somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

দিকদর্শন
হে সূর্য,.হীমশীতল সূদীর্ঘ রাত তোমার প্রতীক্ষায়

হায়রে দল পরিচালনা (!)

২৬ শে মে, ২০১৩ বিকাল ৫:০৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ব্লগে লিখতে অনেকের মত আমিও অনেকটা উৎসাহ হারিয়ে ফেলেছি। তারপরও বিবেকের তাড়নায় মাঝে মাঝে লিখি। দেশের চলমান রাজনীতি অঙ্গনে প্রধান দুই রাজনৈতিক দলের নিজস্ব সাংগঠনিক সভাসমূহে, নেতৃবৃন্দের আলোচনা দেখে মাঝে মাঝে চিন্তা করি, সংবাদের শিরোনামটা কি হতে পারে ?

একটি দলের কার্যনির্বাহী কমিটির সভা, বার্ষিক সাধারন সভা, এলাকা ভিত্তিক তৃনমূল নেতৃবৃন্দের সাথে আলোচনা সভা সহ সংগঠনের সকল সাংগঠনিক সভায়, দলের প্রধান সহ সকল নেতৃবৃন্দের কন্ঠে যত না নিজ দলের সাংগঠনিক আলোচনা থাকে, তার চেয়ে কমপক্ষে তিনগুন বেশী থাকে বিরোধী দলের পর্যালোচনা। আর তৃনমূল নেতৃবৃন্দের কন্ঠে থাকে না পাওয়ার হতাশার বেদনা আর একগাদা গুনকীর্তনের মোসাহেবী বক্তব্য।
অথচ, এই সকল সভায় দল ও দেশের স্বার্থে অনেক গুরুত্বপূর্ন সিদ্ধান্ত নেবার কথা।দেশের রাজনৈতিক দলসমূহ যে, মেধাশূন্য এবং আমলাতান্ত্রিকতায় পরিবেষ্টিত হচ্ছে, এটা তার প্রকৃষ্ট প্রমান।

সম্প্রতি একজন শীর্ষ নেতা বলছিলেন, প্রধান দুই দলের রাজনীতি এখন শুধু নির্বাচনমূখী, যেখানে ক্ষমতাই মূখ্য। এমন কোন আদর্শ তারা দাড় করাতে পারেননি, যার মাধ্যমে তারা জনমূখী রাজনীতি করতে পারবেন।সেজন্যই তাদের সাংগঠনিক সিদ্ধান্ত নিতে হয়না। নেতা নির্বাচিত হয় সিলেকশন কমিটির মাধ্যমে।

প্রকৃতপক্ষে, এই দুই দলের আদর্শ এখন জরাজীর্ন ভাগাড়, প্রথমত, ধর্মনিরপেক্ষতা এখন আর কোন আদর্শের নাম নয়, কারও কারও মতে এটাও একটি ধর্ম ব্যবসায়ী, সুবিধাবাদী মতবাদ। বিশ্বের সকল স্থানে এই আদর্শের ধারক বাহকদের দেখা গিয়েছে ধর্মের নামে সংখ্যালঘুদের স্বার্থ নিয়ে রাজনীতি করতে এবং সুবিধামত সময়ে সংখ্যা গরিষ্টদের সাথে হাত মিলিয়ে রাজনীতি নামের ছদ্মাবরনে সুকৌশলে চাতুরি করতে।
আর জাতীয়তাবাদী আদর্শও এখন নিশ্চল। কারন আমি বাঙ্গালী না বাংলাদেশী এটা গ্লোবালাইজেশনের যুগে আদর্শ নয়। সবচেয়ে বড় কথা -আমি মানুষ, এ দেশ আমার।

বস্তুত নেতারাও এই কথাটা বুঝেন। তারা সবসময় একটা সাময়িক ইস্যু তৈরী করে ঝুলিয়ে পরবর্তী বৈতরনী পারের চিন্তা করেন। এ জন্যই হয়তবা আমলানির্ভর মন্ত্রীসভা আমাদের দেখতে হয়, বিশল মন্ত্রীর বহরে নিজ দলের দু-একজনকে দেখা যায় সাজিয়ে রাখা গোলাপের মত।

