somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

তেল গ্যাস হরতাল ও আমাদের কোলাহল

০৫ ই অক্টোবর, ২০০৯ সকাল ৭:৫২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

বাংলাদেশের দুর্ভাগ্য হচ্ছে এর জনগণ রাজনীতি দ্বারা বিবেকহীনভাবে প্রভাবিত। আমাদের কাছে ব্যক্তি আগে, তারপর দলের গুরুত্ব এবং সবশেষে দেশের অবস্থান। ব্যক্তিপূজার পর আমাদের দলীয় স্তুতি এবং সবশেষে সময় থাকলে দেশের বিষয়ে দুএক কথা বলা যেতে পারে। যেকোন রাজনৈতিক সভার এই একই চরিত্র।
দেশের স্বার্থের ভাবনটাও তাই সবার শেষেই আসে। এবং সবচেয়ে ভয়ংকর বিষয় হচ্ছে ব্যক্তি এবং দলকেন্দ্রিক জীবনাদর্শের কারণে ব্যক্তির অবস্থান কখনো বিবেকাধীন নয়। দল থেকে প্রাপ্ত নিদের্শনাই তার জন্য নির্দেশ এবং দল যা দেশের জন্য ভালো মনে করে দলীয় অনুগতদের অবস্থান হয় ঠিক তার সমর্থনে। স্বাধীণ চিন্তারও কেউ চেষ্টা করেনা বা করার প্রয়োজন বোধ করেনা।
এ বিষয়টাও খুব একটা ক্ষতিকর হতোনা যদি আমাদের দলগুলো গণতান্ত্রিক চরিত্রের হতো, যদি আমাদের দলীয় সিদ্ধান্তগুলো সকলের সুচিন্তিত হতো। সবচেয়ে দুর্ভাগ্যজনক বিষয় হচ্ছে আমাদের দুটি প্রধান দল হচ্ছে দুজন ব্যক্তিকেন্দ্রিক এবং তাদের সিদ্ধান্তই আসলে দলের সিদ্ধান্ত।
সুতরাং সমীকরণ হচ্ছে এই যে, আমাদের ভাগ্য নির্ধারণী প্রায় সব সিদ্ধান্ত ব্যক্তিগত এবং ব্যক্তির উপলব্ধিজাত।
এই যখন পরিস্থিতি তখন দেশ সংকটাপন্ন হবে এটা খুব স্বাভাবিক ঘটনা। এবং হচ্ছেও ঠিক তাই। সকল বিষয়ে দ্বিধাবিভক্ত দেশের জনগণ তাদের দলীয় বৃত্তের বাইরের আর কোন বিষয়েই তাদের স্বাধীন মত প্রকাশ করতে পারছেনা।
একই অবস্থা দেখছি সাম্প্রতিক তেল, গ্যাস, খনিজ সম্পদ ও বন্দর বিদ্যুত রক্ষা সংক্রান্ত জাতীয় কমিটির ডাকা হরতাল সম্বন্ধে। হরতাল আমাদের দেশের এক দুর্ভাগ্যজনক গণতান্ত্রিক অধিকার। স্বাস্থ্য নয় ব্যাধিই সংক্রামকের মতো গণতন্ত্রের সদবিধিগুলো চর্চা না করে হরতাল হয়ে উঠেছে আমাদের গণতন্ত্র চর্চার প্রধান উপলক্ষ। সে কারণে সবাই হরতালের উপর ত্যাক্ত বিরক্ত- স্বাভাবিক। কিন্তু সাম্প্রতিক হরতাল তো আর পাচটা সাধারণ হরতালে মতো নয়। এটা একটা যৌক্তিক ইস্যুকে জনগণের সামনে নিয়ে আসার মরিয়া প্রচেষ্টা। আমাদের গণমাধ্যমগুলো যেহেতু খনিজ সম্পদ ও বন্দরসহ আমাদের জাতীয় গুরুত্বপূর্ণ ইস্যুগুলো নিয়ে কর্মরত সংগঠনগুলোকে মোটেই গুরুত্ব দিচ্ছেনা, তাই হরতাল দিয়ে অন্তত বিষয়গুলোকে জনগণের সামনে নিয়ে আসার একটা চেষ্টা করা হলো। যদিও আমি আগেই বলেছি আমাদের জনগণ ব্যাপকভাবে রাজনীতি দ্বারা প্রভাবিত বলে তাদের কাছ থেকে শীঘ্রই যৌ্ক্তিক কোন সাড়া পাওয়ার আশা করা দুরাশা মাত্র।
আমাদের ইলেকট্রনিক মিডিয়ার মধ্যে চ্যানেল আই এবং প্রিন্টিং মিডিয়ার মধ্যে প্রথম আলো বরাবর সিভিল সোসাইটির পতাকা বহন করছে। পনের কোটি মানুষের দেশে কী করে মাত্র গুটিকয়েক মানুষ সিভিল হয়ে গেলো বুঝতে পারলাম না।কিন্তু এই সিভিল সোসাইটি জাতীয় নানা ইস্যুতে বিভক্ত মতামত ব্যাক্ত করে দেশের সর্বনাশের পথ উন্মুক্ত করেছে। সেদিন হরতালের আগে দেখলাম সরকার সমর্থিত বিভন্ন সংগঠন কীভাবে হরতাল পালন না করার ঘোষনা দিয়েছে তার বিস্তারিত বর্ণনা দিচ্ছে চ্যানেল আই। খবরের একেবারে শুরুতে অত্যন্ত গুরুত্ব সহকারে এই বর্ণনা দিলো সংবাদ উপস্থাপক। অথচ যে গুরুত্বপূর্ণ বিষয়ে হরতাল ডাকা হয়েছিলো তার কোন ব্যাখ্যাই পাওয়া গেলোনা তাদের খবরে। একই ঘটনা দেখা গেলো প্রথম আলোর পাতায়। অধ্যাপক আনু মোহাম্মদকে যেদিন পুলিশ রাস্তায় ফেলে নির্মমভাবে লাঠি পেটা করলো তার পরেরদিন তাদের পত্রিকার শিরোনাম ছিলো- ‘কোন্দলে বিপাকে বিএনপি’ ধরণের একটি নিউজ। আর আনু মোহাম্মদসহ নির্যাতিতদের খবর সিংগল কলামের একটি নিউজ হয়ে স্থান পেয়েছে।
টিপাইমুখ, ট্রানজিটসহ সমুদ্রে গ্যাসব্লক ইজারা দেবার বিষয়গুলো নিয়ে চ্যানেল আই এবং প্রথম আলোর অত্যন্ত সতর্ক মধ্যপন্থা তাদের জাতীয় দায়িত্ববোধ নিয়ে প্রশ্নের উদ্রেক করে বইকি। কিছু কিছু বিষয় আছে যেখানে মধ্যপন্থা অবলম্বনের কোন সুযোগ নেই। যেমন, কোন ব্যাক্তি বলতে পারেনা- আমি ঈশ্বরে বিশ্বাস করি এবং করিনা। তাকে যেকোন একটি পথ বেছে নিতে হবে তার অবস্থান পরিষ্কার করার জন্য। টিপাইমুখ, ট্রানজিটের বিষয়গুলোও এ ধরণের। বাংলাদেশের যে ব্যক্তি বিশ্বাস করে যে টিপাইমুখ বাধ তৈরী করার ফলে আমাদের ক্ষতি-উপকার দুটোই হবে সে যে চরম বিভ্রান্তিতে নিপতিত এতে কোন সন্দেহ থাকা উচিত নয়। এবং তার এই অবস্থান যে জাতীয় স্বার্থের পরিপন্থি সেটাও নিশ্চিত বিষয়। এ বিবেচনায় এসব ইস্যুতে আমাদের মধ্যপন্থী মিডিয়গুলো অবশ্যই জাতীয় স্বার্থের বিরুদ্ধে কাজ করছে।

