চমৎকার এই সকালের আগে কেটে গেছে সুন্দর একটা রাত:
সুঁই সুতো নিয়ে বসতেই মনে এলো এক অদ্ভুত বিবমিশা
-কি হবে লিখে তুমি তো আর পড়বে না! আজকাল
তুমিতো আস রাতের বুকে কিছু আবছায়া এঁকে দিতে
বিবসন আবছায়াকে গাঁথা যায় না, লেখা যায় না,
আশ্চর্য পোয়াতি কাল! শুধু আমার করে রাখা যায়।
তলপেটে তোমার মায়াবী স্পর্শগুলো জোড়া দিয়ে দিয়ে
দিনমান ভেঙে ভেঙে গড়ে চলি মনমতো ঈশ্বরের কায়া।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




