ভার্সিটির সামার ১১ এর অ্যাডভাইজিং চলছিলো। তখন তো পিচ্চি ছিলাম সারাদিন ডিপার্টমেন্ট এর এই কোনা থেকে ওই কোণা বেড়ানো ছিলো আমার প্রধান কাজ।
হারুন স্যারকে ফাকা পাওয়া আর ডুমুড়ের ফুল দেখা সমার্থক কথা
--------আমি রেডি
আমিঃ হ্যালো আসসালামুয়ালাইকুম
স্যারঃ ওয়ালাইকুম সালাম। আপনি কি মিসেস ভুইয়া বলছেন?
(ভেবেছিলাম যেভাবে হোক ভালো ব্যাবহার করে আমার বানানো কইন্যারে সেইফ করবো কিন্তু নামের আগে মিসেস শুনে মেজাজ উঠে গেলো
আমিঃ বলার ইচ্ছে ছিলো 'না, আমি মিসেস চৌধুরি বলতেছি। আপনি কে?' কিন্তু রেগে না গিয়ে তিরিক্ষি মেজাজে বললামঃ হ্যা। কিন্তু আপনি কে? এই রান্না বাড়ার টাইমে ফোন দিছেন।
স্যারঃ আমি আপনার মেয়ের ইউনিভার্সিটি থেকে বলছি । আমি ডিপার্টমেন্টের চেয়ারম্যান হারুন- উর রসিদ
আমিঃ
স্যারঃ আমি আপনাকে একটা কথা জানাতে ফোন করেছি।। আসলে আপনার মেয়ে পড়াশুনাই করে না
স্যার কথা শেষ না করতেই আমি বললামঃ ইশ আপনি বললেই হল আমার মেয়ে সারাদিন রাত খালি পড়াশুনাই করে
স্যারঃ ভ্যাবাচ্যাকা খেয়ে বললেন আসলে আমি বুঝাতে চেয়েছি ও পড়াশুনায় ভালো করছে না।টানা ৩ বার প্রবেশনে পড়েছে আরেকবার ফেইল করলে রি অ্যাডমিশন নিতে হবে
আমিঃ পড়াশুনায় ভালো করছে না মানে?
স্যারঃ আসলে আমি বলতে চাইছি আমরা তো আছিই আপ্নারাও একটি দেখবেন
আমিঃ জি নাহ উনি হজ করতে গেছেন ফিরবেন আগস্টে
স্যারঃ জুন মাসে হজ করতে গেছেন মানে
আমিঃ না মানে হজের কন্টাক্ট নিয়ে কথা বলতে মক্কায় গেছেন :-& (ওই মেয়েদের ট্রাভেল এজেন্সি ছিল)
স্যারঃ ও হ্যা তাহলে ঠিকাছে ভালো থাকবেন মেয়ের দিকে যত্ন নেবেন আরেকটু দেখবেন নাহলে ভার্সিটি ওরে ডিস্মিস করে দিলে আমাদের কিছু করার থাকবে না।
আমিঃ অবশ্যই খেয়াল রাখবেন মেয়েকে তো আপনাদের হাতে তুলে দিছি মানুশ করে বাড়ি পাঠাইয়েন
স্যারঃ ভালো থাকবেন তাহলে আমি অ্যাডভাইজিং করে দিচ্ছি।
আমিঃ জি আচ্ছা
ফোন কেটে দৌড়ে আবার আমি আমার আগের জায়গায় মানে স্যারের রুমের সামনে ফিরে এলাম
তারপর অই মেয়েকে বললাম তোর ব্যাগের ট্যবলেট গুলা দে। লাইফ ইজ বিউটিফুল এই সব কখনো চিন্তাও করবি না। তবে নেক্সট টাইম প্রবেশনে পড়লে আমিই তোরে এগুলা গিফট কইরা দিব
পরের সেমেস্টার থেকে ও ই পড়াশুনা ছেড়ে ঢ্যাং ঢ্যাং করে ঘুরে বেরাচ্ছে। ও যেই এলাকায় যায় সেই এলাকার আম জাম লিচু বৃক্ষগুলাও মনে হয় অর জ্বালায় বিরক্ত :/ যেদিকে যায় খালি ফ্ল্যাশ মারে ডাস্টবিন দেখলে ওটার সামনেও পোজ দেয় :/
এই সেমেস্টারের শুরুতে জোহরের টাইমে গার্লস লাউঞ্জে গিয়ে দেখি টিভিতে 'সাথ নিভানা সাথিয়া' দেখতেছে। ভার্সিটি তে নাকি ঘুরতে আসছে।
বাবা মা'র ইঞ্জিনিয়ার হবার স্বপ্ন পুরা করার জন্যে নাকি একখান আর্কিটেক্ট বয়ফ্রেন্ড ও জুটায়ে ফেলছে
ভাল তো, ভালো না :/

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



