somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

তোমার দুয়ারে অবাধ্য এক প্রশ্নকে পাঠালাম

০১ লা সেপ্টেম্বর, ২০১৮ রাত ৯:০০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


অনিন্দ্য,
এই যে তোমাকে লিখছি, এ কিন্তু শুধুই সাদা কাগজের বুকে অক্ষরের ছুটে চলা নয়। নীল খামে ভরা নিছক চিঠি নয়। ডাক পিয়নের হাত দিয়ে তোমার দরোজায় কড়া নাড়া নয়। এ আমার তোমাকে ভালবাসবার অনন্য অবলম্বন।

তোমার দুয়ারে অবাধ্য এক প্রশ্নকে পাঠালাম।

সূর্যোদয় চেয়েছিলাম।
দিলে অমাবস্যা। বেশ। যা দিয়েছ, দু হাত পেতে নিলাম।
অভিযোগের কুপি আজ আর জ্বালবো না। আবেগের অবুঝ দাপাদাপি এখানে হতে দেব না। সমস্ত অপ্রাপ্তি গুলোকে বুকের সিন্দুকে তালা দিলাম।

শুধু তোমার দুয়ারে অবাধ্য এক প্রশ্নকে পাঠালাম।

অনিন্দ্য, তোমার চোখ দুটো আজও আমার কাছে অনন্ত গোলকধাঁধা! অপার বিশ্ময়! কি আছে ওখানে! জ্যোৎস্না না যাদু, অগ্নি না অশ্রু, মায়া নাকি বিরাগ! তা আজও অমীমাংসিত । মীমাংসার ভার তোমাকে দিলাম।

তোমার দুয়ারে অবাধ্য এক প্রশ্নকে পাঠালাম।

গভীর আলিঙ্গনেও তুমি অধরা রয়ে গেলে। মগ্নতায়, আরাধনায়, সাঁতরে, ডুবে, ভেসে, তোমার কূল পাইনি। আমার অস্থির বিষন্ন কথারা, বৈঠা হারিয়ে ভেসে গেছে কালের স্রোতে। আমাকে তুমি রাঙ্গিয়েছ আবার পুড়িয়েছ। আজ এতদিন পরে ধূলো জমা কৌতুহল, ঝেড়ে মুছে কলমের ডগায় আনলাম।

তাই, তোমার দুয়ারে অবাধ্য এক প্রশ্নকে পাঠালাম।

এমনও তো হয় কোনদিন, তুমি চাও ব্যস্ত নগরী হয়ে যাক নিঃসঙ্গ অরণ্য। ড্রিল মেশিন আর রডে হাতুড়িতে ঠোকাঠুকির শব্দ, হয়ে যাক শুকনো পাতার মর্মর। যন্ত্রিক কালো ধোয়া হয়ে যাক ফাগুন হাওয়া।
মেহেদী রাঙ্গানো, সোনার কাকন পরা, বেলী ফুল ভর্তি একজোড়া হাতের কথা মনে পড়ে? তোমাকে ছোঁয়ার আকাঙ্ক্ষায় চিরকাল বাড়িয়ে রাখা এই হাতের কথা, সেই সব দিনে কি তোমার মনে পড়ে?
সর্বশেষ এডিট : ০১ লা সেপ্টেম্বর, ২০১৮ রাত ৯:০২
২৯টি মন্তব্য ২৯টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

সর্বনাশ

লিখেছেন রাজীব নুর, ২৬ শে মার্চ, ২০২৬ দুপুর ১:৫২



আমি কবিতা লিখতে পারি না।
আসলে আমি কোনো কিছুই সাজিয়ে গুছিয়ে লিখতে পারি না। আমার লেখা মানেই এলোমেলো এবং অগোছালো বিশ্রী রকম। মাঝে মাঝে লোভ হয়, কবিতা... ...বাকিটুকু পড়ুন

ফেরেশতা; মহান আল্লাহর মহিমান্বিত ও বিস্ময়কর এক সৃষ্টি

লিখেছেন নতুন নকিব, ২৬ শে মার্চ, ২০২৬ দুপুর ২:৫৫

ফেরেশতা; মহান আল্লাহর মহিমান্বিত ও বিস্ময়কর এক সৃষ্টি

ছবি অন্তর্জাল থেকে সংগৃহিত।

ফেরেশতা বা মালাইকা হলেন মহান আল্লাহ সুবহানাহু ওয়া তা‘আলার অসাধারণ ও বিশেষ এক সৃষ্টি। তাঁরা নূরের তৈরি, অদৃশ্য, শক্তিশালী... ...বাকিটুকু পড়ুন

“মনে রাখিস”: খুন হওয়া পরিবারগুলির মুখে কয়েক লক্ষ টাকা গুঁজে দেওয়ার জন্য রাষ্ট্র নয়

লিখেছেন শরৎ চৌধুরী, ২৬ শে মার্চ, ২০২৬ বিকাল ৪:৪৮

এ বছর আমি ঈদ করার চেষ্টা করেছি অনেক। ফিলিস্তিনের মুখগুলি এখন আর আগের মতো বিরক্ত করে না। অ্যালগরিদম সরিয়ে রাখে; ইরানের মুখগুলি মিডিয়ার রাজনীতিতে সামনে আসে কম। তবে ঈদের শুরুতেই... ...বাকিটুকু পড়ুন

২০২৯ পর্যন্ত ক্ষমতায় থাকার অফার পেয়েছিলাম, কিন্তু সায় দেইনি

লিখেছেন সৈয়দ কুতুব, ২৬ শে মার্চ, ২০২৬ সন্ধ্যা ৬:৫৫



অন্তর্বর্তী সরকারের সাবেক উপদেষ্টা ও এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেছেন, ‍আমরা যখন সরকারের দায়িত্বে ছিলাম, শুরুর দিকে আমাদের বিভিন্ন শক্তিশালী ইনস্টিটিউশন, যাদের আসলে ডিপ স্টেট বলা হয়,... ...বাকিটুকু পড়ুন

আল কোরআনের ১১৪ সূরায় হানাফী মাযহাবের সঠিকতার অকাট্য প্রমাণ (পর্ব-২)

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ২৭ শে মার্চ, ২০২৬ রাত ২:০৮



সূরাঃ ২ বাকারা, ২১ নং আয়াতের অনুবাদ-
২১। হে মানব সম্প্রদায়! তোমরা তোমোদের সেই রবের ইবাদত কর যিনি তোমাদেরকে ও তোমাদের পূর্ববর্তীদেরকে সৃষ্টি করেছেন, যেন তোমরা মোত্তাকী হও।

সূরাঃ ২... ...বাকিটুকু পড়ুন

×