
অশনি সংকেত টের পাচ্ছি বেশ,
বুদবুদ করে মাথা চাড়া দিচ্ছে
একটু একটু আস্কারায় নবপ্রেম;
ভয়ে সিঁটিয়ে থাকি—
কখন য্যানো ঝিনুকের মত ডালা খুলে
দ্রাম করে বেরিয়ে পড়ে,
এক মুঠো আনকোরা ভালোবাসা;
ঝকঝকে নতুন তৈরি লৌহদণ্ডে,
খিল তুলে দেই সর্বনাশের মুখে।
সিঁদকাঁটির অতো ক্ষমতা নেই—
সাতস্তর নিরাপত্তা উপড়ে ফেলে
গোপন কুঠুরিতে পৌঁছুবে।
কিন্তু নিজেকে সামলে রাখবো
কোন নিরাপত্তার বলয়ে?
যেখানে অনাকাঙ্ক্ষিত আবেশ
অস্থি মজ্জা নিঃশেষ করে,
প্রতিনিয়তই টগবগিয়ে ফোটে ওঠে!!!
সর্বশেষ এডিট : ২৫ শে মার্চ, ২০১৭ বিকাল ৩:৪৪

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