হয়তবা সেদিন বেশী দূরে নয় , যেদিন এদেশের পরবর্তী প্রজম্ম ইতিহাসে পড়বে, বাংলাদেশে আওয়ামীলিগ এবং বিএনপি নামের দুইটি দল ছিল, তাদের প্রতিষ্ঠাতারা জীবদ্দশায় যা করে গিয়েছেন, পরবর্তীতে তার উত্তরসূরীরা হাটে তা বিক্রি করে রাজনীতির সংসার চালাত। অগত্যা তাদের পন্য যখন পুরনো হয়ে গেল , মাছি ছাড়া তাদের কাছে আর কেউ ভিড়ে নাই । ফলে, না খেয়ে তারা মৃত্যুর কোলে ঢলে পড়েছিল।
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

শেখ হাসিনা ও তাঁর মন্ত্রীবর্গের দেশবাসীর কাছে ক্ষমা চাওয়া উচিত নয় কি?

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ২৩ শে জুন, ২০২৬ সন্ধ্যা ৬:৪৪

"হে কাবা! তুমি কতই না উত্তম, তোমার সুঘ্রাণ কতই না চমৎকার! তোমার মর্যাদা কতই না মহান! তবে সেই সত্তার শপথ, যাঁর হাতে মুহাম্মদের প্রাণ! নিশ্চয়ই আল্লাহর কাছে একজন মুমিনের জান,... ...বাকিটুকু পড়ুন

স্পর্শে_ _ _ _ _

লিখেছেন মায়াস্পর্শ, ২৩ শে জুন, ২০২৬ সন্ধ্যা ৭:০০

-কি পাও আমার মাঝে ?
-দুটি চোখ।
যেখানে আমার সর্বসুখ নিহিত,
ছমছমে সন্ধ্যা, ভয় জাগানিয়া অন্ধকার রাত,
এসব বৃথা হয়ে যায়,
তোমার একটি ছোঁয়ায়।
তোমার চোখের একটি পলক, আমার হাজার বছর,
আর কি... ...বাকিটুকু পড়ুন

মরীচকাি ও নক্ষত্র

লিখেছেন মহিউদ্দিন হায়দার, ২৩ শে জুন, ২০২৬ রাত ৮:১০


মেয়েটি অত্যন্ত শান্ত ভঙ্গিতে টিস্যু পেপার দিয়ে ঠোঁটের কোণ মুছে নিল। তারপর সরাসরি আমার চোখের দিকে তাকিয়ে অবলীলায় বলল, "নীল, আমি প্রেগন্যান্ট!"
আমি তখন চায়ের কাপে সবেমাত্র একটা অসতর্ক চুমুক দিয়েছি।... ...বাকিটুকু পড়ুন

বেসুরো গলায় গান গাওয়ার অপরাধে

লিখেছেন মাহদী হাসান শিহাব, ২৩ শে জুন, ২০২৬ রাত ৯:০৯


ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) বাংলা বিভাগের অধ্যাপক চৌধুরী মো. তাশরিক-ই-হাবিবকে একাডেমিক কার্যক্রম থেকে অব্যাহতি দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে

যে কোন সিদ্ধান্ত নেওয়ার সময় পপুলিস্ট দিক ও ন্যায়বিচারের দিক উভয়ই খেয়াল রাখতে... ...বাকিটুকু পড়ুন

=কিছু গোপন ব্যথা রেখে দিলাম অন্তরে=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ২৪ শে জুন, ২০২৬ রাত ৯:৪৩



আমার হয়ে থাকুক কিছু
মন কুঠুরির আড়াল হয়ে
দুঃখগুলো যাক না নিরব
একটু করে ক্ষয়ে ক্ষয়ে।

বাড়ুক ব্যথা বুকের গহীন
কেউ না জানুক গোপন থাকুক
ব্যথার কাঁপন উঠুক না হয়;
হেলা বুকে কষ্ট আঁকুক।

যাক না এমন... ...বাকিটুকু পড়ুন

×