দুড়দাড় করে সময় কেটে যাচ্ছে। তাতে কি? কত ব্যস্ততা কাজ কর্ম দ্বায়িত্ব ইত্যাদি ইত্যাদি বেড়েই চলেছে। সাথে হঠাত করে একটা একটা করে জন্মদিন পার হচ্ছে। আগে জন্মদিন ছিল ফূর্তি। এখন আয়নায় চোখ হাতড়ায় বলিরেখার খোজে। চামরা ঝুলে পড়ল নাকি? বলিরেখা দেখা দিলো নাকি? চোখের নিচে কাল দাগ বাড়ল? মেছতা নাকি? ফুটকি ফুটকি দাগ? মলিন ত্বক? বুড়িয়ে যাচ্ছি? অনন্ত যৌবন ধরে রাখার কোন নিয়ম জানা নেই। তবু মানুষ যৌবন ছেড়ে দিতে চায় না। যৌবন একা একাই হুট করে চলে যায়। আমার বন্ধুদের মাথায় টাক। কারও চুল পেকে গেছে। পেট বেড়ে বিশ্রী। মোটা হয়ে ঢোল। আমি এখনো ভাল আছি। চুল পাকেনি, কমেনি, বলিরেখা নেই, মলিন হয়নি ত্বক। সবাই মজা করে তোকে এখনো ইউনিভার্সিটির ছাত্রী বলে চালিয়ে দেয়া যাবে। আমি হাসি আর রাতে একা ঘরে ফিরে ড্রেসিং টেবিলের আয়নায় আতিপাতি খুঁজি চলে যাবার সংকেত। হুট করে কবে ডাক এসে যায় কে জানে?
আলোচিত ব্লগ
আজকের ডায়েরী- ২০৪

গত শনিবার ঢাকা শহরের গজব অবস্থা গেছে।
রাস্তায় গজব জ্যাম। সেদিন ছিলো আবার আমাদের এক পারিবারিক অনুষ্ঠান। ধানমন্ডির এক রেস্টুরেন্টে। আমাদের বাসা থেকে ধানমন্ডি অনেকটা দূর। সে যাকগে,... ...বাকিটুকু পড়ুন
এ আই নিয়ে ভাবনা

গত দুই মাস এ আই সাবস্ক্রিপশন নিয়ে ব্যবহার করছি।
গতমাসে চ্যাটজিপিটির ২০ ডলারের প্লানটা নিয়েছিলাম। চলতি মাসে ক্লড এর ২০ ডলারের টা ব্যবহার করছি। ভ্যাট দিয়ে যদিও ২৩ ডলার পড়েছে।
এই... ...বাকিটুকু পড়ুন
ছবি ব্লগ - বন্ধু

দুই পৃথিবী

দীর্ঘদিন ঢাকায় বসবাস করার পর বুঝতে পেরেছিলাম ,বাংলাদেশের রাজনীতিতে ঢাকার গুরুত্ব অপরিসীম। একসময় শোনা যেত, ঢাকার বাতাসে টাকা উড়ে। বাংলাদেশের রাজনীতি, সংস্কৃতি, বিনোদন, গণমাধ্যম সবকিছুতেই ঢাকার প্রভাব সবচেয়ে বেশি।... ...বাকিটুকু পড়ুন
সময়ের পরিক্রমায়.....
আসুন আজ একটু গল্প করি, আমি যেহেতু ধর্মীয় পোস্ট দেই তাই অনেক ব্লগার আমার পোস্ট এড়িয়ে যায় আর তাই অনেক প্রিয় ব্লগারের মন্তব্য থেকে বঞ্চিত হই। আবার আমিও সেই আগের... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।