somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

চোরাবালি-
পোষাক তৈরীর কারখানায় মাসিক বেতনে কামলা দেয় মাস শেষে মাইনের আশায়, যে মাইনে দিয়ে চলবে নিজের পরিবার ও সমাজের জন্য কিছু একটা করার প্রচেষ্টা মাত্র। নিতান্তই সাদামাঠা গ্রাম থেকে আসা স্বল্প শিক্ষিত মানুষ।

আমার তো মনে হয় না মিথ্যা বলা কোন অপরাধ

০৮ ই মে, ২০১৩ সকাল ৯:৪৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ছোট বেলায় বাবা মায়েরা মা মিথ্যে বললের এই বলে শাসাতে যে মরার পর আল্লাহ তোমার জিহবাকে টেনে নিয়ে এসে ঘারের পেছনে পেরেক দিয়ে গেঁথে দিবেন মিথ্যা বলার অপরাধে। সেই ভয়ে কখনও মিথ্যে কথা বলা হয়নি। কখনও সখনও বললেও ছোটবেলায় গেঁথে থাকা ভৃতি থেকে ভয়ই হত। পরবর্তী চাকুরী লাইফে এসে যখন সর্বদা সত্যা কথা বলার অভ্যাস দুর করতে পারলাম না তখন পড়তে হল বেশ সমস্যায়। চাকুরীতে নাকি কাউকে নিরাশ করতে নেই, সর্বদা সত্য বলতে নেই। কোন না সূচক উত্তর করতে নেই। তার জন্য গালি গালাজ ঝাড়ি অনেকই খেতে হয়েছে।

এইটা কিন্তু চাকুরীরে ক্ষেত্রে না সর্বদায় মনে হয়। সর্বদায় যে যত পজিটিভ বা হ্যাঁ সূচক উত্তর করতে পারবে তার বসকে তার তত বেশী চাহিদা এই সমাজে। চাই হ্যাঁ সূচক উত্তর।

শুনতাম মানুষ শিক্ষিত হয়ে জ্ঞানি হয় আর জ্ঞানিরা মিথ্যা কে পচ্ছন্দ করেন না; কিন্তু বর্তমান সমীকরনে এসে দেখি পুরাটাই উলটো। মানুষ শিক্ষিত হয়ে প্রভু ভক্ত জীব (প্রভু বলতে এখানে রাজনৈতিক নেতা) হয় আর প্রভুর বাইরে কোন কিছু তারা শিখতে পারে না। প্রভুকে খুশি করার জন্য কুকুর যেমন সর্বদা প্রভুর নির্দেশ ফলো করে এবং ভাল মন্দের বাচ বিচার করতে ভুলে যায় আমরাও তেমনটি ভুলে যায় ভাল মন্দের বাচ বিচার। না না কুকুরকে মানুষের সাথে তুলনা করে কুকুড়ের অসম্মান করবো না। কুকুর অমৃত্যু পর্যন্ত তার প্রভুকে ভুলে না কিন্তু মানুষ স্বার্থের টানে প্রভু পরিবর্তন করতে একটুও পিছুপা হয় না।

মিথ্যাকে এখন বলা হয় চাপাবাজি; আর চাপাবাজি এজন্য বলা হয় যেন এটা কোন অপরাধ না কারণ মিথ্যে বলা অপরাধ সেটা কম বেশী সকলেই জানে বলে মিথ্যার নতুন সংষ্করণ চাপাবাজি।

এই মিথ্যা বলাটা আমার মনে হয় সব ধর্মেই নিষেধ কারণ মিথ্যা মানুষের মাঝে বিভদ সৃষ্টি করে আর সমাজের বিশৃঙ্খলা সৃষ্টি করে। সমাজের শৃঙ্খলা ভঙ্গকরীকে সব ধর্মেই ঘৃনা করতে নির্দেশ দিয়ে থাকে। তবে যারা কোন ধর্মে বিশ্বাস করেন না বা নাস্তিক তাদের মত কি বলতে পারব না। ওহ তারা তো আবার মানবতাবাদী; আর যদি হয় মানবতা বাদী তা হলে তো সামাজিক শৃঙ্খলা সবার আগে দরকার।

