লেসিথিন নামক একটি উপাদান প্রায় অনেক খাবারে ব্যবহার হয়। এটি একটি ইমালসিফায়ার। ইমালসিফায়ার কি জিনিস তা একটু বলা প্রয়োজন। যেমন পানির সঙ্গে তেল মিশে যায়না, কিন্তু যদি ইমালসিফায়ার যোগ করা হয় তাহলে সহজেই তেল পানির মিশ্রণ ঘটবে। যখন কোন খাবারে বিভিন্ন রকম উপাদান থাকে তখন সবগুলো উপাদান নিজেদের মধ্যে যেন ভালোভাবে মিশে যেতে পারে সে কারণে লেসিথিন ব্যবহার করা হয়। ক্যন্ডি বার তৈরি করার সময় যেন কোকা এবং কোকা বাটার ভালোভাবে মিশতে পারে তাই লেসিথিন ব্যবহার করা হয়। বেকারী প্রোডাক্ট তৈরি করার সময় খামির যেন লেগে না যায়, সে কারণেও লেসিথিন ব্যবহার করা হয়। এ ছাড়াও টি বেগ, সালাদ ড্রেসিং, কাশির লজেন্স ইত্যাদিতেও লেসিথিন ব্যবহার করা হয়।
লেসিথিন প্রথম আবিষ্কার হয় ডিমের কুসুম থেকে। বর্তমানে লেসিথিন প্রাণিজ এবং উদ্ভিদ উভয় উৎস থেকে তৈরি হয়। প্রাণিজ লেসিথিন তৈরি হয় প্রাণির কলিজা, মগজ ত্থেকে। কিন্তু সবচেয়ে বেশী লেসিথিন তৈরি হয় সয়াবিন থেকে। সয়াবিন বলতে সয়াবিন তেলের যে উৎস সেই একই উৎস। এই উৎস সহজ এবং সস্তা। প্রাণিজ উৎস থেকে ব্যবহৃত লেসিথিন সন্দেহযুক্ত, কেননা সেখানে লেসিথিনের মৌলিক কাঠামো পরিবর্তন হওয়া নিয়ে সন্দেহ আছে। কিন্তু উদ্ভিদ লেসিথিন হালাল। অনেক খাবারে স্পষ্ট উল্লেখ থাকে ভেজিটেবল লেসিথিন বা সয়া লেসিথিন, লেসিথিন (ভেজিটেবল সরটেনিং) ইত্যাদি। লেসিথিন শরীরের জন্য ক্ষতিকর কিছু নয়। লেসিথিন এ পাওয়া যায় ফসফোরিক এসিড, কোলিন, ফ্যটি এসিড, গ্ল্যীসারল, গ্লাইকোলিপিডস, ট্রাইগ্লিসারাইড এবং ফসফোলিপিড ইত্যাদি।
মূল পোস্টঃ এখানে

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


