সর্বশেষ এডিট : ৩০ শে ডিসেম্বর, ২০০৭ সকাল ১০:১৮
আটলান্টায় ভুড়ি ভোজ
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
Tweet
এক হাজার কিলোমিটার ড্রাইভ করে এসে এধরণের রাজসিক খাবার আর যত্ন পাওয়া যায় তাহলে আমি ড্রাইভ করে আরও পাঁচ হাজার মাইল যেতেও রাজী। রিংকু ভাইয়ের রান্নার হাত সত্যি অবিশ্বাস্য। সকাল বেলা কোরিয়ান দোকান থেকে জ্যান্ত তিলাপিয়া মাছ কিনে তা ওভেনে আস্ত ফ্রাই করে টেবিলে তুলে দেওয়ার এই চমতকার ক্ষমতায় সত্যি আমি মুগ্ধ। আজকের ডিনারে আয়োজনের কোন শেষ নেই। এক ভাবী রান্না করলেন চমতকার খাসীর বিরিয়ানী। আমার বউয়ের কাজিন রান্না করলেন ভুনা গরুর গোশত। সাথে ছোট মুরগীর কোর্মা। আইড় মাছ ভাজি। বড়ো চিংড়ি মাছ ভুনা। আহা, মনে হয় একদম বাংলাদেশে চলে গেছি। খাবারের বিশাল আয়োজন। তার মাঝে খেতে খেতে হাঁপিয়ে উঠেছি। এর মধ্যে সাদা কালো হরেক রকমের মিস্টি টেবিলে সাজানো আছে। পেটে আর কোন জায়গা নেই। আজকে দু'দিন থেকে যেভাবে খাওয়া দাওয়া চলছে তাতে মনে হয় না চারদিন পর গাড়ীতে উঠলে তা আমাদের সবাইকে ভার্জিনিয়া টেনে নিয়ে যেতে পারবে? বাংগালী খাদ্য রসিক। আমাদের ভালবাস আদর আপ্যায়ন সবই বড্ডো খাদ্য নির্ভর। টেবিলে খাবার মেনুর সংখ্যা কমে যাওয়ার মানে হচ্ছে আদর যত্নের গভীরতা কমে যাওয়া। আমরা দেশে থাকি আর বিদেশে যাই অথবা চাঁদের দেশেই আশ্রয় নেই, আমাদের খাদ্য প্রীতির ঘাটতি হবে না। জয়তু বাংগালীর খাদ্যাভ্যাস।
৬টি মন্তব্য ০টি উত্তর
আলোচিত ব্লগ
মধ্যপ্রাচ্যে যুদ্বাবস্থার প্রেক্ষিতে বাংলাদেশের অর্থনৈতিক ভবিষ্যৎ-পর্ব ৩

বাংলাদেশের অর্থনৈতিক ভবিষ্যৎ: মধ্যপ্রাচ্যনির্ভর রেমিট্যান্স কৃষিভিত্তিক শিল্পায়ন ও টেকসই উন্নয়নের বিকল্প কৌশল
একটি অর্থনৈতিক ও ভূ-রাজনৈতিক ফিজিবিলিটি স্টাডি ।
একটি ধারাবাহিক গবেষনামুলক পোস্ট
[link|https://www.somewhereinblog.net/blog/ali2016/30393976|প্রথম পর্বে থাকা গবেষনাটির পটভুমির লিংক – পর্ব... ...বাকিটুকু পড়ুন
সরকারী প্রতিষ্ঠান বিটিভির মহাপরিচালক পদে নিয়োগ পেয়েছে বেসরকারী ব্যক্তি কাজি জেসিন!

আশির দশককে বলা হয় বিটিভির নাটকের স্বর্ণযুগ । সেই সময়ে বিটিভিতে মহাপরিচালক হিসাবে বিভিন্ন সময়ে ছিলেন মুস্তাফিজুর রহমান,এম এ সাঈদ , জামিল চৌধুরি প্রমুখ।... ...বাকিটুকু পড়ুন
বৃষ্টি দিনের গল্প!

টিভি বা পত্রপত্রিকায় আবহাওয়া'র খবর নিয়ে নিউজ হয়-
দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টি ও বজ্রবৃষ্টির প্রবণতা অব্যাহত থাকতে পারে। একই সঙ্গে কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতিভারী বর্ষণের পূর্বাভাস... ...বাকিটুকু পড়ুন
‘গুম প্রতিরোধ ও প্রতিকার আইন, ২০২৬’-এর খসড়া লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগের ভেটিং-সাপেক্ষে চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।

‘গুম প্রতিরোধ ও প্রতিকার আইন, ২০২৬’-এর খসড়া লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগের ভেটিং-সাপেক্ষে চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।
গুমের অপরাধের জন্য সর্বোচ্চ যাবজ্জীবন কারাদণ্ড এবং অর্থদণ্ডের বিধান রাখা হয়েছে। এছাড়া ভুক্তভোগীকে... ...বাকিটুকু পড়ুন
মধ্যপ্রাচ্যে যুদ্বাবস্থার প্রেক্ষিতে বাংলাদেশের অর্থনৈতিক ভবিষ্যৎ-পর্ব ৪

বাংলাদেশের অর্থনৈতিক ভবিষ্যৎ: মধ্যপ্রাচ্যনির্ভর রেমিট্যান্স কৃষিভিত্তিক শিল্পায়ন ও টেকসই উন্নয়নের বিকল্প কৌশল
একটি অর্থনৈতিক ও ভূ-রাজনৈতিক ফিজিবিলিটি স্টাডি ।
একটি ধারাবাহিক গবেষনামুলক পোস্ট
[link|https://www.somewhereinblog.net/blog/ali2016/3039397|১ম পর্বে থাকা গবেষনাটির পটভুমির লিংক – পর্ব... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।