somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পিতার চিঠি জাতিসংঘে

২৩ শে মার্চ, ২০১৫ বিকাল ৪:৪৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

তিথি

একাদশী উপবাসী/ পূর্ণিমা ঝলসানো রুটি

বরাবর,

জগতপতি

জাতিসংঘ

বিষয়ঃ শিক্ষামুক্ত বাংলাদেশ চাই

মহাশয়

আমি তৃতীয় বিশ্বের বাংলাদেশ নামক ভূখণ্ডের আধপেটা নাগরিক

ক্ষুধার জ্বালায় এখনো মানচিত্র খাইনি

১ ডলারের নিচ থেকে বলছি

ভাষা নিয়ে প্রশ্ন তোলার আগেই বলে নিই

আমি এ দেশের একজন ব-কলম ফেল চাষা

তবে আমার ছেলে এ দেশের সরকারি বিশ্ববিদ্যালয়ে

২২ বছর ধরে পড়ছে

সে ব্যক্তিস্বাধীন হয়েছে কিন্তু ব্যক্তিত্ববান হল না

১৭ বছর আগে ১৭ টাকা বার্ষিক বেতন বাড়াকে কেন্দ্র করে সে নেতা হল

আথচ শুনেছি সে প্রতিদিন ২০০ টাকার সিগারেট খায়

ছিনতাইকারি হিসেবে বেশ কয়েকবার পত্রিকায় এসেছে

প্রতিবারই বন্ধুরা আভিনন্দন জানিয়ে পার্টি করেছে

শেষবার তার ছবি আসে রগ কাটার আপরাধে

(আজো কোরবানির গরু জবায়ের আগে আমার হাত কাপে)



আমার ছোট ছেলেটিকে আমি সন্ত্রাস বানাতে পারিনি

সে মাঠে কাজ করে

ব্যক্তিস্বাধীন না হলেও অন্তত ব্যক্তিত্তবান হল

নামে থানায় ১০৮টি মামলা নেই

আজো কার কাছ থেকে চাঁদাবাজি করেনি

টেনডার বাজির প্রশ্নই ওঠে না



বিনীত নিবেদন আপনার কাছে এই যে আপনি বাংলাদেশকে

শিক্ষামুক্ত করে ছেলেদের সন্ত্রাস থেকে মুক্তি দিন



পুনশ্চ আমাকে আরও কিছু ঋণ দিন

মসুরডাল দিয়ে ভাত খেয়ে শান্তির ঘুম ঘুমাব

আর একটা সাদা কাফনের কাপড় কিনব

আমার ছোট ছেলে এ বছর না পারলেও

পরের বছর শোধ করে দিবে



বিনীত

আধপেটা নাগরিক

তৃতীয়বিশ্
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

সামু একটি ছোট নৌকা

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৪ ঠা অক্টোবর, ২০২৬ সকাল ১০:২৫



একটা ছোট নৌকা, পাল তুলে, পাড়ি দিচ্ছে -
অন্তহীন তারার রাস্তা পেরিয়ে।
পেরোচ্ছে গ্রহ, ধূমকেতু, ছুটন্ত আগুনের টুকরো,
দূরে কোথাও ধাক্কা লাগে, তারপর শব্দটা মিলিয়ে যায়।
ধীরে, খুব ধীরে এগোয় নৌকা;
তবু এগোয়।

নৌকায়... ...বাকিটুকু পড়ুন

পোর্টাল – ২ গার্ডিয়ান অ্যাঞ্জেল

লিখেছেন হুমায়রা হারুন, ০৪ ঠা অক্টোবর, ২০২৬ দুপুর ১২:৪৭


তখন বেশ ঠান্ডা পড়ে গেছে। সেপ্টেম্বরের রাত।
বরফ পড়া শুরু হয়নি। মন্ট্রিয়লের রাস্তা জনাকীর্ণ। বাড়ি থেকে বের হলে কো-দ্যেনিশ রাস্তার শেষ প্রান্তে একটা লাইব্রেরি আছে। তার পরে... ...বাকিটুকু পড়ুন

ব্লগে ১০ টি বছর পার করলাম

লিখেছেন মোঃ মাইদুল সরকার, ০৪ ঠা অক্টোবর, ২০২৬ দুপুর ১:০২



ব্লগে ১০ বছর পার করে দিলাম। কত সময় কেটে গেছে এখানে, কত পরিচিত মুখ রয়ে গেছে এখানে। তবুও ভালোবাসার বন্ধন যেন শেষ না হয়।

যে কবিতাটা দিয়ে ব্লগিং শুরু করেছিলাম... ...বাকিটুকু পড়ুন

জিন্নাহকে জানতে হলে পাকিস্তান আন্দোলনের ইতিহাস জানতে হবে। পর্ব-১

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ০৪ ঠা অক্টোবর, ২০২৬ দুপুর ১:১৩



পাকিস্তান সৃষ্টির বছরখানেক আগে ১৯৪৬ সালে বোম্বে শহরের দুই নামকরা পার্সি ডাক্তার বুঝতে পেরেছিলেন যে ভারতের অন্যতম শীর্ষস্থানীয় রাজনীতিবিদ এবং আইনজীবী মোহাম্মদ আলী জিন্নাহর আয়ু আর বেশিদিন নেই। ডা.... ...বাকিটুকু পড়ুন

১৯৭১ ডিসেম্বর ১০-১৬: বিশ্ব বাংলাদেশকে নিয়ে তৃতীয় বিশ্বযুদ্ধের দ্বারপ্রান্তে ছিল

লিখেছেন কলাবাগান১, ০৪ ঠা অক্টোবর, ২০২৬ রাত ৯:১১


লিখা টির ইতিহাস ভিত্তিক ইনফো এআই থেকে সংগৃহীত

আমরা সবাই জানি যে ১৯৭১ সনের ১৬ই ডিসেম্বর বিকেলে পাকিস্হান হানাদার বাহিনী আত্মসমর্পন করে মিত্রবাহিনীর কাছে। কিন্তু আমরা অনেকেই হয়তো জানি না,... ...বাকিটুকু পড়ুন

×