somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

একজন বিজ্ঞান শিক্ষকের সাথে কিছু সময়-৪

৩০ শে নভেম্বর, ২০১৩ রাত ৩:৪৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


ছাত্র: স্যার, পূর্বে যা আলোচনা করেছেন সেখান থেকে বোঝা গেলো পৃথিবীর কোথাও চাঁদ দৃশ্যমান হবার জন্য চাঁদের বয়স এবং চাঁদ-সূর্যের কৌণিক দূরত্ব খুব গুরুত্বপূর্ণ। কিন্তু দিগন্ত রেখার উপর চাঁদের উচ্চতার বিষয়টি একটু বুঝিয়ে বলবেন কি? দিগন্ত রেখার উপর চাঁদের উচ্চতার বিষয়টিও কি গুরুত্বপূর্ণ?
শিক্ষক: দিনের বেলা আকাশে তারা থাকে কিন্তু আমরা দেখতে পাই না, কারণ সূর্যের আলোর কাছে তারার আলো হার মানে। একইভাবে সূর্যাস্তের সময় আমরা যখন বাকা চাঁদ আকাশে তালাশ করি তখন সূর্যের লালাভ আলো পশ্চিম আকাশ জুড়ে থাকে। তখন দিগন্তরেখার যতটুকু উপর পর্যন্ত আলো বিস্তৃত থাকে, সেই জায়গায় যদি চাঁদ থাকে তখন সে চাঁদ দেখা যায় না। কিন্তু যদি চাঁদ দিগন্তের সেই আলোর উপরে নীল জায়গায় অবস্থান করে তখন চাঁদ দৃশ্যমান হবার সম্ভাবনা বেশি থাকে। এ কারণেই সূর্যাস্তের সময় দিগন্তরেখার কতটুকু উপরে চাঁদের অবস্থান তা খুব গুরুত্বপূর্ণ।

ছাত্র: স্যার, দিগন্তরেখার উপরে চাঁদের অবস্থান খুব গুরুত্বপূর্ণ এটা বুঝলাম কিন্তু সূর্যাস্তের সময় কেন আমরা উচ্চতাকে বিবেচনায় আনি? আমরাতো সূর্যাস্তের পর পরই চাঁদ দেখতে পাই না।
শিক্ষক: খুব সুন্দর প্রশ্ন। আসলে সূর্য ডুবে যাবার পর যখন ৫ ডিগ্রি পরিমাণ নিচে নামে তখন চাঁদ দেখা যাবার সম্ভাবনা তৈরি হয়। এর কারণ হচ্ছে, ডুবে যাবার পর পর দিগন্তে অনেক আলো থাকে সে আলোয় চাঁদ দেখা যায় না। ৫ ডিগ্রি পরিমাণ নিচে নামলে আলোর তীব্রতা কমে আসে এবং চাঁদ দেখার সম্ভাবনা তৈরি হয়। এখন সূর্যাস্তের সময় যদি চাঁদ যথেষ্ট পরিমাণ উঁচুতে থাকে তখন সূর্য ৫ ডিগ্রি নিচে নামার পর চাঁদ তখন আকাশের নীল অংশে অবস্থান করে ফলে চাঁদ সহজেই দৃশ্যমান হয়।

ছাত্র: স্যার, তাহলে সূর্যাস্তের সময় দিগন্তরেখার কত ডিগ্রি উপরে থাকলে চাঁদ দেখা যাবার সম্ভাবনা থাকে?
শিক্ষক: সাধারণত সূর্যাস্তের সময় দিগন্তরেখার ৮-১০ ডিগ্রি উপরে থাকলে চাঁদ দেখা যাবার সম্ভাবনা থাকে।

