somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ছেলে-মেয়ে কথা বলা যাবে না.

০১ লা অক্টোবর, ২০১২ দুপুর ১২:০২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ইউনিভার্সিটি তে খুব আশা নিয়া ভর্তি হইছিলাম একটু আড্ডা মারমু পোলাপানের লগে,মেয়ে তো থাকবেই। এই আড্ডার সুত্র ধরে যদি সামনে কিছু হয়ে যায় ,তাতে মন্দ কি? ১২টা বছর তো শুদু দামড়া এবং আবাল পোলাপানের লগে ক্লাস কইরা ক্লাস এর প্রতি এক রকম বিরুক্তি এই এসে গেছে। এই ১২ টা বছর ক্লাস করার সময় যেদিকে তাকাইছি শুদু পোলার চোখের উপর এই চোখ পড়ছে।
ইউনিভার্সিটি তে যেদিন প্রথম ক্লাস করতে গেছি স্যার রা বলল ছেলে মেয়ে আলাদা ক্লাস। ওইদিন বুকের ভিতরে হার্ট অ্যাটাক খেয়ে বুজলাম হার্ট এর রক্ত নালী তে কোন ব্লক নাই। যাইহোক ভাঙা মন নিয়া ক্লাস এবং পড়াশুনা দুই টাই চালিয়ে গেলাম। মনে মনে নিজেকে গালি দিতে লাগ্লাম,কেন কাজিন গুলার সাথে অস্ট্রেলিয়া তে ভাগি নাই । ওই হারামি রা অস্ট্রেলিয়া থেকে কল দিয়া খালি আমারে চেতায়, একটা প্রেম করতে পারলি না, চার বছর তো শেষ হইয়া গেল। তাদের সাথের সোনালি কেশ আর নীল চক্ষু ওয়ালা মেয়ের সাথে ছবি তুলে সোশ্যাল নেটওয়ারকিং সাইট এ আমারে ট্যাগ মাইরা বলে দেখ কত মজায় আছি। আমি আর কি করব বলেন, বিড়াল আঙ্গুর ফল না ফেলে বলে যে এটার মাজে কাটা আছে,খাইলে গলায় আটকাবে,সেই অবস্থা আর কি।

যাইহোক আসল ঘটনা হচ্ছে কিছুদিন আগের,আমার ব্যাচের একটা ছেলে এবং তিন টা মেয়ে কে নিয়া। পরীক্ষা সামনে ছিল তাই মেয়ে গুলা ছেলে টার কাছ থেকে কিছু জিনিশ বুজে নিচ্ছিল অ্যান্ড বিগত বছর এর প্রশ্ন নোট করে নিচ্ছিল। তারা এই কাজ টি করছিল সিঁড়ির উপর একপাশে দাঁড়িয়ে। তখন আমাদের সাবজেক্ট এর এক স্যার বেপার টা দেখছিল। তারপর স্যার কিছুক্ষণ পরে ছেলেটিকে নিজের রুমে ডেকে নিলেন অ্যান্ড ইচ্ছা মত জারলেন। তুমি কি জান না এখানে ছেলে মেয়ে কথা বলা হারাম, তোমাদের নৈতিকতা কত টা নিছে নামতে পারলে তোমরা এই কাজ করতে পারলে? নেক্সট টাইম এ এইরকম কিছু দেখলে তার পরিনতি ভাল হবে না বলে সতর্ক করে ছেলের রোল নাম্বার এবং নাম লিখে নিয়ে যান । গ্রামের সহজ সরল ভদ্র ছেলে তাই সেদিন সে স্যার কে কিছু বলল না।

অতছ স্যার বাংলাদেশের সবচেয়ে ভাল এবং বৃহৎ বিদ্যাপীঠ থেকে খুব ভাল ফলাফল করে আসছেন,মজার বেপার হচ্ছে উনার বয়স আমার থেকে মাত্র ৪ বছরের বেশি। উনি নিজেই মেয়ে দের সাথে একত্রে ক্লাস করে আসছেন। সেখানে কি তিনি তার মেয়ে ক্লাস ম্যাট দের সাথে ৫বছরের মাজে একবারের জন্য হলেও কথা বলেন নাই?

আমার ব্যাচ এর কার কোন প্রবলেম হলে সবাই কম বেশি এই সাড়ে ৩বছর আমাকে কাছে পেয়েছে। তাই বেপার টা আমার কানেই প্রথম আসে। যদিও ওই ছেলে এবং মেয়ে গুলা ভয়ে ছিল কার সাথে শেয়ার করার বেপারে।

