somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

কবিতার ছদ্মবেশে আমার বোকা চালাক পোকাদের গুণগুণানী

২৭ শে এপ্রিল, ২০১৭ রাত ১১:৩৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



দুশ্চিন্তার আকাঙ্ক্ষা
দুশ্চিন্তা করতে ইচ্ছা হয় মাঝে মাঝে,
রাতে শুয়ে খুব সন্দিহান হতে ইচ্ছা হয়।
“দরজাটা লাগিয়েছি ত!”
“ছিটকিনি আটকেছে ত”
আমার দুশ্চিন্তা আসে না।
আমি যে গাছতলায় থাকি।


আবদার। মহাকালের কাছে।
দিন যা য়,
বছর যা য়,
শতাব্দী যা য়,
সহস্রাব্দ বয়ে যা য়
মুক্তেশ্বরীর স্রোতে।
ঘ নো
ধূসর কুয়াশা
ধী রে, ধী রে, ধী রে
নামে প্রতি রাতে।
মুক্তেশ্বরীকে চুপিসারে বলে,
হে মহাকাল,
দিও স্বচ্ছ একটা আগামীকাল।

পাঁজরের অন্দরমহল
সেখানে হৃদপিণ্ড ছিল না, ছিল একখণ্ড পাথর
সে পাথরে বালি ছিল না, ছিল শুধু ক্ষোভের আস্তর।
বৃষ্টি হয়ে ঝরেনি কোন জল, অক্ষিকোটর বেয়ে
চাতকের মত অপেক্ষায় ছিল,আকাশ পানে চেয়ে।
ছন্দ যে প্রাণে থমকে গিয়েছে, বাড়াতে পারেনি পা
সে প্রাণের সঙ্গী কি শুধু, নিদারুণ বিভীষিকা?


জীবন! দরজা খোল!
মধ্যরাতে প্রায়ই শুনি। আকুতি।
“জীবন, দরজা খোল! জীবন, দরজা খোল”।
হয়ত কাছের কোন বাড়িতে।
কখনো মৃদু ,কখনো অধীর কড়া নাড়ার শব্দ।
ধীরে, আকুতি বাড়ে।
“ভয়ানক ঝড়! জীবন! দরজা খোল”!
জীবন দরজা খোলে না।
তারপর, মঞ্চ তৈরি হয়,
মজবুত নীরবতার মঞ্চ,
মেঘের জল চোখের জল সেখানে যুগলবন্দী নাচে।
দীর্ঘশ্বাসেরাও হয়ত কিছুক্ষণ ডানা ঝাপটে
একসময় সকাল আসে। সূর্যও হাসে।
কিন্তু জীবন দরজা খোলে না।
ব্যক্তি হারিয়ে যায় জনস্রোতে। আকুতি মিশে কোলাহলে।
মূক ও বধির। জীবন থাকে জীবনের মত,
ও আকুতি শোনে না। দরজাও খোলে না।


সর্বশেষ এডিট : ২৮ শে এপ্রিল, ২০১৭ রাত ৯:৩০
১৩টি মন্তব্য ১৩টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

"নিজেদের কেলেঙ্কারিই যখন নিরাপদ নয়, প্রধানমন্ত্রী কতটা নিরাপদ"

লিখেছেন রিয়াজ হান্নান, ১৮ ই আগস্ট, ২০২৬ রাত ১১:২৭


মাননীয় প্রধানমন্ত্রী প্রিয় তারেক রহমান রাহিমাহুল্লাহ,আপনাকে সবার আগে বাংলাদেশের জন্য ভালোবাসি। কিন্তু আমরা দেখতে পাচ্ছি আপনার আশেপাশের লোকেরা কেলেংকারির সাথে জড়িত,এরা আবার ইলিয়াসের আগেই নিজেকে নিজে এক্সপোজ করে দেয়।

এরা নিজেরাই... ...বাকিটুকু পড়ুন

দক্ষিণ এশিয়ায় ভারতের আধিপত্যবাদী নীতি

লিখেছেন ওয়াসিম ফারুক হ্যাভেন, ১৮ ই আগস্ট, ২০২৬ রাত ১১:৫২

নেপাল সেনাবাহিনীর সম্মানসূচক জেনারেল পদমর্যাদা সম্প্রতি ভারতের সেনাপ্রধান জেনারেল ধীরাজ শেঠকে দেওয়াকে কেন্দ্র করে আমাদের দেশের কিছু সংবাদ মাধ্যমে ব্যাপক আলোচনা-সমালোচনা সৃষ্টি করেছে ।
গত ১৭ আগস্ট নেপালের রাজধানী... ...বাকিটুকু পড়ুন

গোলাপী এখন বাসে ....

লিখেছেন সৈয়দ কুতুব, ১৯ শে আগস্ট, ২০২৬ রাত ১:২০


দেশে আজ থেকে পিংক বাস সার্ভিস চালু হয়েছে। ঢাকা সহ আরও তিনটি বড় শহরে এই বাস চলবে। খবরটা শুনে মনে হলো, দেশ যেন হঠাৎ করেই এক ধাপ আধুনিক হয়ে... ...বাকিটুকু পড়ুন

"বহু দিন পর বন্ধু"

লিখেছেন সনজিত, ১৯ শে আগস্ট, ২০২৬ সকাল ৮:১৮


বহু বছর পর হঠাৎ তোর সঙ্গে দেখা।
প্রথমে চিনতেই পারিনি।
তারপর একচিলতে হাসি-
মনে হলো,
সময় আমাদের চেহারা বদলেছে,
কিন্তু শৈশবের মুখটা এখনো একই রয়ে গেছে।

চোখের কোণে ক্লান্তির রেখা,
চুল অর্ধেকটা সাদা রং,
কাঁধে সংসার,... ...বাকিটুকু পড়ুন

দ্বিচারিতার এক অদ্ভুত মহাকাব্য

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ১৯ শে আগস্ট, ২০২৬ দুপুর ১:২৩



দ্বিচারিতার এক অদ্ভুত মহাকাব্য

যতদিন যাচ্ছে, ততই মনে হচ্ছ -এই দেশের তরুণ প্রজন্মের একটা বড় অংশকে নিয়ে আশাবাদী হওয়াটা রীতিমতো বিলাসিতা হয়ে দাঁড়াচ্ছে।
সেদিন দেখলাম, এক ছাত্রশিবির নেতা মঞ্চে দাঁড়িয়ে... ...বাকিটুকু পড়ুন

×