আশার গান,প্রভুর প্রতি ভরসায়!
১৩ ই অক্টোবর, ২০১৬ দুপুর ১:০২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

শুনেছি, ঐ সুনীল সমুদ্রের গভীরে নাকি সুখপাথর আছে,
হাতে নিলেই সুখী হওয়া যায়।
তারি খোঁজে আমি দিয়েছি ডুব,
কি আশ্চর্য! বল?
দেখি মৃত ডুবুরীর তালিকায় আমার নাম!
অমাবস্যার রাতে বহুদূর হাটি, এক মুঠো জ্যোৎস্নার খোঁজে।
কিন্তু নিকষ আধারে পথের মাঝেই পথ হারিয়ে ফেলি।
আর সকাল হলে, দিনকানা পেচা হয়ে অন্ধকার ঝোপে মুখ গুঁজে থাকি।
তপ্ত বালুর বুকে পিপাসার্ত আমি যখন জলের নিশানা পেয়ে আনন্দে দিশাহারা!
জানো ত? সবটুকু জল ধু ধু বালির ঝর্ণা হয়ে পড়ে!
বাস্তবতার কাছে আহত স্বপ্নরা প্রশ্ন করে,
“কেন আমাদের খুন করা হয়?”
চাপা কথাগুলো যখন অশান্ত হয়ে ওঠে,
গ্যাস বেলুনে পুরে উড়িয়ে দেয় দূর আকাশে।
অথচ ওড়ে না।বেলুনগুলো পঙ্গু হয়ে আমার গায়েই লেপ্টে থাকে!
সুসময়ের অপেক্ষায় প্রহর গুনে ক্লান্ত হয়ে যখন ঘড়িতে চোখ রাখি,
দেখি তাতে একটাও কাটা নেই।
কিন্তু জানো?
যেই জীবনে একটা ভুলের মাশুল দিতে, পুরো জীবনটায় ব্যয় করতে হয়,
সেই জীবনকে দুমড়ে মুচড়ে একটা শস্যবীজ বানাই,
পুতে দেয় হৃদপিন্ডের আঙিনায়,
নতুন একটা জীবন হবে সেই আশায়,
হে প্রভু, তোমারই ভরসায়!!
সর্বশেষ এডিট : ১৩ ই অক্টোবর, ২০১৬ বিকাল ৫:৪৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

একজন দাঁড়িয়ে জীবনের শুরুতে
চোখে তার অগণিত স্বপ্ন
আগামীর পথে কত প্রশ্ন
কত না-জানা, কত বিস্ময়
কত দূরের নীল আকাশ
ডাকে তাকে প্রতিদিন।
অন্যজন বসে জীবনের শেষে নয়
বরং দীর্ঘ পথ পেরিয়ে আসা এক প্রান্তে
প্রায়...
...বাকিটুকু পড়ুন
আজ ১৩ সেপ্টেম্বর ২০২৬ তারিখে বলতে গেলে সব মিডিয়াতে আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার বিরুদ্ধে ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ উঠেছে। উহা দুবাইয়ে ৪ হাজার ৫০০ কোটি টাকা, সিঙ্গাপুরে...
...বাকিটুকু পড়ুনকক্সবাজার যাওয়ার ইচ্ছে ছিল অনেক দিনের। তবে এবার লক্ষ্য ছিল একটু আলাদা—বাসে নয়, বিমানে নয়; ট্রেনের জানালায় চোখ রেখে সমুদ্রের শহরের পথে যাত্রা। কিন্তু সেই সহজ পরিকল্পনার প্রথম বাধাই হয়ে... ...বাকিটুকু পড়ুন

মোহাম্মদ আলী জিন্নাহ পাকিস্তানের স্বপ্নদ্রষ্টা বা পাকিস্তানের জাতির জনক। একজন বাংলাদেশী হয়ে পাকিস্তানের জাতির জনককে নিয়ে আলোচনা করলে কি গুনাহ হতে পারে কিংবা বড় ক্ষতি হতে পারে? বাংলাদেশে জিন্নাহর...
...বাকিটুকু পড়ুন
বাংলাদেশের শেয়ারবাজারে মন্দার কারণ ও প্রতিকারভূমিকাএকটি দেশের অর্থনীতিকে যদি একটি জীবন্ত দেহ হিসেবে কল্পনা করা হয়, তবে তার শেয়ারবাজার অনেকটা হৃদস্পন্দন ও তাপমাত্রা মাপার যন্ত্রের মতো। অর্থনীতির কোথায় প্রাণশক্তি...
...বাকিটুকু পড়ুন