গত কালকে ওই স্যার এর বেপারে আরেক টা তথ্য পেলাম,এক বন্ধু বেপার টা শেয়ার করল। আমাদের কয়েক বছর জুনিয়র ব্যাচ এ দুই টা জমজ মেয়ে আছে, তাদের চোখ ছাড়া অন্য কিছু আমি কেন অন্য কেউ দেখছে বলে হয় না। শুনছি বেশ অভিজাত ফামিলির মেয়ে ওঁরা, গাড়ির মডেল দেখলেই আন্দাজ করা যায়।
স্যার নাকি কিছুদিন আগে তাদের(জমজ বন) মাজে একজন কে উনার রুমে ডেকে নিয়ে সরাসরি বিয়ের প্রস্তাব দিয়ে বসলেন। মেয়ে টা নাকি স্যার কে ইচ্ছা মত জাড়ি দিয়া রুম থেকে বের হয়ে আসলো। এখানে এক দৃষ্টিকোণ থেকে আমি স্যার এর কোন ভুলের কিছু দেখচি না কারন মেয়ে টাকে স্যার এর পছন্দ হইছে তাই সরাসরি কোন রাখ-ডাক না রেখেই বিয়ের প্রস্তাব দিয়ে বসল যেহেতু স্যার এখন অবিবাহিত। “স্যার আপনার এই আসল রুপ” এইরকম জাড়ি না দিয়ে মেয়ে টার উছিত ছিল আরেকটু বিনয়ী হয়ে স্যার এর প্রস্তাব টা পিরিয়ে দেওয়া।

এখন স্যার এর এই ঘটনার সাথে আমার বন্ধুদের সাথে স্যার এর ঘটে যাওয়া ঘটনা টিকে মিলিয়ে আপ্নারা স্যার ক কি বলবেন?
আমার সাবজেক্ট এর আমার ব্যাচ অথবা অন্য ব্যাচের কেউ যখন ক্যাম্পাসএর বাহিরে মেয়ে দের সাথে আড্ডা কিংবা কথা বলা কিংবা অন্তরঙ্গ মুহূর্ত স্যার এর চোখ এ পড়ে তখন স্যার কিছু বলেন না। শুদু ৫তলা একটা বিশাল ভবন এর মাজেই স্যার এর চোখ দুটি এইসব জিনিশ খুজে বেরায়।
স্যার এর আরেক জন বন্ধু আছে , আমাদের ক্যাম্পাস এ শিক্ষক হিসেবে কর্মরত আছেন। উনারা দুই জন ছাত্র থাকা কালে সমান ইয়ার এই পাশ করছেন, একই হল এর এক রুমেই থেকেছেন । এখন একই বাসায় দুই জন থাকেন। উভয় স্যার হিসেবে ভালই পড়ান, উভয় অনেক ধার্মিক ও বটে।
এবং উনারা দুই জন মেয়েদের সাথে কথা বলা কিংবা মিশামিশি একদম পছন্দই করেন না।





১২টি মন্তব্য ৭টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আওয়ামীলিগের একটা জিনিস আমার ভালো লাগে।

লিখেছেন তানভির জুমার, ১৩ ই নভেম্বর, ২০২৬ সকাল ৮:৩৩




লীগের একটা গুণ দেখে আমার অনেস্টলি হিংসা হয়। ওরা শত্রুর সাথে কোন দয়ামায়ার রাজনীতিতে বিশ্বাসী না। অস্তিত্বের প্রশ্নে নিয়মতান্ত্রিকতা আর সুশীলতা দেখাতে গেলে যে টিকে থাকা সম্ভব না,... ...বাকিটুকু পড়ুন

সাময়িক পোষ্ট

লিখেছেন রাজীব নুর, ১৩ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১২:২৩



আসসালামু আলাইকুম।
আশা করি সক্কলে ভালো আছেন। আজ শুক্রবার, ২৮শে কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ। ইংরেজি তারিখ ১৩ই নভেম্বর। আজ গ্রেট লেখক হুমায়ূন আহমেদের জন্মদিন। আর কিছুদিন পর শীত এসে... ...বাকিটুকু পড়ুন

বাঙ্গালী বেশিরভাগ সময় নিজেদের আবেগ দিয়ে পক্ষ বিপক্ষে অবস্থান নেয়।

লিখেছেন নূর আলম হিরণ, ১৩ ই নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৬:২৪


সম্প্রতি অনন্ত জলিলের ঋণখেলাপি হওয়া নিয়ে বেশ আলোচনা হচ্ছে। আলোচনায় দেখা যাচ্ছে, একটি পক্ষ অনন্ত জলিলের পক্ষে অবস্থান নিচ্ছে, আরেকটি পক্ষ বিপক্ষে। তবে লক্ষণীয় বিষয় হলো, দুই পক্ষের কেউই অনন্ত... ...বাকিটুকু পড়ুন

কত নিয়েছ, কত দেবে, কবে যাবে?

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ১৩ ই নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৭:৫০


দফা তো একটাই- কত নিয়েছ, কত দেবে, কবে যাবে! শেখ হাসিনাকে ঘিরে বদলে যাচ্ছে কি রাজনৈতিক সমীকরণ?

ছয় দফা ঘোষণার পর ন্যাশনাল আওয়ামী পার্টি বা ন্যাপের পূর্ব পাকিস্তান প্রধান... ...বাকিটুকু পড়ুন

১৩৩১৩ তম দিন শেষে

লিখেছেন সুব্রত দত্ত, ১৩ ই নভেম্বর, ২০২৬ রাত ১০:৪৮


আজ জীবনের ১৩৩১৩ তম দিন পার করলাম। কর্মব্যস্ত এক দিন ছিল কিন্তু তবুও তা ভালো লাগার ছিল। হতাশা সেভাবে গ্রাস করেনি। কিছু বিষয়ে মন খারাপ করার মতো কারণ থাকলেও মনটা... ...বাকিটুকু পড়ুন

×