somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

হেলেনার মে দিবস

০২ রা মে, ২০১৩ সকাল ৯:২৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

হেলেনার মে দিবস

গতকাল সকাল নয়টা পর্যন্ত আমার ছুটা বুয়া হেলেনা না আসায় মনে হলো আজ মে দিবস ও আজও কেন কাজে আসবে? অন্য সময় ও একদিন না এলে আমি পানিতে পড়ে যাই, কিন্তু আজ নিজের ভেতরে টের পেলাম অন্য রকম তৃপ্তি! ওর নিজস্ব দিবসটি নিয়ে ওকে কনসার্ন দেখে সত্যি একটা আনন্দ আমাকে জড়িয়ে ছিলো। হাশেম আমাদের সার্বক্ষনিক সহযোগী আমি কিচেনে গিয়ে ওকে বলি আজ বেশি কিছু রান্না করার দরকার নেই, শটকার্ট কিছু করে ও যেন হেলেনার কাজ গুলোতে হাত লাগায়। আমি নিজেও লেগে পড়ি টুকটাক কাজে, এটা দেখে মেধা আমার পিছু পিছু ঘুরে -মা কি হয়েছে তুমি কেন কাজ করছো?
-কাজ না করলে খাওয়া হবে কি করে?
-কেন? হেলেনা আসেনি কেন?
-আজ মে দিবস, হেলেনা আসবে না।
-মে দিবসে কি হেলেনার বেবীটার বার্থডে?
-না মে দিবস হলো শ্রমিকদের অধিকার আদায়ের দিন
-হেলেনার বেবীর নাম কি শ্রমিক?
মেধার প্রশ্ন এতো বেশি আমি মাঝে মাঝে হাপিয়ে উঠি, তার উপর ঘরের সব কাজ পড়ে আছে এখনো মেধার সকালের নাস্তা তৈরি হয়নি, তবু আমার মনে হয় তাইতো ওতো এখনও জানে না শ্রমিক কাকে বলে? আমি নুডলসের প্যাকেটটা হাশেমের হাতে ধরিয়ে দিয়ে ওকে নিয়ে ড্রইং রুমে বসে খুব সহজ করে বোঝাতে চেষ্টা করি যারা কাজ করে মানি আর্ন করে তাদেরকে শ্রমিক বলে।
-ও বুঝেছি আমার বাবা হলো শ্রমিক তাই না? আমার বাবাও তো কষ্ট করে টাকা আর্ন করে?
-হ্যাঁ তোমার বাবাকেও শ্রমিক বলা যায়, হেলেনাও শ্রমিক
-না, হেলেনা শ্রমিক না, হেলেনা অনেক অল্প টাকা পায়, আমার বাবার অনেক বেশি টাকা আছে
-আচ্ছা এবার শোন! অনেক দিন আগে আমেরিকার শিকাগো শহরে শ্রমিকরা কাজের সময় আট ঘন্টা করার দাবীতে ধর্মঘট করেছিলো ওরা লাল পতাকা হাতে রাস্তায় নেমে এসেছিলো, কিন্তু পুলিশ ওদের উপর গুলি চালায়, এতে দশজন শ্রমিক মারা যায়। এই দিনটিকে পরে মে দিবস হিসেবে প্রতি বছর সারা পৃথিবীতে পালন করা হয়। আমি যত সহজে মেধাকে বিষয়টা বুঝিয়ে বলবো ভেবেছিলাম বোঝাতে গিয়ে দেখলাম বিষয়টা আসলে তত সহজ নয়, কারণ আমার বলা প্রায় প্রতিটা শব্দ নিয়েই ও দেখলাম অজস্র প্রশ্ন তৈরি করে ফেলছে মুহুর্তেই, ভাবছি এর চেয়ে আরো কত সহজে ওর কাছে শ্রমিক শব্দটা উপস্থাপন করা যায়! এমন সময় ও বলে
-মা ঐ পুলিশগুলো কি অনেক দুষ্ট ছিলো? এ যাবৎপরীক্ষার হলে বসে আমার বরাবর যে দশা হয় আমি সেই দশায় পড়ে যাই, এই সময় কলিং বেল বেজে আমাকে উদ্ধার করে, সকাল থেকে হেলেনা না আসায় আমি যে তৃপ্তি নিয়ে ঘরের পড়ে থাকা কাজ গুলোর মোকাবেলা করার জন্য মনে মনে তৈরি হচ্ছিলাম, দশটা নাগাদ কেটে গেলো এই তৃপ্তি তৃপ্তি ঘোর, হেলেনা এসে হাজির। ওকে দেখে আমি হতাশ, নিজের দিকে তাকিয়ে দেখলাম একই সাথে আমি ফেলছি স্বস্তির শ্বাস। মুখে বললাম
-কি বিষয় হেলেনা দেরি কেন?
ও ইতিমধ্যেই ওর কাজে লেগে গেছে
-মাফ চাই খালাম্মা, দুই তলার বাসার খালাম্মায় কইছিলো আইজ যেন তার বাসার কাজটা সকাল সকাল কইরা দিয়া আহি। দেরি হইয়া গেলো।
-আমিতো ভাবলাম তুমি আজ আসবে না
-কি কন খালাম্মা আমার একটা বিবেক আছে না, অসুক বিসুক অইলে বিন্ন কথা, আমি না আইলে আপনি পানিতে পড়বেন হেইটা কি আমি জানি না।
আমি বলতে চাই -হেলেনা আজ মে দিবস তুমি কি তা জান? আজ কাজে না এলেও পারতে, আজকের দিনটাতো তোমাদের নিজের দিন, কিন্ত আমি এসব কিছুই বলি না
আমি টের পাই আমার ভেতরে আছে একটা আবেগের কাঁঠাল, বিবেকের ডায়ালগ দিয়া হেলেনা সেই কাঁঠাল ভাইঙ্গা খাওয়ার আগেই আমি সতর্ক হয়ে যাই।
-আমি সাঁতার জানি না এইটা জাইনা বুইঝাওতো প্রতি মাসে তিন চারদিন তোমার বিবেক নাইয়র যায়গা।
হেলেনা এক পৃথিবীর অসহায়ত্ব মুখে জড়ো করে আমাকে প্রায় জড়িয়ে ধরে বলে
-সত্যি নাইয়র যাই না খালাম্মা, পাঁচটা বাসায় কাজ কইরা শরীরে কুলাইতে পারি না। হেলেনা কাঁঠাল ভাইঙ্গা ফেলতে সক্ষম হয়। যদিও আমি ওকে মে দিবসের গুরুত্ব বুঝিয়ে বলি না, কিন্তু কাজ শেষ করে যাওয়ার সময় ওর হাতে ছুটির দিনের বাড়তি কাজ করার জন্য পঞ্চাশ টাকা দিয়ে দায় মুক্ত হই।
৩টি মন্তব্য ৩টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

