somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

সামু ব্লগারদের অংশগ্রহণে পিকনিক। পেক্ষাপটঃ সামু প্রিমিয়ার লীগের পুরষ্কার বিতরনী অনুষ্ঠান (সবার জন্য নিশ্চিত পুরষ্কার)। এখুনি আপনার অংশগ্রহণ নিশ্চিত করুন।

১৩ ই সেপ্টেম্বর, ২০১২ দুপুর ১:৪০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

( নিরস, বে-রসিক ও কট্টরপন্থিরা দূরে থাকুন। শুধুমাত্র খোলা মন মানসিকতা ও বন্ধুত্বপরায়ন ব্লগারদের জন্য প্রযোজ্য ) :D

টি২০ বিশ্বকাপকে সামনে রেখে ক্রিকেট প্রেমিদের জন্য ESPN Cricinfo একটি গেমিং কনটেস্ট শুরু করেছে। এই প্রতিযোগিতায় বিশ্বের সব দেশের মানুষ অংশগ্রহণ করতে পারলেও শুধুমাত্র ভারত, আমেরিকা, কানাডা, ব্রিটেন, অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের নাগরিকরা পুরষ্কারের জন্য বিবেচিত হবেন। তাই আমরা সামুর কিছু খোলা মন মানসিকতা ও বন্ধুত্বপরায়ন ব্লগাররা মিলে ESPN Cricinfo সহায়তায় একটি ক্রিকেট লীগ শুরু করেছি। যার নাম "সামু প্রিমিয়ার লীগ"। এতে বাংলাদেশের সকলেই অংশগ্রহণ করতে পারবে এবং সকলের জন্যই নিশ্চিত পুরষ্কারের ব্যবস্থা রাখার কথা চিন্তা করা হচ্ছে। আর টি২০ বিশ্বকাপের পরে বিজয়ীদের হাতে এসব পুরষ্কার তুলে দেয়া হবে। সেই সাথে আয়োজন করা হবে একটি পিকনিক পার্টি। তবে বলে নেয়া ভাল, এই লীগে আমরাই অর্থায়ন করবো। তবে যাদের অর্থনৈতিক সমস্যা বিদ্যমান তাদের জন্য স্পেশালি কনসিডার করা হবে। আমরা চাই সকলের অংশগ্রহণ নিশ্চিত করতে। যারা টি২০ প্রিমিয়ার লীগ খেলতে আগ্রহী নন, তারাও পিকনিক এবং পুরষ্কার বিতরনী অনুষ্ঠানে অংশগ্রহণ করতে পারবেন এবং ইচ্ছানুযায়ী অর্থায়ন করতে পারবেন। এখানে সকলের মতামতের মূল্যায়ন করা হবে এবং সেই অনুযায়ী কর্মপন্থা গ্রহণ করা হবে। পিকনিকে খাবার পরিবেশনের পাশাপাশি ফটোসেশন, বিশিষ্টজনের মাধ্যমে বিজয়ীদের হাতে পুরষ্কার বিতরণ, আলাপচারিতা এবং ফরপুর আড্ডাবাজির আয়োজন করা হবে। এতে আমাদের মধ্যে বন্ধুত্বের সেতু বন্ধন রচিত হবে বৈকি।

সামু প্রিমিয়ার লীগের বিজয়ীদের আকর্ষনীয় পুরষ্কার দেয়া হবে। পাশাপাশি অংশ নেয়া সকলের জন্য সান্তনা পুরষ্কারের ব্যবস্থা রাখার প্রস্তাব করা হয়েছে। আর পিকনিকে যোগ দেওয়ার সুযোগ তো থাকছেই। :):):)

অংশগ্রহণের নিয়মাবলীঃ

১) আগ্রহীরা তাদের নাম, পেশা এবং মোবাইল নং দিয়ে ই-মেইল করুন এই আইডিতে- [email protected]

২) যারা যে পরিমান চাঁদা দিতে চান ইমেইল এ উল্লেখ করুণ। চাঁদার পরিমান সম্পর্কে ইতিমধ্যে একটা প্রস্তাবনা দিয়েছেন ব্লগার srjony। অন্য কেউ কোন প্রস্তাব দিতে চাইলে দিতে পারেন। তবে চাঁদাটা যেমন মূখ্য নয়, তেমনি গৌণও নয়। বেশি অর্থের সংস্থাপন হলে আমরা আরো বেশি আকর্ষণীয় করতে পারব আমাদের আয়োজন।

৩) যারা সামু প্রিমিয়ার লীগে অংশ নিতে চান তারা আগামী ১৫ তারিখের মধ্যে নিচের নিয়বাবলী অনুসারে টিম গঠন করুন এবং সামু প্রিমিয়ার লীগে জয়েন করুন। Click This Link

