somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আমার ভোট দেওয়ার অভিজ্ঞতা!

৩০ শে ডিসেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:৩৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


পূর্বকথাঃ প্রকৃত নামটি নাই বলি। ধরে নিচ্ছি লোকটার নাম বদরুল। শুনেছি মাদক ব্যাবসার সাথে জড়িত।
তিনি পরিবহন শ্রমিকলীগের একজন নেতা। কোন পদে অধিষ্ঠিত আছেন সঠিক বলতে পারব না।। আমাদের মফস্বল থেকে জেলা সদরে যেতে যে প্রধান সড়ক। সেই সড়কের ধারে চালা ঘর বানিয়ে চ্যালা ব্যালা নিয়ে বসে থাকেন। শুধু শুধু বসে থাকেন না। অবৈধ ইজিবাইক (ব্যাটারি চালিত অটোরিকশা) গুলোকে থামিয়ে দিয়ে দেশে বৈধতা প্রতিষ্ঠার মহান দায়িত্ব পালন করেন। আবার নিরীহ গরীব ইজিবাইক ড্রাইভাররা, ট্রিপ প্রতি ২০টাকা প্রদান করলে, তাদের ছেড়ে দেওয়ার মহানুভবতাও দেখান। তার এই মহানুভবতার আমি প্রতক্ষ সাক্ষী। কারণ ওই পথে আমি বহুবার ইজিবাইকে চড়ে গিয়েছি এসেছি। আমার ইজিবাইকও তিনি আটকেছেন।। টাকার বিনিময়ে ছেড়েও দিয়েছেন।

নিরীহ খেটে খাওয়া মানুষগুলোর থেকে জোর পূর্বক চাঁদা আদায়, মারধর করতে দেখে বদরুলের প্রতি তীব্র ঘৃণার বিষ মন থেকে উগরে আসত। শুধু দীর্ঘশ্বাস ছেড়ে আকাশপানে দৃষ্টি রেখে বলতাম “ হে ঈশ্বর!! “……

আজকের কথাঃ সকাল থেকেই আমি এবং আমার বোন ভোট দিতে যাব, এই নিয়ে খুব এক্সাইটেড। মা, কাকিমা এবং আমরা দুবোন ১২ টার দিকে গেলাম ভোটকেন্দ্রে। প্রথমে ঢুকলেন আমার কাকিমা। ভোটার নাম্বার বললে, তাকে জানানো হল তার ভোট দেওয়া হয়ে গেছে। কাকিমা রেগেমেগে নানা কথা বলে, বললেন আমি আমার ভোট না দিয়ে এখান থেকে যাব না। অফিসাররা বললেন এখানে এজেন্ট আছে, তিনিতো কিছু বলেননি। আপনার ভোট হয়ে গেছে। ভোট কক্ষে নৌকা সমার্থক একজনমাত্র এজেন্ট ছিলেন। মাথা নিচু করে বসে ছিলেন। তিনি কোন প্রকার সদুত্তর দিতে পারলেন না।
ভোটকক্ষে। হ্যাঁ ভোট দেওয়ার কক্ষে, কিছু লোকের উপস্থিতি চোখে পড়ল। যারা কিনা এলাকায় মাঝে মাঝে তাদের পেশিশক্তির প্রাচুর্যতা প্রদর্শন করেন।
তবে, আমি আমার ব্যালটটি ঠিক মত পেয়েছি। সিলটিও পছন্দের মার্কাতে দিতে পেরেছি। কিন্তু ব্যালট বাক্সে, পেপার দিতে গিয়ে দেখলাম , বাক্স ধরে সগৌরবে বসে আছেন বদরুল।