বাঘের খাঁচার দিকে হেঁটে গিয়েছিলেন এক কিশোর।

লিখেছেন রাবব১৯৭১, ১৩ ই নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৭:৪৩

মাইকে ঘোষণা দিয়ে মানুষ জড়ো করা হয়েছিল। সবার সামনে বাঘের খাঁচার দিকে হেঁটে গিয়েছিলেন এক কিশোর।
তিনি সহযোদ্ধাদের ঠিকানা বলেননি, মাথাও নোয়াননি।
ঠাকুরগাঁও শহর। ১২ নভেম্বর, ১৯৭১, শুক্রবার।
তখন বেলা গড়িয়ে দুপুরের... ...বাকিটুকু পড়ুন

কত নিয়েছ, কত দেবে, কবে যাবে?

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ১৩ ই নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৭:৫০


দফা তো একটাই- কত নিয়েছ, কত দেবে, কবে যাবে! শেখ হাসিনাকে ঘিরে বদলে যাচ্ছে কি রাজনৈতিক সমীকরণ?

ছয় দফা ঘোষণার পর ন্যাশনাল আওয়ামী পার্টি বা ন্যাপের পূর্ব পাকিস্তান প্রধান... ...বাকিটুকু পড়ুন

১৩৩১৩ তম দিন শেষে

লিখেছেন সুব্রত দত্ত, ১৩ ই নভেম্বর, ২০২৬ রাত ১০:৪৮


আজ জীবনের ১৩৩১৩ তম দিন পার করলাম। কর্মব্যস্ত এক দিন ছিল কিন্তু তবুও তা ভালো লাগার ছিল। হতাশা সেভাবে গ্রাস করেনি। কিছু বিষয়ে মন খারাপ করার মতো কারণ থাকলেও মনটা... ...বাকিটুকু পড়ুন

কবিতা: আমি কি অসম্পূর্ণ মানুষ ?

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ১৪ ই নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৭:৩০


কবিতা: আমি কি অসম্পূর্ণ মানুষ ?



পৃথিবীর সবচেয়ে নিখুঁত মানুষটি হয়তো একটি রোবট ছিল,
আর সবচেয়ে অসম্পূর্ণ মানুষটি ছিলাম আমি।
তার হিসেবের খাতায় কোনো ভুলের দাগ ছিল না,
সময়ের কাঁটা ধরে চলত তার... ...বাকিটুকু পড়ুন

একজন প্রধানমন্ত্রীর প্রতি আচরণ, নাকি বাংলাদেশের রাষ্ট্রীয় মর্যাদার প্রশ্ন?

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ১৪ ই নভেম্বর, ২০২৬ রাত ৮:৪০


একজন প্রধানমন্ত্রীর প্রতি আচরণ, নাকি বাংলাদেশের রাষ্ট্রীয় মর্যাদার প্রশ্ন?

একটি ছবি কখনো কখনো হাজারো শব্দের চেয়েও বেশি শক্তিশালী। পাশাপাশি রাখা এই দুটি ছবি আমাদের সামনে শুধু দুটি কূটনৈতিক সাক্ষাতের... ...বাকিটুকু পড়ুন

×