আরে যাঃ
জেনে রাখ মোরে যায় মিথ্যা,
চিরকাল বেঁচে থাকে সত্যি ।
কটা চাস প্রমাণ মাথার দিব্যি !
আরে যাঃ
ক্ষয়ে যায় সোনাদানা যশ গরিমা,
বেঁচে থাকে বিবেক-আনন্দ তাঁর মহিমা ।
কটা চাস নাম যারা মহাবীর খ্যাতনামা !
আরে যাঃ
জেনে রাখ গোলাম চামচিকে,
তোর মাসমাহিনা কোটি লাখে ।
কটা চাস ফকির অটল তাকত রাখে !
আরে যাঃ
অমানুষ গোল্লায় যা থাক পাঁকে ।
ঐ দেখ দেব-শিশুরা ধরে আছে পৃথিবীকে !
কত চাস ওদের ওরা শত শত অগ্রদূত ভাবী-যুগে ।

সর্বশেষ এডিট : ২৯ শে জানুয়ারি, ২০১৯ রাত ১২:৪০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


