somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

স্বার্থ বনাম বাংলাদেশের স্বাধীনতা

২৭ শে মার্চ, ২০১৫ রাত ১:৩০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

স্বাধীনতার ৪৪ বছর। ৪৪ বছরে আমাদের অর্জন কম নয়। একটি উল্লেখযোগ্য অগ্রগতি হল শিক্ষা ক্ষেত্রে। এখন বর্তমানে বাংলাদেশে ৩৫ টার মত, সরকারি বিশ্ববিদ্যালয়সহ আছে ৮০ টার মত বেসরকারি বিশ্ববিদ্যালয়। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার একটি বড় বৈশিষ্ট্য হল বিস্তৃত জ্ঞানের পরিধি এবং জ্ঞানের উন্মুক্ত আলোচনা যা আমাদের উদার করে, সব সংকীর্ণতা থেকে উরধে রাখে। আমাদের ইতিহাস, ঐতিহ্য সম্পর্কে সজাগ করে, ভাল মন্দ বুঝতে শেখায়।

কিন্তু আমরা কতটা জ্ঞানের চর্চা করছি? কতটা গুজবের উরধে রাখতে পারছি নিজেদের। বরং যে কোন গুজবে আমরা আত্মসমর্পণপূর্বক নিজেরাই সেইসব গুজবের কলেবর বৃদ্ধিতে যোগ দিচ্ছি।

বাংলাদেশের মুক্তিযুদ্ধে ভারতের অবদান কোনদিনই আমরা অস্বীকার করতে পারবনা। হয়ত পারব তবে সেতা কখনোই আমাদের মহত্তকে বাড়াবে না, বরং কমাবে। মুক্তিযুদ্ধে শুধু ভারতের সরকারই না ,সে দেশের আপামার জনগণসহ বিশিষ্ট ব্যক্তিদের ত্যাগকে ভুলে যাওয়া অকৃতজ্ঞের মত আচরনের সামিল। মানছি ভারতের স্বার্থ ছিল, তবে তা কখনোই আমাদের মুক্তিযুদ্ধের প্রয়োজনের চেয়ে বেশি ছিল না। এ কথা আরও জোর দিয়ে বলতে পারি এ কারনে যে ১৯৬৫ সালের পাক ভারত যুদ্ধে পূর্বপাকিস্তান এক প্রকার অরক্ষিতই ছিল। যদি তাদের প্রয়োজন এতই বেশি থাকত তাহলে তারা পূর্বপাকিস্তান আক্রমন করে দখল নিতে পারত। কিন্তু তারা তা করেনি।
সবচেয়ে আমাদের মাথায় নিয়ে আসতে হবে যে, ২৫ মার্চের পর তারা যে মানবিক সাহায্য দিয়েছে তা অসামান্য। মুক্তিযুদ্ধের সপক্ষে ইন্দিরা গান্ধী ৬ টি দেশ ভ্রমন করেছেন, অপমানিত হয়েছেন মার্কিন প্রেসিডেন্ট কাছে।

এবার বলি ভারতের সাধারন নাগরিক, বিশেষ করে সীমান্তবর্তী প্রদেশগুলোর নাগরিকেরা কম সাহাজ্যের হাত বারিয়ে দেননি। বিশিষ্ট নাগরিক, সংস্কৃতিকর্মী, তাঁদের মধ্যে বিশিষ্ট সেতার বাদক রবিশংকর একজন। স্বাধীন বাংলার ফুটবল টিম ভারতের বিভিন্ন প্রদেশে খেলে অর্থ সাহায্য এনেছেন। এ থেকে বোঝা যায় ভারতের অবদান কতটা?

অনেকে প্রচার চালাচ্ছে যে ভারত যে সাহায্য দিয়েছিল তা স্বাধীনতার তিন মাসে বাংলাদেশ থকে নিয়ে গেছে। আমরা কি, তিন মাস কেন সারাজিবনেও ওদের ৪৫০০ জন শহিদের ক্ষতিপূরণ দিতে পারব? ওই ৪৫০০ সৈন্যের পরিবারকে কি আমরা বলব- যে তোমাদের স্বার্থে ওরা শহিদ হয়েছে। আচ্ছা স্বাধীনতা পরবর্তী সময়ে বাংলাদেশের কতটুকই বা ছিল যা তিনমাসে ভারত বাংলাদেশ থেকে নিয়ে গেছে।

বার ধরি ভারতের বিভিন্ন আকাম কুকামের কথা। ভারতের কুকর্মের মধ্যে সবচেয়ে তীব্র হল বর্ডার কিলিং, অবশ্যই তার প্রতিবাদ হওয়া উচিৎ। আন্তর্জাতিক মহলে আমরা বিষয়টা উত্থাপন করতে পারি। পারি বিশ্বজনমত গঠন করতে।

