
এই ব্যস্ত শহরের কিছু একাকী পথচারী রাতের আঁধারে নিভৃতে হেঁটে বেড়ায়;
মানবতার খোজে বিবেকের তাড়নায়!
আমি তাদেরই একজন হয়ে নিজকে পেতে চাই।
আশপাশে সকলই কেবল ধোঁয়ার কুন্ডলী;
এই আছি এই নেই যাচ্ছে কেঁটে বেশ ছদ্মবেশী দিনগুলি!
বিষাক্ত নিকোটিনে মাথায় কিছু নিরেট চিন্তার সমাবেশ;
নিমিষেই হয়ে যায় একটি জ্বলজ্যন্ত সিগারেটের গল্পের নিঃশেষ!
প্রতি নিঃশ্বাসে বিষপান;
এই আছি এই নেই, এই শহরেই মাথা গুজে আছে মানুষরূপী কিছু শয়তান!
সিগারেটের ক্ষয়ে যাওয়া দেখে মনের পশুটা অনুভব করে এক অমানুষিক সুখ;
আছো কেউ সঙ্গী হবে মোচন করিবে অসহায় হতদরিদ্রের দুখ?
সর্বশেষ এডিট : ২১ শে নভেম্বর, ২০১৬ সকাল ৮:২৪

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




