এবার মেয়র ছুটি দিলেন না!
২৬ শে ডিসেম্বর, ২০০৭ সকাল ১১:৩৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আমার কর্মস্হল ডিসি গভর্নমেন্ট। সুদীর্ঘ কর্মজীবনে এবারই অন্যরকম ব্যতিক্রম চোখে পড়ল। সাধারণত: ক্রীসমাস ডে-র আগের দিন তাড়াতাড়ি অফিস ছুটি দিয়ে দেয়া হয়। এবারই হলো তার প্রথম ব্যতিক্রম। ক্রীসমাস ডে এবার মঙ্গলবার দিন পড়াতে ফেডারেল গভর্নমেন্ট সোমবার বন্ধ ঘোষণা করে। সাধারণত: এসব ব্যাপারে ওয়াশিংটন ডিসির স্থানীয় সরকার ফেডারেল গভর্নমেন্টকে ফলো করে। কিন্তু না, এবার কোন ছুটি দেওয়া হলো না। এমনকি কয়েকঘন্টা আগে যাবার অনুমতিও দেওয়া হলো না। তবে এই ব্যতিক্রমের কারণ ডিসি'র নতুন মেয়র এড্রিয়ান ফেন্টি। ২০০৬ সালে নির্বাচিত এই মেয়র মার্কিন যুক্তরাস্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসি-কে নতুন করে সাজাবার পণ নিয়েছেন। সরকারের অর্থ সাশ্রয়ে অত্যন্ত উদগ্রীব এই মেয়র তাই ক্রীসমাস আর থ্যাংকস গিভিং-এর ছুটির আগের দিন বাড়তি ছুটি দেওয়ার দীর্ঘদিনের রেওয়াজ বন্ধ করে দিলেন।
আমরা বেশ ক'জন অফিস করলাম সোমবার। আমাদের মাঝে অনেকে অধীর আগ্রহে অপেক্ষা করছিল যে হয়তো শেষ মুহুর্ত্বে আগে আগে চলে যাওয়ার অনুমতি দেয়া হবে। সময়ের কাঁটা যতোই বাড়ল, আমরা বুঝলাম সেই আশায় গুড়েবালি। কি আর করা? অলস আর ব্যস্তহীন দিন কাটিয়ে সন্ধ্যায় বাড়ী ফিরলাম। সহকর্মীরা ক্ষুদ্ধ। অনেকে ছুটি নিয়ে আগেভাগেই বাড়ীর দিকে পাড়ি জমালেন। তবে মেয়রের এই সিদ্ধান্তের কারণে তিনি তার ভোটারদের কাছে আরো বেশী জনপ্রিয়তা লাভ করবেন। একদিনেই সাশ্রয় করলেন কয়েক মিলিয়ন ডলার।
স্রোতের বিপরীতে চলা সহজ নয়। তবে ব্যতিক্রমী হয়ে ডিসির মেয়র এবার নতুন দৃস্টান্ত তৈরী করলেন। হয়তো গণনন্দিত মেয়র হিসেবে আবারও চার বছরের জন্য নির্বাচিত হবেন। ৩৬ বছরের তরুণ এই মেয়র মার্কিন যুক্তরাস্ট্রের রাজধানীর নির্বাচিত মেয়র। আর
নির্বাচনী অঙ্গীকারের অংশ হিসেবে তিনি তার প্রশাসনকে ঢেলে সাজিয়ে আরও স্বচ্ছ করার জন্য নিরন্তর কাজ করে যাচ্ছেন। এতে যদি তার প্রশাসনের কর্মকর্তা আর কর্মচারীরা ক্ষুদ্ধ হয় তাতে কি? জনগণ যদি সাথে থাকে তাহলে নির্বাচিত প্রতিনিধিদের ভয় কি?
সর্বশেষ এডিট : ২৬ শে ডিসেম্বর, ২০০৭ সকাল ১১:৩৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
লিখেছেন
রবিন.হুড, ২৩ শে জুন, ২০২৬ সকাল ১১:০৮

চাপালিশ, চামল, চাম্বল, চাম্বুল, টোপোনি (মগ), বলস্রাম (গারো), কাঁঠালি চাম বা চাম কাঁঠাল (বৈজ্ঞানিক নাম: Artocarpus chama; আর্টোকার্পাস চামা) হচ্ছে মোরাসি পরিবারের কাঁঠাল-জাতীয় একটি বন্য প্রজাতির ফল। বিপন্ন এই বৃক্ষটি...
...বাকিটুকু পড়ুন
গায়ে ভাই রে সাদা নীল জার্সি
গন্ধ বাতাসে উম্মুখ হয়ে আছি;
কখন হবে- কণ্ঠ নালীর মিছিল-
তারপর- তারপর- সজোরে কিক
গোল- গোল শব্দটা আনন্দ মুখর!
আমার জার্সির রঙগুলো আত্মহারা
রাতজাগা পাগলাপাড়া ফুটবল খেলা
নয়ন জলে টলমলে- স্মৃতির...
...বাকিটুকু পড়ুনএসো, বৃত্তবদ্ধ খাঁচা ছেড়ে বাইরে এসো,
কল্পনাতীত উদাত্ত আকাশে চোখ পেতে
দুজনে বসি ঘাস গালিচাতে আজ পাশাপাশি ,
দেখ, পুস্প-ফলে বৃক্ষদের একাগ্র তপস্যা
দেখ, পূর্নিমাকে অর্থ দেয় বিপরীত অমাবশ্যা ।
দেখ, সাপ ও... ...বাকিটুকু পড়ুন
"হে কাবা! তুমি কতই না উত্তম, তোমার সুঘ্রাণ কতই না চমৎকার! তোমার মর্যাদা কতই না মহান! তবে সেই সত্তার শপথ, যাঁর হাতে মুহাম্মদের প্রাণ! নিশ্চয়ই আল্লাহর কাছে একজন মুমিনের জান,... ...বাকিটুকু পড়ুন

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) বাংলা বিভাগের অধ্যাপক চৌধুরী মো. তাশরিক-ই-হাবিবকে একাডেমিক কার্যক্রম থেকে অব্যাহতি দেওয়ার
সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
যে কোন সিদ্ধান্ত নেওয়ার সময় পপুলিস্ট দিক ও ন্যায়বিচারের দিক উভয়ই খেয়াল রাখতে...
...বাকিটুকু পড়ুন