মাঝে মাঝে খুব জানতে ইচ্ছা হয়
কেমন আছ তুমি ।
অনেকটা আত্ম বিশ্বাস চোখে মুখে ফুটিয়েই বলেছিলে -
ভালো থাকবে তুমি, তবু যেন আমি ভালো থাকি ।
তোমার ভালো থাকার মত ,
তোমার আত্মবিশ্বাস এর প্রতিও আমার বিশ্বাস কম ।
দেখোনা, কি নিবিড় ভাবেই না তুমি শেষ সময় পর্যন্ত
আমারই হবার বিশ্বাস পুষে ছিলে ,
হৃদয়ের সবটুকু সপ্ন দিয়ে আমাদের ছোট্ট একটা সংসার সাজালে ।
অথচ কি হলো !
তাই খুব জানতে ইচ্ছা হয়
কেমন আছ তুমি ।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


