মাহবুবুল আল/
আজ ২১ জুন। বিশ্ব বাবা দিবস।বিভিন্ন তথ্য উপাত্ত থেকে যতটুকু জানা যায় বাবা দিবসের প্রচলন শুরু হয়েছিল বিংশ শতাব্দীর শুরু থেকেই। ১৯১৩ সালে যুক্তরাষ্ট্রের পিতৃদিবসে সরকারি ছুটি ঘোষণার বিল উত্থাপন করা হয়। ১৯৯৬ সালে যুক্তরাষ্ট্রে বাবা দিবসকে ছুটির দিন হিসেবে ঘোষণা করা হয়৷ সন্তানের প্রয়োজনে বাবা থাকেন সবসময়। শৈশব থেকে বাবার ভালবাসার ছায়ায় বেড়ে ওঠে সব সন্তান। মূলত বাবার স্নেহ ভালবাসা এবং ঐতিহ্যকে ধারণ করেই সন্তান তার ভবিষ্যতকে বিনির্মাণ করেন।
সন্তানের জন্য বাবার ভালোবাসা ও ত্যাগ অসীম । মুঘল সাম্রাজ্যরের প্রতিষ্ঠাতা সম্রাট বাবর সন্তানের প্রতি বাবার ভালোবাসার এক অনন্য উদাহরণ হয়ে আছেন। তিনি সন্তান হুমায়ুনের জীবনের বিনিময়ে নিজের জীবন ত্যাগ করতে বিন্দুমাত্র দ্বিধা করেননি। এমন স্বার্থহীন যার ভালোবাসা, সেই বাবাকে সন্তানের খুশির জন্য জীবনের অনেক কিছুই ত্যাগ করতে হয়। বাবা দিবসে সন্তানদের সামনে সুযোগ আসে বাবাকে অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানানোর।
বাবার প্রতি সন্তানের সেই চিরন্তন ভালোবাসার প্রকাশ প্রতিদিনই ঘটে। তার পরও পৃথিবীর মানুষ বছরের একটা দিনকে বাবার জন্য রেখে দিতে চায়। যেমনটা মায়ের জন্য করেছে। এরই পরিপ্রেক্ষিতে বাবা দিবসের প্রচলন। বিভিন্ন দেশে জুন মাসের তৃতীয় রোববারকে বাবা দিবস হিসেবে পালন করা হয়ে থাকে। সন্তানের কাছে বাবা বন্ধুর মতো। কারও বাবা পথপ্রদর্শক। অনেকের কাছেই বাবা আদর্শের প্রধান সোপান। বাবার আদর্শকেই অনেক সন্তান পাথেয় মনে করে থাকে।
তাছাড়া বাবা দিবস পালনের ফলে সমাজে এবং পরিবারে বাবাদের যে অবদান তা যে সমাজ এবং নিজের সন্তানরা মূল্যায়ন করছে, এ বিষয়টিও বাবাদের বেশ আনন্দ দেয়। তাছাড়া অনেক সন্তানই আছে, যারা পিতা-মাতার দেখাশোনার প্রতি খুব একটা মনোযোগী নয়। মা দিবস বা বাবা দিবস তাদের চোখের সামনের পর্দাটি খুলে ফেলে পিতা-মাতার প্রতি তার দায়িত্বের কথা স্মরণ করিয়ে দেয়। এ ক্ষেত্রে তাই বলা যায়, পারিবারিক বন্ধন দৃঢ় করতে মা দিবস বা বাবা দিবসের আলাদা গুরুত্ব রয়েছে।
আজকের বা দিবসে একটি কথা বলেই শেষ করবো যাদের বাবা বেঁচে আছেন তারা নিশ্চয় ভাগ্যবান। যারা বাবার জন্য কিছু করতে পারছে তারা সুসন্তান। আর যাদের বাবা বেঁচে থেকেও তাদের অবহেলার শিকার তারা খুবই হতভাগ্য। আর আমার মতো যাদের বাবা বেঁচে নেই তাঁরা হয়তো আজকের বাবা দিবসে আকাশে তাকিয়ে অলক্ষ্যে বাবার স্মৃতি হাতড়ায়। লক্ষ তারার মাঝে বাবাকে খুজেঁ ফিরে, তারপর বাবাকে খুঁজে না পেয়ে দীর্ঘশ্বাস গোপন করে বলে বাবা যেখানেই থাক, ভালো থেক।
সর্বশেষ এডিট : ২২ শে জুন, ২০১৫ সন্ধ্যা ৬:১০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



