somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আমার এই শহরে প্রকৃতির প্রতিচ্ছবি-01

২৩ শে নভেম্বর, ২০০৬ দুপুর ১:৪২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

অনেকদিন ঘুম থেকে উঠে এই শহরটির ভোর দেখা হয় না। শহরটির রাস্তায় প্রতূ্যষের সূর্য্যভেসে উঠলেই পুরো ছবিটা কেমন পাল্টে যায় এই দৃশ্য প্রাইমারী স্কুলের দীর্ঘ রাস্তাটা ফুরিয়ে যাবার সাথে সাথেই মুছে গেছে। এরপর পায়ে পায়ে এসেছে রাতজাগা অভ্যাস- আর আকাশ গড়িয়ে হলুদ আলো না ফোটা পর্যন্ত ঘুমে জড়ানো আলস্য।

কখনও কখনও এই শহরেও ভোর ফোটা আলো দেখেছি কিন্তু তা রাতভর পথে পথে হেটে বেড়ানো অবষাদে ডুবে যেতে যেতে অথবা দীর্ঘ কোন ভ্রমন শেষের কান্ত চোখে। ঘরের আরামদায়ক বিছানার লোভে এই ভোরেও জ্বলতো মধ্যদুপুরের গনগনে রোদ। ভোরের মত স্নিগ্ধতা আমার দুচোখে ঘুমিয়েই কাটালো এতটা বছর।

কেন যে ঘুমটা ভেঙে গেল এই সকাল আসার আগেই - জানালায় দেখি নারকেল গাঝের সরু সরু পাতার ফাক গলে আকাশটা কেমন রাঙা হয়ে উঠেছে। সেদিনই প্রথম শান বাধানো মেঝে ফুড়ে বেড়ে ওঠা গাছটাকে মনে হলো সত্যিকারের একটা গাছ। কেন জানি এই শহরের সব গাছকেই গাছ মনে হয় না আমার। বাড়ির চৌহদ্দি ঘেষা লেকের সবুজ জলে পুরোটা নামলেও শুকনো খটখটে শরীরে উঠে আসতে পারবো এটা নিয়ে হাজার টাকার বাজি ধরতে রাজি আমি। এমনই সাজানো সবকিছু এখানে -তবুও এই ভোরে প্রতিটি ধুলিকণাও যেন বড় বেশি বেচে আছে।

কখন যে আমি বিছানার ওম ভেঙে বারান্দায় এসে দাড়িয়েছি- দিগন্তের আকাশ ঢেকে রেখেছে যে বাড়িগুলো, তার চৌকোনো পেটের মধ্যে আগলে রাখা অদেখা মানুষগুলোর নিঃশ্বাসটার শব্দও গায়ে স্পর্শ তোলে। আর আমি দুচোখের পাপড়ি যতন পারি মেলে ধরে রাখি - একসময় সনর্্তপনে সিড়ি ভেঙে নিচে নেমে আসতেই দেখি পাশের বাড়ির কার্ণিশে এক রুপকথার ঝলমলে লাল মোরগ - লেজে পাখায় সবুজাভ নীলচে পালকে মোড়া, যেন আমাকে দেখেই গ্রীবা উচু করে দাড়ায় - আমার এই শহরে তখন ছড়িয়ে পড়েছে ... কোক-কোরক-কো
আমি এক স্বপ্নঘোরে হেটে যেতে থাকি এই শহরের এক অন্যচেনা পথ ধরে ...
সর্বশেষ এডিট : ৩১ শে ডিসেম্বর, ১৯৬৯ সন্ধ্যা ৭:০০
৩টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

মধ্যপ্রাচ্যের যুদ্ধ অবস্থার প্রেক্ষিতে বাংলাদেশের অর্থনৈতিক ভবিষ্যৎ-পর্ব ২

লিখেছেন ডঃ এম এ আলী, ০৫ ই আগস্ট, ২০২৬ সকাল ৭:০১


বাংলাদেশের অর্থনৈতিক ভবিষ্যৎ: মধ্যপ্রাচ্যনির্ভর রেমিট্যান্স কৃষিভিত্তিক শিল্পায়ন ও টেকসই উন্নয়নের বিকল্প কৌশল
একটি অর্থনৈতিক ও ভূ-রাজনৈতিক ফিজিবিলিটি স্টাডি ।

একটি ধারাবাহিক গবেষনামুলক পোস্ট
[link|https://www.somewhereinblog.net/blog/ali2016/30393976|প্রথম পর্বে থাকা গবেষনাটির পটভুমির লিংক – পর্ব... ...বাকিটুকু পড়ুন

আমরা ইতিহাসের ছিন্নপত্র...

লিখেছেন জুল ভার্ন, ০৫ ই আগস্ট, ২০২৬ সকাল ১০:০৩



আমরা ইতিহাসের ছিন্নপত্র...

২০১০, এক-এগারোর পর থেকে ৩৬ জুলাই পর্যন্ত- যারা জীবনের ঝুঁকি নিয়ে স্বৈরাচারের বিরুদ্ধে রাজপথে দাঁড়িয়েছিল, যারা গুম, নির্যাতন, কারাবাস, মামলা, চাকরি হারানো, পরিবার ভেঙে যাওয়া- সবকিছুর মূল্য দিয়েছে,... ...বাকিটুকু পড়ুন

আর্কাইভ থেকে: তান্নুদের বাড়ি-১

লিখেছেন অর্ক, ০৫ ই আগস্ট, ২০২৬ দুপুর ১:০২



ফিরতে হলো কিম্ভূতকিমাকার ত্রিভুজাকৃতি ঘরে। পরিযায়ী পাখিদের ঈর্ষা হয়। মানুষের পৃথিবীতে শুধু দূষণ। রুক্ষ পাথুরে সড়ক—পর্বতারোহণ যেমন কষ্টদায়ক। নভেম্বরের শেষেও শীত নেই। যদিও আজ আর শীতের অপেক্ষায় থাকি না। কিন্তু... ...বাকিটুকু পড়ুন

হাসিনা কি সত্যি প্রত্যাবর্তন করবেন?

লিখেছেন অন্তর্জাল পরিব্রাজক, ০৫ ই আগস্ট, ২০২৬ দুপুর ২:৫৩




নানা খবর আর প্রচার প্রোপাগান্ডা শুরু হয়েছে পতিত স্বৈরাচার হাসিনার দেশে প্রত্যাবর্তন নিয়ে। রাজপথে এর কোনও উল্লেখযোগ্য প্রভাব না থাকলেও অনলাইনে আওয়ামী লিগারদের প্রচার প্রোপাগান্ডা আর... ...বাকিটুকু পড়ুন

জুলাই গণ-অভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকীর ভাবনা

লিখেছেন ইফতেখার ভূইয়া, ০৫ ই আগস্ট, ২০২৬ রাত ১০:৫৭


আজ দেশজুড়ে জুলাই গণ-অভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকী পালিত হচ্ছে। ২৪ -এর জুলাই গণ-অভ্যুত্থানের বিভ্ন্নি সময়ে বহু নিরীহ প্রাণ অকালে ঝরেছে। আবু সাঈদ, মুগ্ধ ছাড়াও নাম জানা-অজানা হাজারো ব্যাক্তি তাদের প্রাণ হারিয়েছেন।... ...বাকিটুকু পড়ুন

×