আমাদের সমাজে এখন তাদের তত বেশী কদর বা মূল্য যারা যত বেশী মিথ্যা প্রতিশ্রুতি দিতে পারে বা বাংলা কথায় মিথ্যা বলতে পারে আর আমাদের মাঝে প্রভু ভক্ত জীব সার্টিফিকেট বগদাবাকারীরা সর্বদা তাদের কথা মুখে আউয়ে বেড়ায়।
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

বাঘের খাঁচার দিকে হেঁটে গিয়েছিলেন এক কিশোর।

লিখেছেন রাবব১৯৭১, ১৩ ই নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৭:৪৩

মাইকে ঘোষণা দিয়ে মানুষ জড়ো করা হয়েছিল। সবার সামনে বাঘের খাঁচার দিকে হেঁটে গিয়েছিলেন এক কিশোর।
তিনি সহযোদ্ধাদের ঠিকানা বলেননি, মাথাও নোয়াননি।
ঠাকুরগাঁও শহর। ১২ নভেম্বর, ১৯৭১, শুক্রবার।
তখন বেলা গড়িয়ে দুপুরের... ...বাকিটুকু পড়ুন

কত নিয়েছ, কত দেবে, কবে যাবে?

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ১৩ ই নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৭:৫০


দফা তো একটাই- কত নিয়েছ, কত দেবে, কবে যাবে! শেখ হাসিনাকে ঘিরে বদলে যাচ্ছে কি রাজনৈতিক সমীকরণ?

ছয় দফা ঘোষণার পর ন্যাশনাল আওয়ামী পার্টি বা ন্যাপের পূর্ব পাকিস্তান প্রধান... ...বাকিটুকু পড়ুন

১৩৩১৩ তম দিন শেষে

লিখেছেন সুব্রত দত্ত, ১৩ ই নভেম্বর, ২০২৬ রাত ১০:৪৮


আজ জীবনের ১৩৩১৩ তম দিন পার করলাম। কর্মব্যস্ত এক দিন ছিল কিন্তু তবুও তা ভালো লাগার ছিল। হতাশা সেভাবে গ্রাস করেনি। কিছু বিষয়ে মন খারাপ করার মতো কারণ থাকলেও মনটা... ...বাকিটুকু পড়ুন

কবিতা: আমি কি অসম্পূর্ণ মানুষ ?

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ১৪ ই নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৭:৩০


কবিতা: আমি কি অসম্পূর্ণ মানুষ ?



পৃথিবীর সবচেয়ে নিখুঁত মানুষটি হয়তো একটি রোবট ছিল,
আর সবচেয়ে অসম্পূর্ণ মানুষটি ছিলাম আমি।
তার হিসেবের খাতায় কোনো ভুলের দাগ ছিল না,
সময়ের কাঁটা ধরে চলত তার... ...বাকিটুকু পড়ুন

একজন প্রধানমন্ত্রীর প্রতি আচরণ, নাকি বাংলাদেশের রাষ্ট্রীয় মর্যাদার প্রশ্ন?

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ১৪ ই নভেম্বর, ২০২৬ রাত ৮:৪০


একজন প্রধানমন্ত্রীর প্রতি আচরণ, নাকি বাংলাদেশের রাষ্ট্রীয় মর্যাদার প্রশ্ন?

একটি ছবি কখনো কখনো হাজারো শব্দের চেয়েও বেশি শক্তিশালী। পাশাপাশি রাখা এই দুটি ছবি আমাদের সামনে শুধু দুটি কূটনৈতিক সাক্ষাতের... ...বাকিটুকু পড়ুন

×