somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

মেয়ে, আপনার সাহস আমাকে সংক্রমিত করছে!

০৮ ই এপ্রিল, ২০১৩ সকাল ১১:৪৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

নাদিয়া শারমিন, আপনাকে একাই উঠে দাঁড়াতে হবে! লক্ষ লক্ষ নপুংশকের পায়ের নীচে ছিটকে পড়া আপনার দুঃসাহস গুলোকে জড়ো করে নিজেরই দু’পায়ে আপনাকে উঠে দাঁড়াতে হবে। কোনো সমবেদনাই যেন আপনাকে স্পর্শ করতে না পারে, প্রত্যাখান করুন ক্যামেরার ফ্রেমের ভেতর বসে যারা আপনাকে আজ সমবেদনা জানাচ্ছে তাদের। সমবেদনার ভেতর আমি শুনতে পাই পরিহাসের সুর কারণ আত্মরক্ষার জন্য আপনাকে নিজের পায়ের উপর ভর করেই দৌঁড়াতে হয়েছে, আপনার সহকর্মীরা তৎক্ষণাৎ আপনার পাশে দাঁড়ায়নি, ’আপনি বাঁচলে বাপের নাম’ প্রবাদ মনে রেখে তারা প্রাণপনে দৌঁড়েছে। শত শত নিরাপত্তা পুলিশ আপনার পাশে দাঁড়ায়নি কারণ লক্ষ লক্ষ নপুংশক হেফাজতি কাপুরুষদের নিরাপত্তার দায়িত্বেই তারা ওখানে ছিলো, আমাদের নিরাপত্তা বাহিনী আজ্ঞাবাহী কর্তব্য পরায়ন এটা আমরা সকলেই জানি! নারী নিজেই নিজেকে ঘরে আটকে রেখে নিজের নিরাপত্তা নিশ্চিত করবে এটা ধর্ম নির্দিষ্ট। আপনি ধর্মনির্দিষ্ট সীমা লঙ্ঘন করেছেন। সাংবাদিক সমাজ আপনার উপর আক্রমণের প্রতিবাদে আজ পর্যন্ত একটা উল্লেখযোগ্য কর্মসূচী ঘোষনা করে উঠতে পারেনি। এখন পর্যন্ত আপনার প্রতিষ্ঠানের কোনো প্রতিবাদ, কোনো বক্তব্য আমরা শুনিনি। হয়তো তারা কষছে কোনো সুক্ষ হিসাব। কোনো মামলা হয়েছে কিনা আমার জানা নেই। রাষ্ট্রের কোনো বক্তব্য চোখে পড়নি। নারী সংগঠনগুলোর নেত্রীরা তাদের মেদবহুল নিন্দা গুছিয়ে উঠতে পারেননি এখনো। আপনি বাংলাদেশের একজন নারী সাংবাদিক এটাও আপনার আরেকটি দুর্ভাগ্য, দুর্ভাগ্যের টুটি চেপে ধরে আপনাকে আবার বেঁচে উঠতে হবে। পাকিস্তানের মালালা ইউসুফ জাই ধর্মান্ধ তালেবানিদের দ্বারা গুলি বিদ্ধ হলে সারা বিশ্ব তোলপাড় হয় তাদের মানবাধিকার কর্মীরা তৎপর বলেই। আর বাংলাদেশের একজন নারী লক্ষ লক্ষ ধর্মোম্মাদদের সমাবেশে পদদলিত হলে দলনকারীরা কে কি বীরত্ব সূচক গালী নিয়ে আপনাকে আক্রমন করেছে সেগুলোই ফোকাস হয় যাতে মানুষ বুঝতে পারে সেখানে আপনার কতখানি দায় ছিলো দলিত হওয়ার জন্য। নাদিয়া শারমিন, আপনি আমার বাংলাদেশের মেয়ে, মেয়ে আপনার সাহস আমাকে সংক্রমিত করছে।
৬টি মন্তব্য ৬টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

কবিতা: আমি কি অসম্পূর্ণ মানুষ ?

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ১৪ ই নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৭:৩০


কবিতা: আমি কি অসম্পূর্ণ মানুষ ?



পৃথিবীর সবচেয়ে নিখুঁত মানুষটি হয়তো একটি রোবট ছিল,
আর সবচেয়ে অসম্পূর্ণ মানুষটি ছিলাম আমি।
তার হিসেবের খাতায় কোনো ভুলের দাগ ছিল না,
সময়ের কাঁটা ধরে চলত তার... ...বাকিটুকু পড়ুন

একজন প্রধানমন্ত্রীর প্রতি আচরণ, নাকি বাংলাদেশের রাষ্ট্রীয় মর্যাদার প্রশ্ন?

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ১৪ ই নভেম্বর, ২০২৬ রাত ৮:৪০


একজন প্রধানমন্ত্রীর প্রতি আচরণ, নাকি বাংলাদেশের রাষ্ট্রীয় মর্যাদার প্রশ্ন?

একটি ছবি কখনো কখনো হাজারো শব্দের চেয়েও বেশি শক্তিশালী। পাশাপাশি রাখা এই দুটি ছবি আমাদের সামনে শুধু দুটি কূটনৈতিক সাক্ষাতের... ...বাকিটুকু পড়ুন

শেখ হাসিনা ইস্যুতে পিটার হাস দেশে এসেছেন ?

লিখেছেন সৈয়দ কুতুব, ১৫ ই নভেম্বর, ২০২৬ রাত ১২:৫২


দেশে এখন টক অব দ্য টাউন শেখ হাসিনার দেশে ফেরা। রাজনৈতিক মহল থেকে শুরু করে সামাজিক যোগাযোগমাধ্যম সহ সব জায়গায় এই বিষয় নিয়ে আলোচনা চলছে। দেশের আরও অনেক... ...বাকিটুকু পড়ুন

দেশটা কি আমার বাপের?

লিখেছেন শেরজা তপন, ১৫ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৩:২৭


আমার বাবা, জন্মের সময়ে তিনি ছিলেন ব্রিটিশ ভারতীয় ( এখানে অনেকেরই বাবা ছিলেন বা আছেন)- ভাল করে বোঝার জন্য পাসপোর্টের ছবিটা দেখুন;


তখন যদি তিনি ভারতের যে প্রান্ত থেকেই... ...বাকিটুকু পড়ুন

আমার শৈশবের ধর্মানুভূতি

লিখেছেন শ্রাবণধারা, ১৫ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৫:২২


শৈশবে আমাদের বাড়ি থেকে নানাবাড়ি ছিল বিশ কিলোমিটার দূরে। তবে, এইটুকু পথ পাড়ি দিতেই তখন অনেক সময় লেগে যেত। বাড়ি থেকে অর্ধেক পথ যাওয়ার পর পড়ত মাটির রাস্তা।... ...বাকিটুকু পড়ুন

×