somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

চোরাবালি-
পোষাক তৈরীর কারখানায় মাসিক বেতনে কামলা দেয় মাস শেষে মাইনের আশায়, যে মাইনে দিয়ে চলবে নিজের পরিবার ও সমাজের জন্য কিছু একটা করার প্রচেষ্টা মাত্র। নিতান্তই সাদামাঠা গ্রাম থেকে আসা স্বল্প শিক্ষিত মানুষ।

সরকারের পক্ষে কী ডেঙ্গু নিয়ন্ত্রণ সম্ভব? ? ?

৩১ শে আগস্ট, ২০২৩ সকাল ১১:৫০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :




চারিদিকে ডেঙ্গুর ভয়বহতা, সামনে সেপ্টেম্বর মাসে আরো বাড়তে পারে। কিন্তু রাজনৈতিক মাঠ সরগরম থাকার ফলে এখন এদিকে কারো কোন খেয়াল নেই। প্রতিটি হাসপাতাল ডেঙ্গুরোগীতে পূর্ণ। এবং হাসপাতালগুলি চিত্র, ব্যবস্থাপনা ও হাসপাতালের আশেপাশের পরিবেশ দেখলে মনে হবে না যে রোগ নিয়ন্ত্রণ হবে বরং রোগ ছড়াবে একথা বলা যায়। ডেঙ্গু গবেষণায় ছিল এ মশা বিকেল সন্ধ্যার আগে, ভোরের মিষ্টি আলোয় কামড়ায় কিন্তু এখন দেখা যাচ্ছে যে কোন সময় কামড়াতে পারে। তেমনি ভাবে গবেষণা বলছে এ মশা স্বচ্ছপানিতে ডিম পারে, অস্বচ্ছপানিতেও যে ডিম দেয় না একথা জোড় দিয়ে বলা যাবে না কেননা রূপ বদলাতেও পারে। তাই সরকার বা সিটি করপোরেশন একক ভাবে ডেঙ্গু মোকাবেলা করতে পারবে না। পারত যদি এদেশে আইন প্রয়োগকারী সংস্থাকে রাজনৈতিক তোষামদী না করতে হত। তাই আমাদের সম্মিলিত ভাবে কাজ করতে হবে।

আমরা একটু লক্ষ্য করলেই দেখতে পাই করনো কালীন সময়ে ডেঙ্গু বা মশা বাহিত রোগের প্রকট কম ছিল যার প্রধান কারণ তখন প্রতিটি ঘরে ঘরে স্যানিটাইজার, বিলিচিং, সাবানের যথাযথ ব্যাবহার ছিল করনো থেকে বাচার তাগিদে। বাসাবাড়ির হাউজের পানিই ড্রেনে গিয়ে পরে যার ফলে মশার উৎপাদন কম ছিল। কিন্তু করনো বিধি নিষেধের সাথে সাথে আমরা আবার সেই আগের অবস্থানে, নেই স্বাস্থ্য বিধি, নেই কোন ব্লিচিং পাউডারের ব্যাবহার। আর জাতিগত ভাবে আমরা কখনও ময়লা যথাস্থানে ফেলতে পারি না। আমাদের ময়লা ফেলার যথাপুযুক্ত স্থান ড্রেন, যার ফলে প্রতিটি ড্রেন একএকটা ময়লার স্তুপ। অনেকেই বলবেন ওসব ময়লা স্থানে ডেঙ্গু মশা ডিম পারে না, কিন্তু সাধারণ মশা তো বংশবিস্তার করছে।

