
গতকাল ফেসবুকে একটা গ্রুপ দেখলাম নৌ মন্ত্রীর পদত্যাগ চাই।
পদত্যাগই কি সমাধান?? পদত্যাগে সমাধান সভ্য জাতির জন্য কিন্তু আমরা কি অতটা সভ্য যেখানে পদত্যাগে সমাধান আসবে??
পদত্যাদ করলে যে পরের জন এর থেকে ভালো হবে তার গ্যারান্টি বা নিশ্চয়তা কি? আমারতো বিশ্বাস যে উনি উনার প্রয়োজন অনেকটাই হয়তো মিটিয়ে ফেলেছেন কিন্তু নতুন যে আসবে সে তার প্রয়োজন নতুন করে মেটানো শুরু করবে। কি প্রয়োজন সেটি আমার জনা নাই।
মন্ত্রী সাহেব কি নিষেধ করেছেন ফিটনেস বিহীন গাড়ী ধরতে? নাকি লাইসেন্স ছাড়া গাড়ী চালানোর অনুমোন দিয়েছেন? লাসেন্স প্রদান ও গাড়ী পরীক্ষা নিরীক্ষার জন্য আলাদা আলাদা লোক আছেন তারা কি করেন? অবশ্য তারা কি করেন সবার জানা। ফাইলের চিপার, হাতের কসরত দেখিয়ে তারা কাজ করে চলেন, আর তাদের সেব কসরতেই চলে ফিটনেসবিহীন গাড়ী আর চালকেরা পায় গাড়ী চালানোর অনুমতি।
আজ যারা আন্দোলন করছে তাদের ছেলে মেয়েরাও আছেন এসব আন্দোলনে, কখনও তারা প্রশ্ন তোলেন বাবার ইনকাম নিয়ে? আজ দুর্নীতিতে কেওই পিছিয়ে নেই, দেশের জুতার মেকার বা মুচি থেকে শুরু করে মসজিদের ঈমাম পর্যন্ত।
জয় হউক দুর্নীতির, সততা নিপাত যাক।
সর্বশেষ এডিট : ০২ রা আগস্ট, ২০১৮ সকাল ৯:৫২

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


