somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আমি কার কাছে গিয়া জিগামু?

২৪ শে ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১২:৩০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

একটু পরেই শুরু হবে বাচ্চার পরীক্ষা, তারপরও জানি না কোন অমোঘ তাগিদে গিয়ে পড়লাম রায়ের বাজারের বধ্যভূমিতে, সাথে পতাকা নেয়ার কথা ছিলো, সংগ্রহ করতে পারিনি, সঙ্গে নেই ক্যামেরাটাও, একটা উশখুশ মনের ভেতর তার উপর বাচ্চাটার মাথার ভেতর বিসিএস ভাইবার ৪২ বছরের প্রশ্ন পত্র, -কেন আমরা শাহবাগে না গিয়ে এখানে এসে রাজাকারের ফাঁসি চাইছি? -বাংলাদেশতো রাজাকারেরও দেশ, তাহলে তারা কেন নিজের দেশকে চায় না? কেন ওরা নিজের দেশকে ভালোবাসতে পারে না? শাহবাগের মুক্তিযুদ্ধের মঞ্চ রাজাকাররা কি পুড়িয়ে দিয়েছে? পুলিশেরতো হাতে বন্দুক আছে তবুও কেন ওরা রাজাকারদের সাথে যুদ্ধে হেরে যাচ্ছে? -কেন পুলিশগুলো দুষ্টুদেরকে মিছামিছি গুলি করছে? কেন সত্যিকারের গুলি করে মারছে না? - আমরা কি এখন এখানে এসে রাজাকারের ফাঁসি চাই বলবো? শাহবাগে একবার শপথ করেছি আবার এখানে এসেও শপথ করছি কেন? বাচ্চার এমনি সব প্রশ্নে নাযেহাল হতে হতে বারবার ঘড়ি দেখছি, শপথ নেওয়া শেষ, পেছন থেকে কে যেন ঘাড়ে হাত রাখলো, আমি ঘুরে দাঁড়ানোর আগেই হাত আমাকে তার দিকে ঘুরিয়ে নিলো, আমার এক সময়ের প্রতিবেশিনী, তার বাচ্চা পড়ে আমার বাচ্চার সাথে, উনার সাথে উনার মা, এখানে আরেকটা বিষয় উল্লেখ করা প্রয়োজন মনে করছি উনারা ধর্ম বিশ্বাসে হিন্দু, ওদের দেখে জানি না খুব খুশি হয়ে উঠলো মনটা, বললাম -ভাবি এসেছেন? খুব ভালো করেছেন, সবারই আসা উচিত, দেশের প্রশ্নে... আমি শেষ করতে পারলাম না আমার বক্তব্য, সেই মোটাসোটা ভাবি হাতের চাপে মনে হয় আমার গলার কাছে বিউটিবোন ভেঙ্গে ফেলবেন, আমার কানের কাছে মুখ এনে চাপা গলায় বললেন -উচিত বলেতো আসিনি, এসেছি বাধ্য হয়ে। আমি তাড়াতাড়ি বললাম ঠিক বলেছেন ভাবি, ওদের কত বড় সাহস দেশের পতাকা ছিড়ে ফেলে... উনি এবারও আমার কথা শেষ করতে দিলেন না বললেন - এই যে দেখেন শাহবাগে গিয়া গিয়া আপনাদের মাথা একবারেই গেছে, সকলের এখানে আসা উচিত হতো যদি এই আন্দোলনটা নিরেপেক্ষ হইতো, কিন্ত এইটাতো দখল হয়ে গেছে, আমি বললাম কি বলছেন ভাবি, আমিতো কোনো দল করি না তবু প্রায় প্রতিদিনই শাহবাগে না গিয়ে পারি না, উনি বললেন আপনি যান আপনার খুশিতে কিন্তু আমাদেরকে এখানে জোর করে আনা হয়েছে, আমি কিছু বুঝতে না পেরে হতবিহ্বল হয়ে উনার দিকে তাকিয়ে থাকলাম তারপর কোনো রকমে বলতে পারলাম -জোর করে কে? উনি বললো - আপনার ভাইকে একটা ক্লিনিকে অসুস্থ একা রেখে আসছি, উনার কাছে এখনো দুপুরের খাবার পৌঁছাইতে পারিনি, এই সময় আমাদেরকে এইখানে আসতে বাধ্য করা হলো, আপনারাতো দিনরাত এইখানে পড়ে আছেন নিজের খুশিতে, আমাদেরতো ভাই এই রকম করলে জীবন অচল হইয়া যাবে, আওয়ামী লীগের এই সব উৎপাতের জন্যই দেশটা গেলো, মানুষ ওদেরকে আর বিশ্বাস করে না! -আওয়ামী লীগ? ভাবি এর মধ্যে আবার আওয়ামী লীগ আসলো কেন? উনি আমাকে টেনে এক ভীড় থেকে আরেক ভীড়ের মধ্যে নিয়ে বললেন -আওয়ামী লীগের ইন্ধনে যদি শাহবাগের আন্দোলন না হয়ে থাকে তাহলে নানকের আর তার লুকজনের কেন এতো ঠেকা আমাদেরকে এইখানে আসতে বাধ্য করার? -নানক কোন নানক? ভাবি আপনার মনে হয় কোথাও ভুল হচ্ছে, এতোদিনতো শুনিনি এখানে আসতে কাউকে বাধ্য করা হচ্ছে, সবাই আসছে যার যার দেশাত্মবোধের তাগিদে! উনি একরকম ধাক্কা দিয়ে আমার ঘাড় ছেড়ে দিলেন, -আপনার মাথাটা ভাবি আসলেই গাধার মাথা, আওয়ামী লীগের জাহাঙ্গীর কবির নানকের লোকজন বাস ভর্তি করে করে লোক নিয়ে আসছে রায়ের বাজারে, যে আসতে চায় সে তো আসছেই আর আমার মতো যে আসতে অপারগ তারেও বাধ্য করছে আসতে। ওদিকে আপনার ভাই দুপুরের খাওয়া না খাইয়া ঔষধও খাইতে পারবে না, জানি না কি অবস্থা, আমি উনার শেষের কথা গুলো আর শুনতে পাই না, মাথার ভেতর তখন নির্বোধ কিছু প্রশ্ন খাবি খাচ্ছে -জনতার এই স্বতস্ফুর্ত আন্দোলনটাকে কি কুলষিত না করলেই আওয়ামী লীগের চলছিলো না? মুক্তিযুদ্ধ, যুদ্ধাপরাধীর বিচার, এইসব বিষয়েতো আমরা তাদেরই দারস্থ ছিলাম, এখন পর্যন্ত আছি, আমি এখন কার কাছে গিয়া জিগামু , রাজনৈতিক দলগুলা এমন করে ক্যান? কার কাছে গিয়া জিগামু তারা সহজ সরল মানুষগুলারে এমন কইরা দুঃখ দেয় ক্যান?
বিএনপি? এই নামে কি আজও কোনো দল আছে বাংলাদেশে? জামায়াতে ইসলাম নামে এক বিশাল দেহী অজগর না তারে গিল্যা খাইছে, এখন অজগরের পেটের ভিতর থেকেই তারা জামায়াতের ডাকা হরতালে নৈতিক সমর্থন দেয়। আমি কার কাছে গিয়া জিগামু্ ঐ বিএনপির মধ্যে থাকা মুক্তিযোদ্ধা আর তাদের সন্তানেরা কেমন করে সহ্য করছে বাংলাদেশের লাল সবুজ পতাকা পোড়া গন্ধ? কার কাছে গিয়া জিগামু ?
সর্বশেষ এডিট : ২৪ শে ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ২:০৫
৬টি মন্তব্য ৬টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

