somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

এবার জামাত নির্মূলে যৌথবাহিনীর অপারেশন টিম !!

২৬ শে ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৩:০৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

সেনাবাহিনী, বিজিবি, র‌্যাব ও পুলিশের একটি সম্মিলিত বাহিনীর মাধ্যমে জামাতী জঙ্গীদের নির্মূল করার জন্য শীঘ্রই “অপারেশন ফ্রিডম” নামে দেশব্যাপী একটি অভিযান চালানোর ব্যাপারে সরকার নীতিগত ভাবে সিদ্ধান্ত গ্রহণ করতে যাচ্ছে।

সরকারের উচ্চ পর্যায়ের একটি সূত্র মতে, সাম্প্রতিককালে জামাত-শিবিরের ভয়াবহ আক্রমণ এবং তাদের বিশৃঙ্খলা সৃষ্টির অপচেষ্টা দেশকে গৃহযুদ্ধের দিকে নিয়ে যাচ্ছে বলে সকল মহল থেকে আলোচনা হচ্ছে। অবস্থাদৃষ্টে মনে হচ্ছে, জনগণও ব্যাপকভাবে তাদের ভবিষ্যত নিয়ে মহাআতঙ্কের মধ্যে দিন কাটাচ্ছে।

অন্যদিকে, দেশের প্রধান আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পুলিশ বিভিন্ন কারণে তাদের ধৈর্য্য হারিয়ে ফেলছে। ফলে তারা হরতালকারীদের ওপর নির্বিচারে গুলিবর্ষণ করছে। গত কয়েকদিনে পুলিশের গুলিতে বহুলোক হতাহত হবার পর বিষয়টি সরকারকে ভাবিয়ে তুলছে।

সরকারর শেষ সময়ের এই পরিস্থিতি গত বিএনপি সরকারের ক্লিনহাট পূর্ববতী সময়ের সাথে তুলনা করেছেন অনেকে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, বিএনপি সরকার তাদের ক্লিনহাট অপারেশন এবং র‌্যাব গঠনের মাধ্যমে যথেষ্ট সুফল পেয়েছিলো। কাজেই নাজুক পরিস্থিতিতে এ সরকারেরও উচিৎ সর্বশক্তি দিয়ে মাথা চাড়া দিয়ে ওঠা জামাত-শিবির চক্রকে নির্মূল করা।

খোঁজ নিয়ে জানা গেছে, খুব শীঘ্রই “অপারেশন ফিড্রম” নাম দিয়ে সেনাবাহিনী, র‌্যাব, বিজিবি এবং পুলিশের সৎ মেধাবী ও যোগ্য সদস্যদের বাছাই করে একটি চৌকস বাহিনী গঠন করা হবে। এবং এই বাহিনীকে বিশেষ ক্ষমতা এবং ইনডেমিনিটি প্রদান করে সারাদেশের জঙ্গীদের অপতৎপরতা বন্ধ করার জন্য মাঠে নামানো হবে।

সূত্র মতে, অপারেশন ফ্রিডম চলাকালীন সময়ে দেশে বিশেষ ধরণের জরুরি অবস্থা জারী করা হবে। ঐ অবস্থায় অপারেশন ফ্রিডমের কর্মকান্ডের খবর প্রকাশে বিশেষ বিধি-নিষেধ আরোপ করা হবে। অপারেশনের মূল উদ্দেশ্য হবে স্বাধীনতা বিরোধী, জঙ্গী, সন্ত্রসী, চিহ্নিত অপরাধী এবং ক্ষেত্র বিশেষ দূর্নীতিবাজদের দমন।

সংশ্লিষ্ট সূত্রটি নিশ্চিত করেছে যে, সরকারি দলের ছত্রছায়ায় যেসব লোক বিভিন্ন অপকর্মে জড়িত তাদেরকেও এই অপারেশনের আওতায় আনা হবে।

সূত্র ও কৃতজ্ঞতায়:http://www.dnewsbd.com/single.php?id=20197
৪টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

পেজেশকিয়ান ও আরাগচি কেন ট্রাম্পের টার্গেট লিস্টে নেই?

লিখেছেন সৈয়দ কুতুব, ০২ রা মার্চ, ২০২৬ রাত ১০:০৭


তেহরানের ধ্বংসস্তূপের ওপর দাঁড়িয়ে এখন এক অদ্ভুত সমীকরণ মেলাচ্ছে ইরানিরা। যে অভিযানে আয়াতুল্লাহ খামেনি থেকে শুরু করে দাপুটে সাবেক প্রেসিডেন্ট মাহমুদ আহমাদিনেজাদ এবং সামরিক ও পুলিশ বাহিনীর ৪৮ জন... ...বাকিটুকু পড়ুন

ওমর খাইয়ামের পোস্টে কমেন্ট করতে পারছি না!

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০২ রা মার্চ, ২০২৬ রাত ১১:৩৫

(সাময়িক পোস্ট)
ব্লগার ওমর খাইয়ামের পোস্টে কমেন্ট করতে গিয়ে বুঝতে পারলাম, তিনি আমাকে ব্লক করেছেন। আজকে তাঁর একটি পোস্টে কয়েকটি কমেন্ট করেছিলাম, একসাথে ৬- ৭টা! এরপরে, দেখি, লেখা উঠছে -... ...বাকিটুকু পড়ুন

শূন্যতাকে ছুঁয়ে

লিখেছেন স্প্যানকড, ০৩ রা মার্চ, ২০২৬ রাত ২:৩৯

ছবি নেট



কে বলেছে আমার কেউ নেই
এইযে সুনীল আকাশ
যার বুক ভরা থোকা থোকা মেঘের দল
নক্ষত্রের উঠানামা
ওরা কি আমার পর?

এইযে রোদ
যা গায়ে মেখে চলে যাই কতোদূর
নিমেষে দু:খ ভুলি
এইযে বৃষ্টি জল
কখনো কখনো... ...বাকিটুকু পড়ুন

ইরান যুদ্ধ

লিখেছেন ঠাকুরমাহমুদ, ০৩ রা মার্চ, ২০২৬ বিকাল ৫:০৬



ইরানের মাটি পানি ও আবহাওয়া কৃষি উৎপাদনের জন্য খুবই অনুকূল পরিবেশ। বাংলাদেশের তুলনায় ইরানের সমতল ভূমি কম তারপরও ইরানে গম উচ্চ ফলন হয়। ভোজ্য তৈল জাত শষ্য উচ্চ ফলন... ...বাকিটুকু পড়ুন

ধোলাই-৭১

লিখেছেন মায়াস্পর্শ, ০৩ রা মার্চ, ২০২৬ বিকাল ৫:২২



মধ্যপ্রাচ্যে আছি। দেশে ফেরার টিকেট কাটা ছিল ২ তারিখে। এর মধ্যেই শুরু হয়ে গেলো যুদ্ধের দামামা।আমি আরবি বুঝিনা। এয়ারপোর্টে কাউকে ইংরেজিতে কিছু জিজ্ঞেস করলে বলে ''খালাস খালাস'' মাফি মাফি।... ...বাকিটুকু পড়ুন

×