ছাত্র: তাহলে কোন দেশ যদি চাঁদ দেখার দাবি করে অথচ জানা যায় সে দেশে সূর্যাস্তের সময় দিগন্তরেখার উপর চাঁদের উচ্চতা ছিল ৮ ডিগ্রির কম তবে কি ধরে নেয়া যাবে সে দেশটা মিথ্যা বলেছে?
শিক্ষক: কখনো কখনো যদি চাঁদের উচ্চতা কম থাকে যেমন ৭ বা ৭.৫ ডিগ্রি কিন্তু কৌণিক দূরত্ব অনেক বেশি তাহলে দেখা যেতেও পারে কিন্তু যদি কৌণিক দূরত্বও (৯ ডিগ্রির কম) কম আবার উচ্চতাও কম (৮ ডিগ্রির কম) তাহলে অবশ্যই ধরে নেয়া যাবে সে দেশের চাঁদ দেখা যাবার দাবি সঠিক নয়।

আজ এ পর্যন্তই, আগামীতে আবার আলোচনা করবো ইনশাআল্লাহ্।
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আজকের ডায়েরী- ২০৪

লিখেছেন রাজীব নুর, ০৯ ই নভেম্বর, ২০২৬ রাত ৯:০৯



গত শনিবার ঢাকা শহরের গজব অবস্থা গেছে।
রাস্তায় গজব জ্যাম। সেদিন ছিলো আবার আমাদের এক পারিবারিক অনুষ্ঠান। ধানমন্ডির এক রেস্টুরেন্টে। আমাদের বাসা থেকে ধানমন্ডি অনেকটা দূর। সে যাকগে,... ...বাকিটুকু পড়ুন

এ আই নিয়ে ভাবনা

লিখেছেন মাহদী হাসান শিহাব, ০৯ ই নভেম্বর, ২০২৬ রাত ৯:৩৯



গত দুই মাস এ আই সাবস্ক্রিপশন নিয়ে ব্যবহার করছি।

গতমাসে চ্যাটজিপিটির ২০ ডলারের প্লানটা নিয়েছিলাম। চলতি মাসে ক্লড এর ২০ ডলারের টা ব্যবহার করছি। ভ্যাট দিয়ে যদিও ২৩ ডলার পড়েছে।

এই... ...বাকিটুকু পড়ুন

ছবি ব্লগ - বন্ধু

লিখেছেন হুমায়রা হারুন, ০৯ ই নভেম্বর, ২০২৬ রাত ১১:০২

উত্তর গোলার্ধ থেকে বয়ে আসছে কনকনে শীতের ঝাপটা। দেশে যেমন শীতকালে হিমালয়ের হিম বাতাস, উত্তরাঞ্চলে ঠান্ডার কাঁপুনি ধরায় আজ যেন তেমন মনে হচ্ছে। তাপমাত্রা ৯... ...বাকিটুকু পড়ুন

দুই পৃথিবী

লিখেছেন সৈয়দ কুতুব, ১০ ই নভেম্বর, ২০২৬ রাত ১২:৩৫


দীর্ঘদিন ঢাকায় বসবাস করার পর বুঝতে পেরেছিলাম ,বাংলাদেশের রাজনীতিতে ঢাকার গুরুত্ব অপরিসীম। একসময় শোনা যেত, ঢাকার বাতাসে টাকা উড়ে। বাংলাদেশের রাজনীতি, সংস্কৃতি, বিনোদন, গণমাধ্যম সবকিছুতেই ঢাকার প্রভাব সবচেয়ে বেশি।... ...বাকিটুকু পড়ুন

সময়ের পরিক্রমায়.....

লিখেছেন আরোগ্য, ১০ ই নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৬:০০

আসুন আজ একটু গল্প করি, আমি যেহেতু ধর্মীয় পোস্ট দেই তাই অনেক ব্লগার আমার পোস্ট এড়িয়ে যায় আর তাই অনেক প্রিয় ব্লগারের মন্তব্য থেকে বঞ্চিত হই। আবার আমিও সেই আগের... ...বাকিটুকু পড়ুন

×