somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

চোরাবালি-
পোষাক তৈরীর কারখানায় মাসিক বেতনে কামলা দেয় মাস শেষে মাইনের আশায়, যে মাইনে দিয়ে চলবে নিজের পরিবার ও সমাজের জন্য কিছু একটা করার প্রচেষ্টা মাত্র। নিতান্তই সাদামাঠা গ্রাম থেকে আসা স্বল্প শিক্ষিত মানুষ।

বাসা ভাড়ার খোজে- (১)

২০ শে এপ্রিল, ২০১৩ সকাল ১১:৪৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

দৃশ্য # ১

ভাড়াটে হিসেবে হন্টন করতে করতে টুলেট দেখেই প্রবেশ করলাম ডিং ডং শব্দে বেল বাজলে ৩৫/৪০বছর বয়সী মহিলা ছুটে এলেন, স্বাভাবিক ভাবেই বললাম আপু বাসা ভাড়া হবে। চিকন কন্ঠের মহিলা প্রথমেই জিঙ্গেস করলেন ফ্যামিলি মেম্বার কতজন। স্বভাব সুলভ উত্তর- মূলত আমরা দু'জন আর আমার বউয়ের দুটি বাচ্চা আছে যারা আমাকে বাবা বলে। একগাল হাসি দিয়ে ডেকে নিয়ে গেলে ইউনিটে।

দেখেন ভাই বাসা সুন্দর আছে, পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে, যেকানে সেখানে ময়লা ফেলা যাবে না, বাসায় অতিরিক্ত গেস্ট আনা যাবে না। --------। আর হ্যাঁ এইডা আমার মেয়ে ওরাও উত্তরা থাকত। এবার মেয়ে নামে ২বাচ্চার মা শুরু করল। সহজ সরল কামলা মানুষ জ্ঞান অর্জন প্রায় শেষের পথে তখন বললাম ঠিক আছে আপা আমি আমার কর্তীর লগে একটু কথা কইয়া লই তার পর আন্নেরে ফাইনাল করুমু নে বলে চলে যখন আসছি তখন বলল- দেখেন ভাই আমরা কিন্তু লাকসাম নোয়াখালীর লোকের মত ভাড়াটিয়াদের সাথে খারাপ ব্যবহার করি না, আমরা কুমিল্লার মানুষ। ---------- রাস্তায় আসতেই মনে হল আরে লাকসাম তো কুমিল্লারই অংশবিশেষ Winking Winking Winking Winking

দৃশ্য # ২

এই বাড়ী ভাড়া হবে দেখে বুকে ফুঁ দিয়ে ঢুকে পরলাম। অনেক সময় ধরে বিল্ডিং এর ক্রপসএবল গেট ঝাকাঝাকির পর কোন উত্তর না পেয়ে পেছন দিয়ে গিয়ে দেখি ঢোকার রাস্তা মূলত পেছন দিয়ে এবার ৫০উর্দ্ধ এক মহিলার দেখা মিলল। আপা বললে নিজেকে বয়ষ্ক মনে হবে তাই বললাম খালাম্মা বাড়ী ভাড়া দিবেন নি। খালম্মা ভ্রু কুঁচকে উত্তর করল, আপনারা কয়জন। বর্ণণা করলে বলল তয় দ্যাহেন, তয় ভাড়া কিন্তু ১২হাজার লাইগবো, কারেন বিল দিবেন, গ্যাস বিল দেবন পানির জন্য আলাদা ২০০টাকা আর দারোয়ান আছে কইলাম তারেও মাসে ২৫০টাকা দেওন লাগবো। উত্তর করলাম আন্টি ১২হাজার টাকার বাসা হলে অবশ্যই দেয়া হবে। যা হউক খুশি হয়ে ভেতরে প্রবেশ করলাম ১তলা বিল্ডিংয়ের নিচতলার ১ ইউনিট। যার সামনেই মুরগীর বাচ্চা টোপা দিয়ে ঢাকা। গন্ধে টেকা দায়। ভেতরে প্রবেস করে মনে হল টাইলস পরিষ্কার করা হয় না গালানোর পর থেকে। বাথরুমের প্যান যে সাদা বর্ণের ছিল দেখে বোঝার উপায় নাই। খুশি হয়ে বের হয়ে বললাম আন্টি পরে জানাবো। আন্টির মুখ কালো করে বলল কিছু এ্যাডভান্মন্স দিলে আর কাউকে দেখাতাম না। কিছু না বলে ছালাম দিয়ে বিদেয় হলাম।