সভ্যতার দাবাখেলা-ইতিহাস

লিখেছেন ইল্লু, ১৬ ই নভেম্বর, ২০২৬ রাত ৩:৪৫

ইতিহাসটা অনেকটা দাবার ছকের মত সাজানো,সামনের ঐ রাজা,মন্ত্রী নিয়ে যত গল্পকথা,আশেপাশের হাতী ঘোড়ারা কিচছুটা আনুষাঙ্গিক হলেও পেছনের সারিবাধাঁ সৈন্যদের কথা খুব একটা জানা যায় না।১৯০৭ সালের দিনাজপুর রেলওয়ে ষ্টেশনের চোখের... ...বাকিটুকু পড়ুন

# প্রেম, আকর্ষণ ও একগামিতা: মানুষ কি সত্যিই একজনের মধ্যেই সীমাবদ্ধ?

লিখেছেন প্রগতি বিশ্বাস, ১৬ ই নভেম্বর, ২০২৬ সকাল ১০:২৯



চ্যাটজিপিটি কর্তৃক আমার সাক্ষাৎকার ও আমা কর্তৃক চ্যাটজিপিটি সাক্ষাৎকার!

### ভূমিকা

প্রেম মানুষের জীবনের অন্যতম জটিল অনুভূতি। এর মধ্যে রয়েছে জীববিজ্ঞান, যৌনতা, আবেগ, আকর্ষণ, সামাজিক সংস্কৃতি, নৈতিকতা এবং ব্যক্তিগত প্রতিশ্রুতি।

কৃত্রিম বুদ্ধিমত্তা (AI)... ...বাকিটুকু পড়ুন

এই কি পরিচয়

লিখেছেন আলমগীর সরকার লিটন, ১৬ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১২:০৫


তুমি নরপিশাচ হইও না,
মানুষ দেখো, স্বার্থের পূজারী হইও না,
ক্ষমতার আগুন চেও না,
সন্ত্রাসের উল্কা ভূত হচ্ছো!
দেখছি জঙ্গীবাদের ধোয়ার ছুঁয়া,
এই কি তোমার পরিচয়?
প্রশ্ন কাকে ভালোবাসতে চাও
মানুষ নাকি অন্য কিছু... ...বাকিটুকু পড়ুন

বর্ষায় সালথা গ্রামে

লিখেছেন রাজীব নুর, ১৬ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৫:১৩

গ্রাম দেখতে বেড়িয়েছি, গ্রামের নাম সালথা।
আঁষাঢ় মাস। নদী-খাল-বিল পানিতে একদম টইটম্বুর।
যেদিকে তাকাই শুধু পানি আর পানি। স্বচ্ছ কাঁচের মতো।
ছলাৎ ছলাৎ শবে নৌকায় করে অনেকটা পথ গেলাম।
শহর থেকে... ...বাকিটুকু পড়ুন

বিআরটিএ (BRTA)র সেবার অন্তত: দুটি ক্ষেত্রে নিন্দা জানাই

লিখেছেন অপলক , ১৬ ই নভেম্বর, ২০২৬ রাত ১০:৫৬



বিআরটিএ(বাংলাদেশ সড়ক পরিবহণ কর্তৃপক্ষ) তথা সরকারের উপর আমার কিছু সরল মনের ক্ষোভ আছে। কারনটা হল, টাকা দিয়ে সেবা না পাওয়া, যা কিনা স্পষ্ট ফাকিবাজি, জিম্মি করে টাকা আদায়ের পর্যায়ে... ...বাকিটুকু পড়ুন

×