তারপর আরও বড় সমস্যা অভিন্ন নদীগুলো নিয়ে যার উজানে বাঁধ দিয়ে ভারত আমাদের পানি থেকে বঞ্চিত করছে। এর জন্যও আমাদের আন্তর্জাতিক বিভিন্ন প্রতিষ্ঠানের শরণাপন্ন হতে হবে। এর মধ্যে আমরা কিন্তু ভারতের কাছ থেকে সমুদ্র জয় করতে পেরেছি আন্তর্জাতিক প্রতিষ্ঠানের জোরে।

আরও একটি সমস্যা তা হল বাংলাদেশের রাজনীতিতে ভারতের সরাসরি প্রভাব। এই দোষটা অবশ্যই আমি বাংলাদেশের রাজনৈতিক দলগুলোকে দিব। বাংলাদেশের রাজনৈতিক দল গুলোর মধ্যে ঐক্য থাকলে ভারত মাথা ঘামাতে পারত না।

তবে কোনভাবেই আমরা বাংলাদেশের মুক্তিযুদ্ধে ভারতের অবদানকে ছোট করে দেখতে পারবনা, অস্বীকার করা তো দুরের কথা।


সর্বশেষ এডিট : ২৭ শে মার্চ, ২০১৫ রাত ১:৩৮
২টি মন্তব্য ২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

সামু একটি ছোট নৌকা

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৪ ঠা অক্টোবর, ২০২৬ সকাল ১০:২৫



একটা ছোট নৌকা, পাল তুলে, পাড়ি দিচ্ছে -
অন্তহীন তারার রাস্তা পেরিয়ে।
পেরোচ্ছে গ্রহ, ধূমকেতু, ছুটন্ত আগুনের টুকরো,
দূরে কোথাও ধাক্কা লাগে, তারপর শব্দটা মিলিয়ে যায়।
ধীরে, খুব ধীরে এগোয় নৌকা;
তবু এগোয়।

নৌকায়... ...বাকিটুকু পড়ুন

পোর্টাল – ২ গার্ডিয়ান অ্যাঞ্জেল

লিখেছেন হুমায়রা হারুন, ০৪ ঠা অক্টোবর, ২০২৬ দুপুর ১২:৪৭


তখন বেশ ঠান্ডা পড়ে গেছে। সেপ্টেম্বরের রাত।
বরফ পড়া শুরু হয়নি। মন্ট্রিয়লের রাস্তা জনাকীর্ণ। বাড়ি থেকে বের হলে কো-দ্যেনিশ রাস্তার শেষ প্রান্তে একটা লাইব্রেরি আছে। তার পরে... ...বাকিটুকু পড়ুন

ব্লগে ১০ টি বছর পার করলাম

লিখেছেন মোঃ মাইদুল সরকার, ০৪ ঠা অক্টোবর, ২০২৬ দুপুর ১:০২



ব্লগে ১০ বছর পার করে দিলাম। কত সময় কেটে গেছে এখানে, কত পরিচিত মুখ রয়ে গেছে এখানে। তবুও ভালোবাসার বন্ধন যেন শেষ না হয়।

যে কবিতাটা দিয়ে ব্লগিং শুরু করেছিলাম... ...বাকিটুকু পড়ুন

জিন্নাহকে জানতে হলে পাকিস্তান আন্দোলনের ইতিহাস জানতে হবে। পর্ব-১

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ০৪ ঠা অক্টোবর, ২০২৬ দুপুর ১:১৩



পাকিস্তান সৃষ্টির বছরখানেক আগে ১৯৪৬ সালে বোম্বে শহরের দুই নামকরা পার্সি ডাক্তার বুঝতে পেরেছিলেন যে ভারতের অন্যতম শীর্ষস্থানীয় রাজনীতিবিদ এবং আইনজীবী মোহাম্মদ আলী জিন্নাহর আয়ু আর বেশিদিন নেই। ডা.... ...বাকিটুকু পড়ুন

১৯৭১ ডিসেম্বর ১০-১৬: বিশ্ব বাংলাদেশকে নিয়ে তৃতীয় বিশ্বযুদ্ধের দ্বারপ্রান্তে ছিল

লিখেছেন কলাবাগান১, ০৪ ঠা অক্টোবর, ২০২৬ রাত ৯:১১


লিখা টির ইতিহাস ভিত্তিক ইনফো এআই থেকে সংগৃহীত

আমরা সবাই জানি যে ১৯৭১ সনের ১৬ই ডিসেম্বর বিকেলে পাকিস্হান হানাদার বাহিনী আত্মসমর্পন করে মিত্রবাহিনীর কাছে। কিন্তু আমরা অনেকেই হয়তো জানি না,... ...বাকিটুকু পড়ুন

×