কিছু কান্নার সাক্ষী রাখতে নেই,
শুধু অন্ধকার কুঠিরের স্যাঁতস্যাঁতে মেঝে
আর শিয়রে রাখা ধুলো পড়া ডায়েরী'টা
জানুক কেউ একজন ফুঁপিয়ে ফুঁপিয়ে কাঁদছে;
কিছু কষ্টের কারণ জানতে নেই,
শুধু চোখের গভীরে লুকিয়ে থাকা বেদনা
আর ঠোঁটের কোণের মুচকি হাসি'টা
জানুক ভেতরে কতো'টা ঝড় বয়ে যাচ্ছে।
সর্বশেষ এডিট : ২৭ শে মার্চ, ২০১৭ বিকাল ৫:৩৯

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




