একটা আশাহত হৃদয়, হতাশার বেড়াজাল,হঠাৎ করেই হারিয়ে যাওয়ার কারণ হতে পারেনা!
ক্ষোভ,বিতৃষ্ণা, রাষ্ট্রের এককের প্রতি একটা বিদ্বেষ, ক্রমাগত হৃদয় আঘাত,মান অপমান,আত্মমর্যাদার এক অ স্পষ্ট দেয়াল, পরিবার-পরিজন, সমাজ, রাষ্ট্রের ধরপাকড়াও নিয়ম শৃঙখলার বেড়াজাল, তারপর আশাহত আত্মাটা অনন্যোপায় হয়ে সমাজ-পরিবার, রাষ্ট্র ব্যবস্থাকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে অচিরেই বিদায় জানিয়ে চলে যেতে চায় না ফেরার দেশে!
কোনো রকমে যদি মৃত্যু যাত্রা ব্যাহত হয়ে সেই আত্মাটা আবারও ফিরে আসে নানান স্বপ্নের হাতছানী দিয়ে, আমি আপনি সমাজ, আমরা সকলেই ঠাট্টা বিদ্রুপে মেতে উঠি। যা তার নতুন করে বেঁচে থাকার স্বপ্নটাকে ধূলিসাৎ করে দেয়! -_-

সর্বশেষ এডিট : ২০ শে সেপ্টেম্বর, ২০১৬ রাত ৯:৩৯

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



