
●"নিজ ভালো তো জগৎ ভালো" এই উক্তিটি নেহাত একটি প্রবাদ মাত্র! বাস্তবতা হচ্ছে... আমাদের সমাজ সর্বদায় ভালো মানুষ গুলোর বিপরিতে সংঘর্ষ বাঁধায়।
●মানুষরূপী অমানুষগুলো সর্বদা সরলতার ভাঁজে দূর্বলতার আঁচ খুজে বেড়ায়।
●সমাজের চুপচাপ স্বভাবের লোকগুলো নিজের অজান্তেই এমন কিছু করে বসে যেটা দুষ্টু লোকের বিরুদ্ধ কাজ হয়ে দাঁড়ায় অতঃপর মানুষরুপী হায়েনাদের টার্গেট হয়েই দিনাতিপাত করতে হয় তাহাদের।
●আসক্তি যখন চরমে পৌঁছয় মানবতা তখন হিংস্র অসভ্য জানোয়ারকেও হার মানায়।
●দুঃখ বিভিশিখা আর বিষাদঘন মুহূর্তগুলো হেটে চলে আর আনন্দ সুখের মুহূর্তটুকু দৌড়ায়।
●যারা নিয়মনীতির কোনো তোয়াক্কা করে না তাদের কাছে ঐ অনিয়মটাই একটা নিয়ম! অনেকটা 'মানলে তালগাছ আর না মানলে বাল গাছ প্রবাদের ন্যায়।
●মুরুব্বী একজিনিষ আর বেয়াদবি আরেকজিনিষ! বেয়াদব কখনো মুরুব্বী হতে পারে না।
●ছোটরা দুষ্টুমী করবে এটাই স্বাভাবিক এবং এটা তাদের কাজ আর তা মাথা পেতে সহ্য করাটা হচ্ছে বড়দের দায়িত্ব!
●বাঁচার মত বাঁচতে চাওয়া প্রত্যেকটা মানুষের একটা সহজাত প্রবৃত্তি। পৃথিবীর সকল মানুষই বাঁচতে চায় এবং ভালো করেই বাঁচতে চায়!
●কয়েকটা সেকেন্ড এবং এই সময়ের মাঝে আপনার একটা সিদ্ধান্ত ব্যাসস! এটুকুই যথেষ্ট আপনার জীবনের মোড় ঘুড়িয়ে দিতে।আর তা হতে পারে সুখের হাতছানি নতুবা দুঃখের আহাজারি।
সর্বশেষ এডিট : ২৪ শে সেপ্টেম্বর, ২০১৬ বিকাল ৩:১৭

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




