লহ পুষ্পমাল্য ও মোর নেতাজী ভাই–
"দেশ প্রেম দিবস" তে প্রাণ বাঁচাই।
ভুলিয়া যাও সেই তেজো প্রণামী,
হায় মোরা বিপন্ন তোমারে যে চাহি !
মোদের প্রেমের সাগরে হও সুনামি,
ভুলিও না আমরা বহুরূপী বহুনামি ।
লালরাম দিবারাত্র নামজপ মোদের,
হিল্লি দিল্লি দেশ গাঁয়ে ধরি হাত হাতের ।
জেনো লালে লাল মোরা হার্মাদ প্রেমে,
লই সফেদ টুপি কষ্ট পাই মাথার শ্রমে ।
আমরা যে বহুনামি বহুরূপী সীতারামে,
করিব প্রেম যখন যাহাকে লাগে কামে !
বসবাস দলের দপ্তরে করি শ্রেণীসংগ্রাম,
ইহাই আমাগো শ্রেণীর ঘরে অবস্থান তবু বদনাম।
ইতিউতি লাশ মিলিলে করি মিছিল মাল্যদান,
নামীদামী মানুষের জাতপাত গোপন উপাদান,
আনি ময়দানে মঞ্চে- দিকপালরা হন গদিয়ান ।
হাত মাথা দোলায় ভাষণে নরম গরম উসকানি,
শ্রেণীহুংকার- ময়দানে দুইচার বার্ষিক ঝলকানি।
স্কুল কলেজেও নিত্য বহাল রাখি বয়কট ঘেরাও,
ভাইয়ের বিদেশে বিদ্যাস্থানে যা নাহি কোথাও।
সীতারামের এই মতে এই পথে চলিলে—
কহে লোকে মোদের খাঁটি বাম ।
যাইও না সুভাষ আবার অজ্ঞাতবাসে,
দেখিয়া শুনিয়া এই বাম বিচার আচার নাম !

সর্বশেষ এডিট : ২৪ শে জানুয়ারি, ২০১৯ বিকাল ৪:৩৫

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