মশাবাহিত রোগ থেকে বাচতে হলে প্রথমেই আমাদের পরিস্কার পরিচ্ছণতার দিকে নজর দিতে হবে। নিজ বাসা, বাসার আশে পাশে পরিস্কার পরিচ্ছন্ন রাখতে হবে, অনন্ত ১৫দিনে একবার ব্লিচিং পাউডার ব্যবহার করতে হবে যেন জীবানু ধ্বংশ হয়। যদিও দুঃখের বিষয় এই দেশে মানুষ কোরবানির সময় সিটি করপোরেশনের ব্যাগ ও বিলিচিং পাওডারের আশায় বসে থাকে লাখ টাকার পশু জবাই দিয়ে, তারা যে বাড়ি, বাড়ির আশে পাশে ব্লিচিং পাউডার স্প্রে করবে না একথা সহজে বলা যায়। কিন্তু বাঁচতে হলে ছেচড়ামি ভুলে কাজে লাগতে হবে। সচেতনতা মূলক কর্মসূচীতে এ জাতি কোন দিন সচেতন হয়নি তাই সরকারী সংস্থাকে এ বিষয়ে কঠোর হতে হবে। আমাদের যুব সমাজকে ইউটিউব, টিকটক আর ফেসবুক ব্লগিং এর পাশাপশি সামাজিক কাজে বিশেষ করে পরিষ্কার পরিচ্ছণাতা মূলক কাজের ক্যামপিং, নিজে সচেতন, প্রতিবেশিকে সচেতন করতে হবে। বাড়ির মালিকদের ছ্যাচড়ামো ভুলে পরিষ্কার পরিচ্ছন হতে হবে, ভাড়াটিয়াদের বস্তিবাসির ন্যায় বসবাস না করে সভ্যসমাজের মত বসবাস করে ময়লা যত্রতত্র জানালা দিয়ে বাইরে না ফেলে নিদিষ্টি স্থানে ফেলতে হবে। অন্যথায় সরকার যত পদক্ষেপই নিক না কেন কোন পদক্ষেপেই কাজ হবে না।



সর্বশেষ এডিট : ৩১ শে আগস্ট, ২০২৩ দুপুর ১২:১৩
৯টি মন্তব্য ৯টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

শেখ মুজিবুর রহমানের ‘অসমাপ্ত আত্মজীবনীকে এতো ভয় কেন?

লিখেছেন রাবব১৯৭১, ৩০ শে সেপ্টেম্বর, ২০২৬ ভোর ৫:১৪

শেখ মুজিবুর রহমানের ‘অসমাপ্ত আত্মজীবনীকে এতো ভয় কেন?
--------------------------------------------------------------------
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ‘অসমাপ্ত আত্মজীবনী’ বিক্রিকে কেন্দ্র করে ইউপিএলের বাংলাবাজার বিক্রয়কেন্দ্রে তালা, কর্মীদের আটকে রাখার ঘটনায় গভীর উদ্বেগ ও প্রতিবাদ
একটি বইকে কি... ...বাকিটুকু পড়ুন

Extra Long - Dual Coverage!

লিখেছেন মুনতাসির, ৩০ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৯:৪৫

আজান দিলে আমাদের দেশের অনেক নারীর মাথায় কাপড় দেওয়ার একটা দীর্ঘদিনের অভ্যাস আছে। আজান শুরু হলো, ওড়না মাথায় উঠল। ব্যাপারটা এত দ্রুত ঘটে যে মাঝখানে চিন্তাভাবনার বিশেষ সুযোগ নেই।

সমস্যা হচ্ছে,... ...বাকিটুকু পড়ুন

মৃত্যু পেরিয়ে আবার ব্লগে------

লিখেছেন মোঃ মাইদুল সরকার, ৩০ শে সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ১:০৬




প্রায় ০৩ মাস হয়ে গেলো ব্লগে আসনা হয় না, আসা হয়না মানে লিখা হয়না। প্রিয়জনের মৃত্যু শোক কাটিয়ে ব্লগে উকি দেওয়া হয় কিন্তু পোস্ট দেওয়া হয় না।


গত... ...বাকিটুকু পড়ুন

জল-জলন্ত

লিখেছেন রাজীব নুর, ৩০ শে সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৫:৫৪



সময় তখন ১৯৫০ সাল।
অলকা থাকে আমেরিকার ফারগো নামক শহরে। খুবই ছোট শহর। শহরটি ছবির মতন সুন্দর। শীতের সময় প্রচণ্ড শীত পড়ে। এলিন নামের এক বৃদ্ধার কাছ থেকে অলকা দুই রুমের... ...বাকিটুকু পড়ুন

৩৬ জুলাইয়ের আন্দোলনে কোটি কোটি মানুষকে টাকা দেওয়া হয়েছিলো?

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ৩০ শে সেপ্টেম্বর, ২০২৬ সন্ধ্যা ৭:২৩

গানঃ হাল্লাজের কাপড়
গানের লিংকঃ https://on.soundcloud.com/Vctd83PVm40VJ64T16



১) ৩৬ জুলাইয়ের আন্দোলনকে অনেকে আম্রেকিয়া আর শিবিরের প্ররোচনায় হয়েছে বলে প্রচার করেন। আমার প্রশ্ন, আম্রিক্যা ও শিবির কাউকে কাউকে হয়তো 'ভাড়া' করে থাকতে পারে,... ...বাকিটুকু পড়ুন

×