একজন মানুষের ঠিক কোথায় আঘাত করলে মানুষটি আর উঠে দাঁড়াতে পারবে না, আর কোথায় আঘাত করলে মানুষটি ঢলে পড়বে মৃত্যুর কোলে সে ওদের চেয়ে আর কে বেশি জানে, একটি জাতির কোথায় আঘাত করলে সেই জাতি পঙ্গু হয়ে বোধ শক্তিহীন হয়ে পথ হারাবে অসভ্য অন্ধকারে এটা ওরা জেনেছে আরো আগে ১৯৭১ সালে ১৪ ডিসেম্বর পাক বাহিনীর আত্মসমর্পণ এবং বাঙালীর বিজয় অর্জনের ঠিক দুদিন আগেও একবার তারা মেতে উঠেছিলো আমাদের মেধা হননে। তাই প্রজন্ম জাগরণ জোয়ারের তোড়ে ভেসে যাবার আগ মুহুর্তে সর্টসার্কিট থেকে বই মেলায় আগুন মন থেকে ঠিক মেনে নিতে পারছি না, বাচ্চার শরীরটা ভালো যাচ্ছে না তাই একটু সকাল সকালই ঘুমিয়ে পড়েছিলাম, বরাবরের মতো ভোররাতে উঠেই দেখলাম আগুনে পুড়ে গেছে আমার বর্ণমালার শরীর, যে বর্ণমালা তিল তিল করে ঋদ্ধ করে আমার মেধার শরীর, যে বর্ণমালা বজ্রকন্ঠ হয়ে ঘোষনা করে আমার অস্তিত্ব বিশ্বময়, মেনে নিতে পারছি না মাঝরাতে তার শরীরে আগুন, শ্বাপদেরা যে মধ্যরাত ভালোবাসে, ২৫ মার্চ ১৯৭১ কালরাতেই তো অপারেশন সার্চলাইট নামে তারা শুরু করেছিলো নির্বিচারে হত্যা, জ্বালাও পোড়াও। স্বাধীনতাকামী বাঙালীকে তারা ঘুমের মধ্যেই নিশ্চিহ্ন করে দেবার সামরিক নীল নকশা তৈরি করেছিলো। অন্য কেউ নয়, আমার অভিজ্ঞা ফিস ফিস করে বলছে মাঝরাতে বই মেলায় আগুন নিছক আগুন নয়, এ শ্বাপদের জিহ্বা থেকে উদগীরিত বিষাক্ত লাভা জাত আগুন! চলুন অপেক্ষা করি, কে কিভাবে মাছ ঢাকার চেষ্টা করে, গ্যালারিতে বসে তাই উপভোগ করার চেষ্টা করি।
সভ্যতার দাবাখেলা-ইতিহাস
ইতিহাসটা অনেকটা দাবার ছকের মত সাজানো,সামনের ঐ রাজা,মন্ত্রী নিয়ে যত গল্পকথা,আশেপাশের হাতী ঘোড়ারা কিচছুটা আনুষাঙ্গিক হলেও পেছনের সারিবাধাঁ সৈন্যদের কথা খুব একটা জানা যায় না।১৯০৭ সালের দিনাজপুর রেলওয়ে ষ্টেশনের চোখের... ...বাকিটুকু পড়ুন
# প্রেম, আকর্ষণ ও একগামিতা: মানুষ কি সত্যিই একজনের মধ্যেই সীমাবদ্ধ?
চ্যাটজিপিটি কর্তৃক আমার সাক্ষাৎকার ও আমা কর্তৃক চ্যাটজিপিটি সাক্ষাৎকার!
### ভূমিকা
প্রেম মানুষের জীবনের অন্যতম জটিল অনুভূতি। এর মধ্যে রয়েছে জীববিজ্ঞান, যৌনতা, আবেগ, আকর্ষণ, সামাজিক সংস্কৃতি, নৈতিকতা এবং ব্যক্তিগত প্রতিশ্রুতি।
কৃত্রিম বুদ্ধিমত্তা (AI)... ...বাকিটুকু পড়ুন
এই কি পরিচয়

তুমি নরপিশাচ হইও না,
মানুষ দেখো, স্বার্থের পূজারী হইও না,
ক্ষমতার আগুন চেও না,
সন্ত্রাসের উল্কা ভূত হচ্ছো!
দেখছি জঙ্গীবাদের ধোয়ার ছুঁয়া,
এই কি তোমার পরিচয়?
প্রশ্ন কাকে ভালোবাসতে চাও
মানুষ নাকি অন্য কিছু... ...বাকিটুকু পড়ুন
বর্ষায় সালথা গ্রামে
গ্রাম দেখতে বেড়িয়েছি, গ্রামের নাম সালথা।
আঁষাঢ় মাস। নদী-খাল-বিল পানিতে একদম টইটম্বুর।
যেদিকে তাকাই শুধু পানি আর পানি। স্বচ্ছ কাঁচের মতো।
ছলাৎ ছলাৎ শবে নৌকায় করে অনেকটা পথ গেলাম।
শহর থেকে... ...বাকিটুকু পড়ুন
বিআরটিএ (BRTA)র সেবার অন্তত: দুটি ক্ষেত্রে নিন্দা জানাই

বিআরটিএ(বাংলাদেশ সড়ক পরিবহণ কর্তৃপক্ষ) তথা সরকারের উপর আমার কিছু সরল মনের ক্ষোভ আছে। কারনটা হল, টাকা দিয়ে সেবা না পাওয়া, যা কিনা স্পষ্ট ফাকিবাজি, জিম্মি করে টাকা আদায়ের পর্যায়ে... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।