দৃশ্য # ৩

২বার মোবাইলে কল করার পর ৩য় বার ফোন রিসভ করলে সরা সরি জানতে চাইলাম ভাড়া হবে নাকি। সুরেলা কণ্ঠের জবাব পেলাম হ্যা ভাই ভাড়া হবে। ভাড়া আপনি সময় করে এসে দেখে যান। ভাড়ার জন্য তর সইছিল না তাই চলে গেলাম দেখতে। নীচতলা তেমন পচ্ছন্দ না হলে মহিলা সুন্দর করে কথা বলল যে তার সবকিছু পরিষ্কার পরিচ্ছন করে দিবেন নতুনের মত। বয়ষ্ক হলেও সুমধুর কণ্ঠে পটে গিয়ে রাজি হয়ে ভাড়ার ৮হাজার টাকা দিলাম তুলে হাতে। বাসায় উঠতে গিয়ে পরলাম বিপাকে রংয়ের কাজ করিয়েছেন কিন্তু মেঝ থেকে শুরু করে কোথাও পরিষ্কার পরিচ্ছনতার ছাপ দেখলাম না কোন রকমে মাথাগুজে ৭দিন পর থেকে বললাম আসলামু আলাইকুম আপু আগামী মাসেই থাকছি না আর বাসাতে।
১৫টি মন্তব্য ১৫টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আওয়ামীলীগ এখন ফ্রি ফেয়ার নির্বাচন চায়

লিখেছেন ধূসর সন্ধ্যা, ১৪ ই নভেম্বর, ২০২৬ সকাল ১০:০০



ফ্রি ফেয়ার নির্বাচন যদি ২০১৪ সালে, ২০১৮ কিংবা ২০২৪ সালে হত, তাহলে আজকে আওয়ামীলীগের অবস্থা কি এমন হত? দেশের অবস্থা কি আজকে এই অবস্থা আজকে এমন হত? ...বাকিটুকু পড়ুন

কবিতা: আমি কি অসম্পূর্ণ মানুষ ?

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ১৪ ই নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৭:৩০


কবিতা: আমি কি অসম্পূর্ণ মানুষ ?



পৃথিবীর সবচেয়ে নিখুঁত মানুষটি হয়তো একটি রোবট ছিল,
আর সবচেয়ে অসম্পূর্ণ মানুষটি ছিলাম আমি।
তার হিসেবের খাতায় কোনো ভুলের দাগ ছিল না,
সময়ের কাঁটা ধরে চলত তার... ...বাকিটুকু পড়ুন

একজন প্রধানমন্ত্রীর প্রতি আচরণ, নাকি বাংলাদেশের রাষ্ট্রীয় মর্যাদার প্রশ্ন?

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ১৪ ই নভেম্বর, ২০২৬ রাত ৮:৪০


একজন প্রধানমন্ত্রীর প্রতি আচরণ, নাকি বাংলাদেশের রাষ্ট্রীয় মর্যাদার প্রশ্ন?

একটি ছবি কখনো কখনো হাজারো শব্দের চেয়েও বেশি শক্তিশালী। পাশাপাশি রাখা এই দুটি ছবি আমাদের সামনে শুধু দুটি কূটনৈতিক সাক্ষাতের... ...বাকিটুকু পড়ুন

শেখ হাসিনা ইস্যুতে পিটার হাস দেশে এসেছেন ?

লিখেছেন সৈয়দ কুতুব, ১৫ ই নভেম্বর, ২০২৬ রাত ১২:৫২


দেশে এখন টক অব দ্য টাউন শেখ হাসিনার দেশে ফেরা। রাজনৈতিক মহল থেকে শুরু করে সামাজিক যোগাযোগমাধ্যম সহ সব জায়গায় এই বিষয় নিয়ে আলোচনা চলছে। দেশের আরও অনেক... ...বাকিটুকু পড়ুন

অভাগীর সুর ব্যঞ্জনা - তৃতীয় পর্ব : ভালোবাসার ওপারে যে অন্ধকার একটি প্রেম, একটি অসমাপ্ত প্রতিশ্রুতি এবং বারো বছর ধরে চাপা পড়ে থাকা এক ভয়ংকর সত্যের উপাখ্যান।

লিখেছেন ডঃ এম এ আলী, ১৫ ই নভেম্বর, ২০২৬ রাত ২:৩৫


অভাগীর সুর ব্যঞ্জনা - প্রথম পর্ব
অভাগীর সুর ব্যঞ্জনা - দ্বিতীয় পর্ব

অভাগীর সুর ব্যঞ্জনা -তৃতীয় পর্ব : ভালোবাসার ওপারে যে অন্ধকার

দ্বিতীয় পর্বের শেষ কটি কথার রেশ ধরেই শুরু হলো... ...বাকিটুকু পড়ুন

×