একটা খুব মজার মতামত সবাই খুব উচ্চস্বরে প্রকাশ করছে টিপাইমুখ এবং অন্যান্য গুরুত্বপূর্ণ ইস্যুতে। “এগুলো নিয়ে রাজনীতি করা যাবে না”। যেনো বিষয়গুলো এতোটাই মহান এবং পবিত্র যে রাজনীতির মতো নোংরা বিষয় এদের সাথে না জড়ানোই ভালো। অথবা আমাদের রাজনীতি এতোটাই নোংরা উদ্দেশ্যে পরিচালিত হয় যে, গুরুত্বপূর্ণ ইস্যুগুলোকে রাজনীতিকরণ করা উচিত নয়। দুটোর যে ধারণা থেকেই বলা হোকনা কেন, বিষয়টা আমাদের জন্য দুর্ভাগ্যজনক। এ অবস্থাটা আমাদের জাতীয় স্বার্থবিরোধী গোষ্ঠী খুব সফলতার সাথে নিজেদের উদ্দেশ্য হাসিলের জন্য ব্যবহার করছে। এখন সরকারী দল যখন টিপাইমুখ এবং গ্যাসব্লক ইজারার মতো গুরুত্বপূর্ণ বিষয়ে নতজানু নীতি অনুসরণ করছে তখন বিরোধী দল এসব ইস্যুতে শক্ত কোন অবস্থান নিতে পারছে না- কারণ তাহলে বিষয়টি রাজনীতিকরণ হয়ে যায়। আর এই ধুয়ো তুলে আমাদের চোখের সামনেই আমাদের দেশের ভবিষ্যতকে বিপন্ন করার চেষ্টা চলছে। এর চেয়ে দুর্ভাগ্যজনক বিষয় আর কি হতে পারে?

