তোমাকে লিখব বলে বসেছি অনেকক্ষণ
ভাবছি যে পত্রের প্রাপক নেই তার কি মানে
তবু অনেক লিখতে ইচ্ছা করছে তোমাকে ।
আজকের দিনটা কি বিশেষ কোনো দিন
না মনে হয়
আমার তো তোমাকে প্রতিদিনই অনেক লিখতে ইচ্ছা হয় ।
তুমি ভালো আছ ভাবতে পারলে অনেক ভালো লাগতো
কিন্তু মনের কোণে কোনো এক আশংকা বলে দেয় তুমি ভালো নেই ।
হয়ত নিজেকে দিয়েই তোমাকে বুঝার এই চেষ্টা !
আচ্ছা, তোমার অসুখটা আবার বাড়েনিতো ?
প্লিজ খামখেয়ালী করোনা !
নিজের জন্য হলেও সুস্থ থেকো ।
আমার জন্য বেশি টেনসন করোনা ;
আমি ভালই আছি
তুমি ছাড়া যতটুকু ভালো থাকা যায় ।।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


