
আঁধার রাতে চাঁদের হাসি,
ঠিকতো!
তোমায় যে খুব ভালোবাসি..
তুমি - বন্ধু আমার মনের মত
তাই তোমার সাথেই গল্প জুড়ি,
স্বপ্ন উড়াই, হৃদয় মাঝের কল্প শত।
যখন বড় একলা লাগে-
মন আকাশের অন্ধকারে
কখন এসে জোৎনা ছড়াও আনমনেতে।
এই মনখারাপ টা টের পেলে যে, কেমন করে সবার আগে?
আমার কক্ষপথের প্রজাপতি!
স্নিগ্ধ আলোয় ভাসিয়ে দিলে একান্তে মোর মধ্য তিথি!
সর্বশেষ এডিট : ০৩ রা নভেম্বর, ২০০৮ দুপুর ২:৪২

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