৪) টিম গঠন হয়ে গেলে enter new league এ গিয়ে league pin 4652 লিখে go তে ক্লিক করুন। তাহলে আপনি সামু প্রিমিয়ার লীগে জয়েন করে ফেলবেন। আপনি যদি ১ নং নিয়ম পালন করে থাকেন, তাহলে আপনাকে লীগে দল হিসেবে কনফার্ম করা হবে। ১নং নিয়ম পালন না করলে সে পুরষ্কারের জন্য বিবেচিত হবেন না।

৫) উপরের চারটি ধাপ করা হয়ে গেলে আপনার অংশগ্রহণ নিশ্চিত হয়ে গেল। এর পর শ্রীলঙ্কায় অনুষ্ঠিত হতে যাওয়া টি২০ বিশ্বকাপের প্রতিটি খেলার পর আপনার পয়েন্ট চেক করুন এবং ৩ নং নিয়মে দেয়া পোস্ট অনুযায়ী আপনার খেলোয়ার অদল বদল করতে পারবেন।

বিশ্বকাপ শেষ হয়ে গেলে বিজয়ীদের নাম ঘোষনা করা হবে এবং পুরষ্কার বিতরনী অনুষ্ঠান এবং পিকনিকের শিডিউল দেওয়া হবে। (সকলের মতামতের উপর ভিত্তি করে)

লীগ এবং পিকনিক সম্পর্কে ৩ নং নিয়মে দেয়া লিংকে রেগুলার আপডেট দেওয়া হবে। তাই কারো কোন প্রশ্ন থাকলে ঐ পোস্টে করতে পারবেন। আর ই-মেইল তো অবশ্যই করা যাবে। :)

HAVE FUNNNNNNNNN B-)B-)B-)B-)
সর্বশেষ এডিট : ১৩ ই সেপ্টেম্বর, ২০১২ দুপুর ১:৪১
৪৩টি মন্তব্য ৩০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ইজিবাইক চলাচলের প্রকৃত কর্তৃপক্ষ কে?

লিখেছেন মাহদী হাসান শিহাব, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ২:৩৪



দেশের বিভিন্ন শহর ও গ্রামে ইজিবাইক নামে একটি যানবাহন চলাচল করে। কিন্তু এর পরিচালনা, লাইসেন্সিং এবং চলাচলের ক্ষেত্র সম্পর্কে সুস্পষ্ট ও সর্বজনবিদিত কোনো নীতিমালা সাধারণ মানুষের কাছে দৃশ্যমান নয়।

শহরের ভেতরে,... ...বাকিটুকু পড়ুন

মন কথনিকা-৪৮৭৩-৭৪

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০৮ ই জুন, ২০২৬ রাত ১০:০৯

মন কথনিকা-৪৮৭৩
তোমার আমার মতামতে আকাশ পাতাল সীমা
আমার বুলি বরফ জলের তোমার যেন বোমা,
তুমি বলো রোদের তেজে আমি বর্ষার মতন
বুকের ভিতর বন্ধু বুঝি পাথর পুষো যতন।

মন কথনিকা-৪৮৭৪
পিঠে ব্যথা ভাল্লাগে না, মন... ...বাকিটুকু পড়ুন

শেখ হাসিনাই ধ্বসিয়ে দিলেন মমতার দলকে?

লিখেছেন ...নিপুণ কথন..., ০৯ ই জুন, ২০২৬ রাত ১:২২


শেখ হাসিনাই ধ্বসিয়ে দিয়েছেন মমতা ব্যানার্জিকে। কিভাবে? দুই দফায় পানিচুক্তি হতে দেননি মমতা। কংগ্রেসের মনমোহন সিং প্রধানমন্ত্রী থাকাকালীন এবং বিজেপির Narendra Modi প্রধানমন্ত্রী থাকাকালীন দুবার দুজনই বাংলাদেশ সফরে এসেছিলেন, দুবারই... ...বাকিটুকু পড়ুন

পাহাড়ে চড়া আর মাউন্টেনিয়ারিং: এক নয়

লিখেছেন মুনতাসির, ০৯ ই জুন, ২০২৬ সকাল ১০:০৮




আজকাল পাহাড়ে ওঠা অনেক সহজ হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রায় প্রতিদিনই দেখা যায় কেউ না কেউ কোনো পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে ছবি তুলছেন। ট্রেইল ধরে হেঁটে, কখনো দড়ি ধরে, কখনো গাইডের সাহায্যে... ...বাকিটুকু পড়ুন

“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

লিখেছেন মোস্তফা কামাল পলাশ, ০৯ ই জুন, ২০২৬ দুপুর ১:৪৭



“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com... ...বাকিটুকু পড়ুন

×