somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

সার্বজনীন কল্যাণে ৩০ বছর ১৬ কোটি মানুষের স্বপ্নের বাংলাদেশ গড়তে নিয়োজিত ইসলামী ব্যাংক

২৬ শে ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১:৩৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

# ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংকের (আইডিবি) নেতৃত্বে ৭০% বিদেশী বিনিয়োগ (উদ্যোক্তা মূলধণ) এবং বাংলাদেশ সরকারের ৫% শেয়ার, স্থানীয় বেসরকারি উদ্যোক্তাদের ১৫% শেয়ার ও সাধারণ শেয়ারহোল্ডারদের ১০% অংশগ্রহণে ১৯৮৩ সালে ইসলামী ব্যাংক বাংলাদেশ প্রতিষ্ঠিত হয়।
# বিদেশি অন্যান্য উদ্যোক্তার মধ্যে রয়েছে:
১) কুয়েত ফাইন্যান্স হাউজ
২) জর্ডান ইসলামী ব্যাংক
৩) কাতারের ইসলামিক ইনভেস্টমেন্ট এন্ড এক্সচেঞ্জ করপোরেশন
৪) লুক্সেমবার্গের ইসলামিক ব্যাংকিং সিস্টেম ইন্টারন্যাশনাল হোল্ডিং এস এ
৫) সৌদী আরবের আল রাজী কোম্পানী ফর কারেন্সি এক্সচেঞ্জ এন্ড কমার্স
৬) দুবাই ইসলামী ব্যাংক
৭) কুয়েতের তিনটি মণ্ত্রনালয়
# সাধারণ শেয়ার হোল্ডারদের মধ্যে রয়েছে-
১) জে পি মরগান (ইউএসএ)
২) ইনভেস্টমেন্ট করপোরেশন অব বাংলাদেশ (আইসিবি) সহ প্রায় ৬০, ০০০ দেশি-বিদেশি ব্যক্তি ও প্রতিষ্ঠান।
# কোন রাজনৈতিক দল বা সংগঠন ইসলামী ব্যাংকের শেয়ারহোল্ডার বা মালিক নয়।
# ইসলামী ব্যাংক একটি তফসিলভুক্ত বাণিজ্যিক ব্যাংক। বাংলাদেশ ব্যাংকসহ নিয়ন্ত্রক প্রতিষ্ঠানের সকল বিধি, নীতিমালা ও নির্দেশ মেনে সুনাম ও দক্ষতার সাথে ইসলামী শরী’আহ মোতাবেক এ ব্যাংক কাজ করছে।
# ইসলামী ব্যাংক বিশ্বসেরা ১০০০ ব্যাংকের তালিকায় বাংলাদেশের একমাত্র ব্যাংক।
# বর্তমানে ইসলামী ব্যাংকের গ্রাহক সংখ্যা প্রায় ৮০ লাখ। ব্যাংকের মোট আমানত ৪২০০০ কোটি টাকা যা দেশের মোট আমানতের ৭.৭%। মোট বিনিয়োগ ৩৯,৫০০ কোটি টাকা যা দেশের মোট বিনিয়োগের ৮.৭%।
# ব্যাংকের মোট বিনিয়োগের ৪৫% রয়েছে শিল্পখাতে। তৈরী পোশাকশিল্পে (গার্মেন্টস ও টেক্সটাইল) দেশের মোট বিনিয়োগের ২১% রয়েছে এককভাবে ইসলামী ব্যাংকের।
# এসএমই খাতে দেশের মোট বিনিয়োগের ১৭% ইসলামী ব্যাংকের। এই বিনিয়োগের উপকারভোগী ৮০,০০০ এর বেশি। নারী উদ্যোক্তা উন্নয়নেও এ ব্যাংক অগ্রণী।
# ইসলামী ব্যাংকের ২৭৬টি শাখার মধ্যে ২০৭টি শাখা ১৬,০০০ গ্রামের সাড়ে ৭ লাখ পরিবারের দারিদ্রমোচনে কাজ করছে। সদস্যদের ৮৫ ভাগই নারী। বিশ্বের মোট ইসলামী ক্ষুদ্র বিনিয়োগের প্রায় ৫০% ইসলামী ব্যাংক এককভাবে পরিচালনা করে।
# ব্যাংকের মোট বিনিয়োগের ৭% রয়েছে কৃষি ও কৃষিভিত্তিক শিল্প খাতে। বাণিজ্যিক ব্যাংকসমূহে এটা সর্বোচ্চ। বেসরকারি খাতের মোট সার আমদানির ৬৫% আসে ইসলামী ব্যাংকের মাধ্যমে।
# ইসলামী ব্যাংক দেশের শীর্ষ আমদানি-রপ্তানিকারক ব্যাংক। বিশ্বব্যাপী ১১৬টি এক্সচেঞ্জ হাউজের মাধ্যমে এককভাবে দেশের মোট রেমিটেন্সের ২৮% আহরণ করছে ইসলামী ব্যাংক। ২০১২ সালে ব্যাংক ৩০,০৯২ কোটি টাকার সমপরিমাণ প্রায় ৪ বিলিয়ন ডলার দেশে এনেছে।
# সরাসরি বিনিয়োগের মাধ্যমে ২৫ লক্ষাধিক লোকের কর্মসংস্থান ছাড়াও নানাভাবে আরও লাখ লাখ মানুষের বেকারত্ব মোচনে ইসলামী ব্যাংক অবদান রাখছে।
# ইসলামী ব্যাংক তার পরিচালনগত মুনাফার ৪২.৫০% সরকারকে আয়কর হিসেবে প্রদান করে। এরপর বাংলাদেশ ব্যাংকের নিয়ম সঞ্চিতি (Statutory & General Reserve) সংরক্ষণের পর নীট মুনাফা শেয়ারহোল্ডারদের মাঝে ডিভিডেন্ড আকারে বন্টন করে। দেশের শীর্ষস্থানীয় দুই-দুইটি খ্যাতিমান বহিঃনিরীক্ষক দল এবং বাংলাদেশ ব্যাংক ও অন্যান্য নিয়ন্ত্রক সংস্থা কর্তৃক সকল হিসাব যাচাই বাছাই করার পর ব্যাংকের নিরীক্ষিত আথির্ক প্রতিবেদন ও বার্ষিক প্রতিবেদন প্রকাশিত হয়। এর বাইরে ব্যাংকের মুনাফা বন্টনের কোন সুযোগ নেই।
# ইসলামী ব্যাংক আয়কর ও অন্যান্য কর বাবদ ২০১১ সালে ৮২৭ কোটি টাকা এবং ২০১২ সালে ৮১১ কোটি টাকা রাষ্ট্রীয় কোষাগারে জমা দিয়েছে।
ইসলামী ব্যাংক
দল-মত-জাতি-ধর্ম-বর্ণ-শ্রেণী-পেশা নির্বিশেষে ১৬ কোটি মানুষের ব্যাংক
ইসলামী ব্যাংকের সম্পদ দেশের সম্পদ- জনগণের সম্পদ
১১টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