দেখলাম বদরুলের হাতে ব্যালট বাক্স!! দেখলাম বাংলাদেশের জরায়ু ছিড়ে ভূমিষ্ঠ হল ভোট চুরির কলঙ্ক ! কষ্টে,ক্ষোভে, বিষ্ময়ে, প্রতিবাদ না করতে পারার অসহায়ত্বে আমি পাথর হয়ে গেলাম। এই চরম দুঃখজনক দৃশ্য আমায় দেখতে হবে জানলে ভোট দিতে যেতাম না। আমার ব্যালটটি বদরুলের হাতের বাক্সেই ফেলে এসেছি।
বিষন্নতায় মন ছেয়ে গেল। অসম্ভব কষ্টবোধ বয়ে বাড়ি এলাম। । আমার ভোট, আমার মৌলিক অধিকার তবে বদরুলের হাতে বন্দী!!
এই অনৈতিকতা, এই অরাজকতা, এই দুর্নীতির চক্র কিভাবে পেরুবো? আমার পছন্দের প্রার্থীর পক্ষেও যদি একটি ভুয়া ভোট পড়ে তা হবে আমার বিবেকের পায়ে বিষাক্ত দংশন। আমার মত প্রকাশের চরম অবমাননা। নৈতিকতার মুখে আগুন দিয়ে এই দেশ, এই সমাজ ধ্বংসের চিতায় আর কতদিন পুড়বে?

আজও দীর্ঘশ্বাস ছেড়ে আকাশপানে দৃষ্টি রেখে বলছি “ হে ঈশ্বর!! “……


সর্বশেষ এডিট : ৩০ শে ডিসেম্বর, ২০১৮ রাত ৮:০৪
১৮টি মন্তব্য ১৮টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

বিএনপির মূল্যায়নে বঙ্গবন্ধু কিংবা আওয়ামিলীগের অবদান শূণ্য। মুক্তিযুদ্ধে সবচেয়ে বেশি অবদান জামাতের॥

লিখেছেন ক্লোন রাফা, ২৭ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৭:০৬



বিএনপি করার পূর্ব শর্ত কি? ইতিহাস বিচারে দেখা যায়, পার্ক মার্কিন প্রেসক্রিপশনে সর্বোচ্চ পর্যায়ের মিথ্যুক হতে হবে। আর সাথে রাজাকার পারিবারিক ব্যাকগ্রাউন্ড হলে তো কথাই নাই,... ...বাকিটুকু পড়ুন

গণতন্ত্রের অধিকার : ২৫ কিমি: মধ্যে ?

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ২৭ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৭:২১

গণতন্ত্রের অধিকার : ২৫ কিমি: মধ্যে ?



জাতিসংঘে বিশ্বের সকল দেশের অংশগ্রহনের মাধ্যমে অনুষ্ঠান হয়ে গেল ।
সেখানে শাসক, স্বৈর-শাসক ও গনতন্ত্রর বক্ততারা এক হয়েছিলেন । কিন্ত কোন ভালো সিদ্বান্ত
নিতে পেরেছে... ...বাকিটুকু পড়ুন

নীল ড্রামের রহস্য

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ২৭ শে সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৩:২৫


ঘরটি অন্ধকারাচ্ছন্ন। ক্ষণে ক্ষণে জানালার ওপাশ থেকে আসা দূরপথের সোডিয়াম বাতির একচিলতে আলো এসে পড়ছে ঘরের ভারী বাতাসের ওপর। ঘামের তীব্র গন্ধ আর উন্মুক্ত ত্বকের উত্তাপ ঘরের পরিবেশকে ভারী করে... ...বাকিটুকু পড়ুন

১৮ বছর ১ সপ্তাহ পার !

লিখেছেন মেহবুবা, ২৭ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ১০:১৯


এমনি করে দিন চলে যায়। ১৮ বছর কখন পেরিয়ে গেল এখানে বুঝতে পারিনি। কত জনের কথা, কত ঘটনা মনে আসছে ! এমনি করে সূর্যাস্তের দিকে যেতে যেতে... ...বাকিটুকু পড়ুন

সক্রেটিস ঈশ্বরের বাণী প্রচার করতেন

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ২৮ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৯:১৫



সক্রেটিস মানুষের সাথে কথা বলতে ভালোবাসতেন। তিনি যখনই সময়ে পেতেন, মানুষের সমাগম যেখানেই হতো, সেখানেই তিনি বক্তব্য দিতেন। সেই বক্তব্যগুলো ছিলো, সক্রেটিসের ভাষায়, 'দৈব বাণী' বাঁ 'ঈশ্বরের বাণী'। এজন্যে... ...বাকিটুকু পড়ুন

×