সর্বশেষ এডিট : ৩০ শে ডিসেম্বর, ২০০৭ রাত ১১:২৬
আটলান্টার জিমি কার্টার লাইব্রেরী ও মিউজিয়াম
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
Tweet
গতকাল রাত দুই টায় ঘুমোতে গিয়ে সকালে উঠলাম ১১ টার দিকে। মাংস পরটা আর চা খেয়ে একটু গ্রোসারী করতে গেলাম। তারপর দুপোর ২টার দিকে গেলাম আটলান্টা শহরে জিমি কার্টার লাইব্রেরী ও মিউজিয়াম দেখতে। আমেরিকার প্রেসিডেন্টদের অনেকেরই নিজস্ব লাইব্রেরী ও মিউজিয়াম রয়েছে। ক্ষমতা নেওয়ার পর থেকেই একজন আর্কাইভিস্ট নিয়োগের মাধ্যমে প্রয়োজনীয় প্রেসিডেন্সিয়াল ডকুমেন্টগুলো আর্কাইভ করার ব্যবস্থা নেওয়া হয়। ক্ষমতা ছাড়ার পর পর তাদের মিউজিয়াম ও লাইব্রেরী আনুষ্ঠানিকভাবে প্রতিস্ঠা করা হয়। রাস্ট্রপতিরা ক্ষমতা ছেড়ে দেওয়ার পরও তাদের শাসনামলের সাফল্য ও গৌরব ধরে রাখার জন্য এই ব্যবস্থা। জিমি কার্টার জর্জিয়ার গভর্নর ছিলেন ১৯৭১-৭৫ পর্যন্ত। ১৯৭৭ সাল থেকে ১৯৮১ পর্যন্ত তিনি মার্কিন যুক্তরাস্টের রাস্ট্রপতি ছিলেন। এসময় ইরানে মার্কিন কূটনীতিবিদদের অপহরণ নিয়ে তার সময়কাল বেশ সংকটে ছিল। মিউজিয়ামে কুড়ি মিনিটের প্রামাণ্য মুভি দেখানো তার জীবন ও দর্শন নিয়ে। তার কিছুটা দেখে পুরো মিউজিয়াম ঘুরে দেখলাম। সবচেয়ে ভাল লাগল, বিভিন্ন সময়ে তিনি বিদেশী রাস্ট্রপ্রধানদের কাছ থেকে যে উপহার পেয়েছেন তা কিন্তু এখানে সংরক্ষিত। রাস্ট্রীয় ব্যবস্থাপনায় রাস্ট্রপতিদের ইতিহাস আর ঐতিহ্য সংরক্ষণের এই চেস্টা আমাকে অভিভূত করল। আপনারাও চাইলে অন লাইনে ঘুরে দেখতে পারেন জিমি কার্টার লাইব্রেরী ও মিউজিয়াম
০টি মন্তব্য ০টি উত্তর
আলোচিত ব্লগ
১৯৭১ এর পরাজয়ের প্রতিশোধ নিতে পাকিস্তান কি বাংলাদেশে জঙ্গি নেটওয়ার্ক গড়ছে?

পাকিস্তানের জঙ্গি গোষ্ঠী লস্কর-ই-তৈয়বার সহযোগী সংগঠন জামাত-উদ-দাওয়ার কয়েকজন নেতা দাবি করেন, হাসিনাকে ক্ষমতাচ্যুত করার পেছনে তাদের গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। এই জঙ্গি সংগঠনটির নেতা সাইফুল্লাহ কাসুরি বলেন, তারা ১৯৭১ সালে... ...বাকিটুকু পড়ুন
অচেনা মাটিই আমার শেষ ঠিকানা !
অচেনা মাটিই আমার শেষ ঠিকানা !

পাথর বা গ্রানাইটে বেঁধো না তো আমার শেষ শয্যা,
নাম খোদাই করে রেখো না আমায়, দিতে একা থাকার লজ্জা।
চাই না উপাধি, চাই না তারিখ, ধূসর... ...বাকিটুকু পড়ুন
দ্য ব্লাইন্ড স্পট

ঘন কুয়াশার চাদর আর আঁকাবাঁকা সড়কের আড়ালে ‘পদ্মাডাঙা’ গ্রামটা দেখতে আর দশটা নীরব, নিরুপদ্রব পল্লীর মতোই। কিন্তু সাইবার অপরাধের মানচিত্রে এই জায়গার পরিচয় ভিন্ন। ফিশিং, ব্যাংক... ...বাকিটুকু পড়ুন
কাতুকুতু'র কাহিনীনামা
কাতুর সাথে কুতু দিয়ে হচ্ছো পগারপাড়,
ফের যদি আসো কাছে বলবো- 'খবরদার!'
একটু হেসে, কাছে এসে, দিচ্ছো বুঝি কাশি,
ঝুলিয়ে দাড়ি, যাচ্ছো বাড়ি, যেথায় আছেন মাসি।
তোমার সাথে, দুধে-ভাতে, গপ্প করছি কত,
তবু কেন, ঘন... ...বাকিটুকু পড়ুন
বাঙালিয়ানা ভোজ ও রুপালি ইলিশের স্বাদ


অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।