যাইহোক বলতে চেয়েছিলাম হরতাল নিয়ে। কয়েকটি বামপণ্থী দল এবং তাদের সহযোগীদের নিয়ে অধ্যাপক আনু মোহাম্মদ যে চেষ্টা চালাচ্ছেন তার সফল পরিণতির প্রত্যাশা করা দুরাশা। দুই তৃতীয়াংশের বেশী সংখ্যাগরিষ্ঠতা নিয়ে গঠিত সরকারের দেশের স্বার্থবিরোধী অবস্থান এবং দুর্বল বিরোধী দলের ঘর সামলানোর মাঝখানে আনু মোহাম্মদরা হয়তো একটা জায়াগা করে নিতে পারবেন কিন্তু আমাদের ছন্নছাড়া বামপণ্থী রাজনীতির খড় যে সরকারী স্রোতে কুটোর মতো ভেসে যাবে সে ব্যাপারে আপাতত সন্দেহ নেই। দেশের কোন কোন ব্যক্তি আমাদের জনগণের শক্তি নিয়ে বেশ উচ্চাশা পোষণ করে। আমি তাদের দলে নই। কারণ তারা কেবলই দলীয় জনগণ। তাদেরকে এই বৃত্তের বাইরে এনে একটা বৃহৎ আন্দোলন গড়ে তোলা অলীক বিষয়- অন্তত আমার তাই মনে হয়। তাই এক সময় টিপাইমুখ বাধ হয়ে যাবে, এক সময় আমাদের সমুদ্রের গ্যাও বিদেশী কোম্পানীর হাতে চলে যাবে এবং আমরা যেমন আছি তেমনই নির্ভাবনায় থাকবো।এ বিষয়ে আমি সদুঃখ সুনিশ্চিত।

ক্লিন
গ্রামের বাড়ি
১৯ সেপ্টেম্বর, ২০০৯
দুপুর ১.১৯
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

​যে জাতি অলস ওজনের দায় এড়িয়ে চলে সে জাতির কাঁধে তুমি তুলে দিলে মুখ বন্ধ এ কফিন

লিখেছেন সাব্বির আহমেদ সাকিল, ২০ শে নভেম্বর, ২০২৬ দুপুর ২:৪১



​যে জাতি অলস ওজনের দায় এড়িয়ে চলে সে জাতির কাঁধে তুমি তুলে দিলে মুখ বন্ধ এ কফিন

বিপ্লবী...বিপ্লবী...

তোমার তো পায়ে হেঁটে ফেরার কথা কথা ছিলো ইনকিলাবের গর্জনে থরথর করে কাঁপবে... ...বাকিটুকু পড়ুন

জ্বলে শান্ত জলে

লিখেছেন আরমান আরজু, ২০ শে নভেম্বর, ২০২৬ দুপুর ২:৪৩



বুকের ভেতর জ্বলে আরেক বুক
উদাস দুপুর কাটে ঘড়ির কাঁটায়
বারে বারে মুছি তোমার নাম
কে যে আবার আঁকে মনের পাতায়!

'ভালোবাসা ছিল কি ছিল না'
বলেছিল পিএইচডি মাজনুন
লাইলাকে সান্ত্বনা দিয়ে... ...বাকিটুকু পড়ুন

জালিম কখনো মুসলিম হয় না

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ২০ শে নভেম্বর, ২০২৬ বিকাল ৩:১৩

সাধারণ মুসলমানরা এখন কাদেরকে সাপোর্ট করবে? সব দিক দিয়েই তারা অত্যাচারিত। তারা যেমন অত্যাচারিত জাতির সবল মুসলমানদের দ্বারা, তেমনি অত্যাচারিত নিজ দেশের বা বাইরের শক্তিশালী প্রভাব বিস্তারকারীদের থাবায়। এখন তারা... ...বাকিটুকু পড়ুন

জামাত, বিএনপির প্রভূ / মার্কিন সরকারের নথিপত্রে প্রকাশিত ৭১-এ করা ১০টি মানবতা বিরোধী অপরাধ॥

লিখেছেন ক্লোন রাফা, ২১ শে নভেম্বর, ২০২৬ রাত ১:৩২



পূর্ণাঙ্গ রিপোর্ট: মার্কিন গোপন নথিতে জামায়াতে ইসলামীর ১০টি অপরাধ

ভূমিকা ও উৎস:

১৯৭১ সালে মার্কিন যুক্তরাষ্ট্র প্রকাশ্যে পাকিস্তানের পক্ষে থাকলেও, ঢাকায় অবস্থানরত তাদের নিজেদের কনস্যুলেট, স্টেট ডিপার্টমেন্ট ও সিআইএ-এর অবমুক্ত... ...বাকিটুকু পড়ুন

একটি ছবি, একটি প্রশ্ন: ন্যায়বিচার ও মানবিকতার কাছে আমাদের দাবি

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ২১ শে নভেম্বর, ২০২৬ সকাল ৮:৫৬


একটি ছবি, একটি প্রশ্ন: ন্যায়বিচার ও মানবিকতার কাছে আমাদের দাবি

একটি ছবি অনেক সময় হাজার শব্দের চেয়ে বেশি কথা বলে। নীল ফুলেল শার্ট পরা এক বয়োবৃদ্ধ মানুষের হাত... ...বাকিটুকু পড়ুন

×