রাসূলের (সা.) অনুসারি হবেন শুধুমাত্র সাহাবা (রা.), অন্যরা এবং ওলামা ওলামার অনুসারি হবেন

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ১১ ই জুন, ২০২৬ রাত ১:৪০




সূরাঃ ৩৫ ফাতির, ২৮ নং আয়াতের অনুবাদ-
২৮। এভাবে রং বেরং- এর মানুষ, জন্তু ও আন’আম রয়েছে। নিশ্চয়ই আল্লাহর বান্দাদের মধ্যে (ওলামা) আলেমরাই তাঁকে ভয় করে।নিশ্চয়্ই আল্লাহ পরাক্রমশালী ক্ষমাশীল।

সূরা:... ...বাকিটুকু পড়ুন

রবিন খুদারা কেন বাংলাদেশে বিনিয়োগ করেন না ?

লিখেছেন সৈয়দ কুতুব, ১১ ই জুন, ২০২৬ রাত ২:২৩


Robin Khuda ঢাকার ছেলে। স্কুল পড়েছেন এই দেশেই। তারপর অস্ট্রেলিয়া গেছেন, AirTrunk বানিয়েছেন, Blackstone তাকে ১৬ বিলিয়ন ডলারে কিনে নিয়েছে, আর এখন তিনি ভারতে ৩০ বিলিয়ন ডলার বিনিয়োগ করছেন... ...বাকিটুকু পড়ুন

দ্বিধাদ্বন্দ্ব কাটিয়ে সঠিক সিদ্ধান্ত নিতে নবীজির শেখানো এক অনন্য আমল

লিখেছেন নতুন নকিব, ১১ ই জুন, ২০২৬ সকাল ৯:০৩

দ্বিধাদ্বন্দ্ব কাটিয়ে সঠিক সিদ্ধান্ত নিতে নবীজির শেখানো এক অনন্য আমল

ছবি অন্তর্জাল থেকে নেওয়া।

মানুষের জীবন মূলত অসংখ্য ছোট-বড় সিদ্ধান্তের সমষ্টি। প্রতিটি বাঁকে, প্রতিটি মোড়ে আমাদের কোনো না কোনো... ...বাকিটুকু পড়ুন

দ্যা ফায়ার অফ মাই সউল

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১১ ই জুন, ২০২৬ বিকাল ৫:১৪

আমি যে ধরণের গান পছন্দ করি, সেগুলোর মাঝে ক্বারি আমির উদ্দিনের 'কুহু সুরে মনের আগুন' গানটি আমার খুব প্রিয়। এই গানটিকে সম্প্রতি ইংরেজিতে অনুবাদ করে গান বানিয়েছি, এনিমেশন... ...বাকিটুকু পড়ুন

আমার ডক্টর যেন বাঁচে ১৫০ বছর.....

লিখেছেন শায়মা, ১১ ই জুন, ২০২৬ রাত ১০:০৪



ডক্টরস, হসপিটাল এবং ওষুধ এসব নিয়ে আমার তিক্ত অভিজ্ঞতার শেষ নেই। এ কারনে আমি একদম এদের কাউকেই পছন্দ করি না। তবে কিছু তো করার নেই। জীবনের নানা সময়ে ইচ্ছের... ...বাকিটুকু পড়ুন

×