-- hello .. কে?
= কেমন আছ তুমি?
-- .. .. .. অনেক দিন পর ..
= তবুতো আমি কলটা করলাম
-- অনেক ইচ্ছা হয় তোমাকে একটা কল করি! কিন্তু তোমাকে কষ্ট দিতে চাইনা..
= কেমন আছ তুমি?
-- তোমার গলাটা এমন রোগা শুনাচ্ছে কেন?
= তাই নাকি! না না আমি ঠিক আছি । অনেকদিন পর শুনছতো, তাই হয়ত এমন শুনাচ্ছে ।
-- ঠিক মত খাওতো!
= অনেক খাই. তুমি বেঁচে গেলে; নয়তো দিন রাত রান্না করে খাওয়াতে খাওয়াতে মারা যেতে..
-- আমার ভাগ্য অত ভালো নয়
= কি বললে?
-- বাসা হতে বেরুবার সময় দোয়া পড়তো?
= তোমার সব কথা আমি ঠিক ঠিক মেনে চলি
-- কেন এত ভালোবাসো?
= একটুও ভালোবাসি না তো
-- তা আমি জানি.. আচ্ছা, এবার রাখো..
= আমার সাথে কথা বলতে ইচ্ছা করছে না?
-- .. .. .. .. .. .. .. .. .. .. .. .. .. .. .. ..
= কি হলো?
-- তুমি ছাড়া পৃথিবীর কারো সাথেই কথা বলতে ইচ্ছা করেনা.. অথচ এই তোমার সাথেই কথা বলতে পারিনা..
= আমার মুখটা ভেবোনা
-- ভাবতে হয়না
= রাখি
-- না
= আচ্ছা, পরে আবার কল করবো
-- না
= যাও, কল করবোনা
-- না
= এই গাধা, কেঁদোনা.. প্লিজ কেঁদোনা..

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


