বা অনেক সংগঠন করে থাকে তা বোঝানার জন্য এ শিক্ষকের উদাহারণ]। সাংবাদিকতার শিক্ষক, সাংবাদিক, শিক্ষার্থী, সংবাদ সম্মেলন আয়োজনকারীসহ সকল পক্ষই [সকলেই ভুল করে তা বলছি না] এ ধারণা দু’টির ভুল প্রয়োগ করে থাকে। তাই বিষয় দু’টি জানা দরকার।

যদি কেউ কোন কিছু জানানোর জন্য কোন স্থানে সাংবাদিকদের ডাকেন এবং ওই বিষয়ে বলেন এবং সাংবাদিকদের প্রশ্নের জবাব দেন তাহলে তা হবে সংবাদ সম্মেলন। http://www.investopedia.com এ বলা হয়েছে: “A meeting organized for the purposes of distributing information to the media and answering questions from reporters.” নিচের ছবিটি সংবাদ সম্মেলনের।



আর সাংবাদিক সম্মেলন হচেছ তাই যখন কোন সাংবাদিকদের সংগঠন বা সাংবাদিকরা কোন এক জায়গায় জমায়েত হয়ে তাদের নিজস্ব বিষয় নিয়ে আলোচনা করে বা নিজেদের দাবী জানায়। নিচের ছবিটি সাংবাদিক সম্মেলনের।



নিচের ছবি দু’টির ইভেন্ট সংবাদ সম্মেলন অথচ ব্যানারে লেখা সাংবাদিক সম্মেলন।



সর্বশেষ এডিট : ২৫ শে মে, ২০১৬ সকাল ১১:২৬
৪টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

সর্বজনীন পেনশন: সুবিধা বাড়ছে, ভবিষ্যৎ কতটা নিশ্চিত ?

লিখেছেন সৈয়দ কুতুব, ২৩ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ৩:৪৪


সরকারের মনোভাব সাধারণ মানুষের পক্ষে বোঝা কঠিন। ফ্যাসিস্ট আমলের বিতর্কিত 'সর্বজনীন পেনশন' প্রকল্পটি বাতিল না করে বর্তমান সরকার উল্টো নতুন নতুন স্কিম চালু করছে এবং এর সুযোগ-সুবিধা দিন দিন... ...বাকিটুকু পড়ুন

১৯৭১ এর পরাজয়ের প্রতিশোধ নিতে পাকিস্তান কি বাংলাদেশে জঙ্গি নেটওয়ার্ক গড়ছে?

লিখেছেন শ্রাবণধারা, ২৩ শে সেপ্টেম্বর, ২০২৬ ভোর ৬:৫৪


পাকিস্তানের জঙ্গি গোষ্ঠী লস্কর-ই-তৈয়বার সহযোগী সংগঠন জামাত-উদ-দাওয়ার কয়েকজন নেতা দাবি করেন, হাসিনাকে ক্ষমতাচ্যুত করার পেছনে তাদের গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। এই জঙ্গি সংগঠনটির নেতা সাইফুল্লাহ কাসুরি বলেন, তারা ১৯৭১ সালে... ...বাকিটুকু পড়ুন

অচেনা মাটিই আমার শেষ ঠিকানা !

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ২৩ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৮:৫১

অচেনা মাটিই আমার শেষ ঠিকানা !



পাথর বা গ্রানাইটে বেঁধো না তো আমার শেষ শয্যা,
নাম খোদাই করে রেখো না আমায়, দিতে একা থাকার লজ্জা।
চাই না উপাধি, চাই না তারিখ, ধূসর... ...বাকিটুকু পড়ুন

নৈতিক অবক্ষয়ের দায় কার?

লিখেছেন জুল ভার্ন, ২৩ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৮:৫২

ব্যক্তিগত, পারিবারিক, সামাজিক ও নৈতিক অবক্ষয়ের দায় কার?

সমাজে যখন অপরাধ বাড়ে, পারিবারিক বন্ধন দুর্বল হয়, সন্তান বাবা-মাকে সম্মান করে না, মানুষ মানুষের প্রতি বিশ্বাস হারায়, দুর্নীতি-প্রতারণা-সহিংসতা স্বাভাবিক হয়ে ওঠে- তখন... ...বাকিটুকু পড়ুন

কাতুকুতু'র কাহিনীনামা

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ২৩ শে সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ১:১৭

কাতুর সাথে কুতু দিয়ে হচ্ছো পগারপাড়,
ফের যদি আসো কাছে বলবো- 'খবরদার!'
একটু হেসে, কাছে এসে, দিচ্ছো বুঝি কাশি,
ঝুলিয়ে দাড়ি, যাচ্ছো বাড়ি, যেথায় আছেন মাসি।

তোমার সাথে, দুধে-ভাতে, গপ্প করছি কত,
তবু কেন, ঘন... ...বাকিটুকু পড়ুন

×