somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

একজন বিজ্ঞান শিক্ষকের সাথে কিছু সময়-২

২৩ শে নভেম্বর, ২০১৩ সন্ধ্যা ৬:০৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ছাত্র: স্যার, চাঁদের বয়সের বিষয়টি বুঝেছি, কোনো দেশ যদি চাঁদ দেখার দাবি করে অথচ সেদিন সে দেশে সূর্যাস্তের সময় চাঁদের বয়স ১৭ ঘণ্টার কম হয় তাহলে বুঝতে হবে চাঁদ দেখার সে দাবীটা সত্য নয়। আজ কৌণিক দূরত্বের বিষয়টি একটু বুঝিয়ে বলবেন কি?
শিক্ষক: আমি বলেছিলাম, অমাবস্যার সময় চাঁদ, সূর্য, পৃথিবী একই রেখা বরাবর বা একই দিকে অবস্থান করে। তারপর থেকে চাঁদ যত সরে আসতে থাকে তত চাঁদের বয়স বাড়তে থাকে। কিন্তু চাঁদ যত সরে আসতে থাকে সূর্যের সাথে তার একটি কোণ তৈরি হতে থাকে, এই কোণ হচ্ছে কৌণিক দূরত্ব। চাঁদের বয়স বাড়লেই যে কোন বড় হবে তা কিন্তু আবার না। পৃথিবীর চতুর্দিকে ঘূর্ণনের সাথে বয়সের সম্পর্ক আর কোণ তৈরি হয় সূর্যের অবস্থানের সাথে চাঁদের অবস্থানের উপর। সাধারণত কোণ ৯ থেকে ১২ ডিগ্রীর মধ্যে হলে চাঁদ দেখা যাবার সম্ভাবনা থাকে।
ছাত্র: স্যার, বিষয়টা জটিল মনে হচ্ছে। অমাবস্যার পর থেকে চাঁদ সরে আসতে থাকলে বয়স বাড়বে কিন্তু কেন কোণ সবসময় বড় হবে না?
শিক্ষক: অমাবস্যার সময় চাঁদ, সূর্য, পৃথিবী একই রেখা বা একই দিকে অবস্থান করে সত্য কিন্তু একই তলে অবস্থান করে না। আরও বুঝিয়ে বলা যেতে পারে, যেমন প্রতি মাসেই অমাবস্যা হয়, কিন্তু প্রতি মাসে কি সূর্যগ্রহণ হয়? সূর্যগ্রহণ হয় তখনই যখন চাঁদ, পৃথিবী, সূর্য একই তলে অবস্থান করে, অর্থাৎ চাঁদ একদম পৃথিবীর সামনে এসে সূর্যকে আড়াল করে দেয়। চাঁদ-সূর্যের বিভিন্ন তলে অবস্থান করার কারণেও কোণ ছোট-বড় হতে পারে।
ছাত্র: স্যার, কৌণিক দূরত্ব বাড়ার সাথে চাঁদ দেখার কি সম্পর্ক?
শিক্ষক: কৌণিক দূরত্ব বাড়তে থাকলে সূর্যের প্রতিফলিত আলো পৃথিবীতে আসতে থাকে। সাধারণত ৭ ডিগ্রী পর্যন্ত সরে আসলে চাঁদের প্রতিফলিত আলো পৃথিবীতে আসেনা। ৯ ডিগ্রীর বেশি সরে আসলে পৃথিবী থেকে চাঁদ দেখা যায়।
ছাত্র: তাহলে আমরা বলতে পারি চাঁদ-সূর্যের কৌণিক দূরত্ব বেশি হলে চাঁদের প্রতিফলিত আলো বেশি আসে বলে আমরা চাঁদ দেখতে পাই
শিক্ষক: সঠিক। আজ এ পর্যন্তই। আগামীতে আমরা আবার আলোচনা করবো ইনশাআল্লাহ।
২টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আজকের ডায়েরী- ২০৪

লিখেছেন রাজীব নুর, ০৯ ই নভেম্বর, ২০২৬ রাত ৯:০৯



গত শনিবার ঢাকা শহরের গজব অবস্থা গেছে।
রাস্তায় গজব জ্যাম। সেদিন ছিলো আবার আমাদের এক পারিবারিক অনুষ্ঠান। ধানমন্ডির এক রেস্টুরেন্টে। আমাদের বাসা থেকে ধানমন্ডি অনেকটা দূর। সে যাকগে,... ...বাকিটুকু পড়ুন

ছবি ব্লগ - বন্ধু

লিখেছেন হুমায়রা হারুন, ০৯ ই নভেম্বর, ২০২৬ রাত ১১:০২

উত্তর গোলার্ধ থেকে বয়ে আসছে কনকনে শীতের ঝাপটা। দেশে যেমন শীতকালে হিমালয়ের হিম বাতাস, উত্তরাঞ্চলে ঠান্ডার কাঁপুনি ধরায় আজ যেন তেমন মনে হচ্ছে। তাপমাত্রা ৯... ...বাকিটুকু পড়ুন

দুই পৃথিবী

লিখেছেন সৈয়দ কুতুব, ১০ ই নভেম্বর, ২০২৬ রাত ১২:৩৫


দীর্ঘদিন ঢাকায় বসবাস করার পর বুঝতে পেরেছিলাম ,বাংলাদেশের রাজনীতিতে ঢাকার গুরুত্ব অপরিসীম। একসময় শোনা যেত, ঢাকার বাতাসে টাকা উড়ে। বাংলাদেশের রাজনীতি, সংস্কৃতি, বিনোদন, গণমাধ্যম সবকিছুতেই ঢাকার প্রভাব সবচেয়ে বেশি।... ...বাকিটুকু পড়ুন

=মন কর রব সাদা ফুলের মত= ছB ব্লগ

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ১০ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৪:২৪

এই গাছ, গাছ কিনে গিফট পেয়েছিলাম, এটাকে চিনতাম না, গাছ লম্বাই হচ্ছে দেখে ভাবছিলাম ফেলে দেব নাকি, কী না কি গাছ জানি, বাড়ী থেকে ফিরে ছাদে গিয়ে খুশি হয়ে গেলাম... ...বাকিটুকু পড়ুন

সময়ের পরিক্রমায়.....

লিখেছেন আরোগ্য, ১০ ই নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৬:০০

আসুন আজ একটু গল্প করি, আমি যেহেতু ধর্মীয় পোস্ট দেই তাই অনেক ব্লগার আমার পোস্ট এড়িয়ে যায় আর তাই অনেক প্রিয় ব্লগারের মন্তব্য থেকে বঞ্চিত হই। আবার আমিও সেই আগের... ...বাকিটুকু পড়ুন

×